অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩
তসলিমা নাসরিন: কলকাতার এক পরিচিত লোক আমাকে জিজ্ঞেস করলেন, পুজোয় কোথায় লিখলেন? এরকম প্রতি পুজোর আগেই কিছু পাঠক জানতে চান কোথায় উপন্যাস লিখলাম, কোথায় গল্প, কোথায় প্রবন্ধ বা কবিতা। আনন্দবাজার, দেশ, আনন্দলোক, সানন্দা, এই সময়, বর্তমান, আজকাল কোন পত্রিকায়? আমাকে বলতে হয়, আমি কোনও পত্রিকায় লিখিনি। পাঠক মন খারাপ করে বলেন, কেন লেখেননি? আপনি কি জানেন না আমরা আপনার লেখা ভীষণ পড়তে চাই? আমাদের কেন বঞ্চিত করেন? আমি হেসে বলি, লিখিনি। কারণ কেউ লিখতে বলেননি। কলকাতার লোকটিকেও আজ হেসে বললাম, লিখিনি কারণ কেউ লিখতে বলেননি। তারপর কথোপকথন এভাবে এগোলো।
[১] কী বলছেন, আপনাকে লিখতে বলেনি? না তো। পুজোয় তো ওঁরা লিখতে বলেন না আমাকে। [২] আহ, আমরা তো ভাবি আপনি ইচ্ছে করেই লেখেন না। [৩] কেন এমন ভাবেন? ওসব বড়দের শারদীয়ায় আমার লেখা কখনও কী দেখেছেন? [৪] বড়দের শারদীয়ায়? [৫] ওখানে বড়রা লেখে। আমার মতো ছোটরা লেখে গ্রাম-গঞ্জের অখ্যাত লিটল ম্যাগে। [৬] কিন্তু বড় যাদের বলছেন, তারা তো তাদের কাগজে কত খবর করে আপনাকে নিয়ে। আমি এবারও হেসে বলি, হ্যাঁ খবর করেন, কে আমাকে মারলো, ধরলো, কোথায় কোন বেফাঁস কথা বলে ফেললাম, আর সে নিয়ে কী কী ঝামেলা হলো, এসব নিয়ে বিস্তর খবর। কিন্তু লিখতে বলেন না। [৭] ও বুঝেছি, আপনার লেখা ছাপা হলে সরকার যদি গাল ফুলোয়, মৌলবাদিরা যদি গোস্বা করে। [৮] এগুলো বলে না-ছাপানোকে জাস্টিফাই করা হচ্ছে বহুকাল। খবর করলে তো সরকার বা মৌলবাদিরা গাল ফুলোয় না বা গোস্বা করে না। আসলে আমার মনে হয় আমাকে ওঁরা লেখক বা কবি বলে মনে করেন না। আমাকে একটা আইটেম গার্ল বলে ভাবেন। [৯] কিন্তু পাঠকদের মধ্যে আপনার তো প্রচুর জনপ্রিয়তা। [১০] জনপ্রিয়তাটা বড় আপেক্ষিক। পাঠক তো ওঁদের শারদীয়ায় ছাপানো লেখা পড়ছেন, বড় প্রকাশনী থেকে বেরোনো বই পড়ছেন। ওইসব বড় জায়গায় যেহেতু আমার ঠাঁই নেই, আমাকে না পড়তে পড়তে পাঠকও এক সময় আমাকে ভুলে যাবেন অথবা আমাকে আর লেখক বলে ভাববেন না।
[১১] আপনাকে তো দুবার আনন্দ পুরস্কার দেওয়া হয়েছিল। নির্বাচিত কলাম আর আমার মেয়েবেলা বইদুটোর জন্য। ক’জন দুবার আনন্দ পায় বলুন। [১২] আমার ধারণা ভুল করে দেওয়া হয়ে গিয়েছিল। [১৩] আপনাকে এরকম ব্ল্যাকআউট করার কারণ কী? [১৪] ঠিক জানি না। তবে কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। [১৫] আপনাকে হয়তো ভয় পায়। [১৬] হতে পারে। আমি তো দেখতে অনেকটা ভাল্লুকের মতো। [১৭] সব কটা মিডিয়াই ব্ল্যাকআউট কী করে করে? [১৮] আমার বেলায় ডোমিনো ইফেক্ট বেশ চলে। একজন ব্ল্যাকআউট করলে আরেকজন করবেই। [১৯] এসব আপনার প্রাপ্য নয়। আপনার প্রতি অবিচারের সীমা নেই। [২০] আমার তো বেশ আরাম হচ্ছে। লেখার চাপ নেই। তাছাড়া ফেসবুক আর টুইটারে তো কিছু না কিছু নিয়ে মতপ্রকাশ করছি। [২১] এসব লেখা তো লেখা নয়। [২২] পাঠক যা পড়ে, তা-ই লেখা। [২৩] এসব তাৎক্ষণিক। জীবনটাই তাৎক্ষণিক। ওপার বাংলায় কি লিখছেন না? [২৪] আমার জন্য দুই বাংলা একেবারে হরিহর আত্মা। কোনও ফারাক নেই। ফারাক থাকলে একজন মানুষকে দুই বাংলাই নির্বাসন দিতো না। [২৫] আপনার জন্য কষ্ট হয়। আপনার বয়সীরা নানা জায়গায় সম্মানিত হচ্ছে, নানা পুরস্কার পাচ্ছে। [২৬] আমার কষ্ট হয় না। অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো। ৪৫ বছর ধরে লিখছি, এতো বছরে দুই বাংলা থেকে অসম্মান পেতে পেতে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে সম্মানের নাম শুনলে চমকে উঠি। অস্বস্তি হয়। আমার এই ভালো, সম্মান টম্মান থেকে দূরে আছি, সম্মানিত ব্যক্তিদের একধরনের গাম্ভীর্য বজায় রাখতে হয়, সেটা আমার দ্বারা একেবারেই সম্ভব নয়। ফেসবুক থেকে
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
