ইলিশ যেন বিলাসী পণ্য
প্রকাশিত: ১ আগস্ট ২০২৫
সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। বাজারেও সরবরাহ একেবারে কম নয়। মাঝারি থেকে বেশ বড় সাইজের ইলিশও বাজারে উঠছে। কিন্তু দাম যেন আকাশচুম্বী। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি কম ওজনের ইলিশের কেজি ২০০০ টাকা। ১ কেজি হলেই সেটার দাম হাঁকানো হচ্ছে ২৩০০-২৫০০ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাদের পাতে আর উঠছে না অতি সুস্বাদু এই মাছটি। চলতি মৌসুমে ইলিশ যেন এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে। রাজধানীর রামপুরা, খিলগাঁও, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেত-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মালিবাগ বাজারে রাশেদ খন্দকার নামে পরিচিত এক ব্যাংক কর্মকর্তা ক্রেতার সঙ্গে দেখা। আলাপে তিনি জানালেন, এই সপ্তাহে আরও দুই দিন ইলিশের দাম করেও কিনতে পারিনি। দাম অনেক বেশি। আজকে বাসায় মেহমান, তাই বাধ্য হয়ে ১ কেজির একটা কিনলাম ২২০০ টাকায়। এটা অস্বাভাবিক দাম। অন্যথায় এত দাম দিয়ে হয়তো কিনতাম না। দিনদিন এই মাছটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ এটা আমাদের নদনদী, সাগরেরই মাছ। বিক্রেতারা বলছেন, ঘাটে মাছ উঠছে প্রচুর কিন্তু দাম অনেক চড়া। এ ছাড়া আগের তুলনায় মাছ আহরণের খরচও বেড়েছে। এর সঙ্গে মজুতদারির একটা বিষয়ও জড়িত রয়েছে। ফলে বাজারে ইলিশের সরবরাহ ঠিক থাকলেও দাম কমছে না। খিলগাঁও রেলগেট সংলগ্ন বাজারের একজন বিক্রেতা জানান, ঘাটেই ইলিশের দাম বেশি। এজন্য আমরা কম করে আনছি। অনেক মানুষ কিনতেও পারছে না। দাম জিজ্ঞেস করে ফিরে যায়। অনেকে এসে দাঁড়িয়ে দামাদামি ও বিক্রির অবস্থা দেখে চলে যায়।
জানা গেছে, ইলিশ উৎপাদনে শীর্ষে রয়েছে বাংলাদেশ। উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় বাংলাদেশে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী ২০২৪-২০২৫ সালে ইলিশ উৎপাদন ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন হতে পারে। যদিও অর্থবছর শেষ হয়ে গেছে কিন্তু মৌসুম এখনো চলছে। তারপরও যেহেতু গত ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ উৎপাদন ৪২ হাজার টন কমে ৫ লাখ ২৯ হাজার টনে দাঁড়িয়েছিল। সে হিসাবে এবারও ইলিশের আহরণ কমতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এসব কারণেই বাজারে গত দুই বছর ধরে ইলিশের সরবরাহ ক্রমাগত কমছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। মৎস্য মন্ত্রণালয় সূত্র জানায়, নদী, সাগর সবখানে এবার ইলিশ মিলছে কম। জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে অভিযান পরিচালনা করেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ রাখা যায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীর নাব্য হ্রাস এবং নদী দূষণ। এ ছাড়া সময়মতো বৃষ্টিপাত না হওয়া, মাত্রাতিরিক্ত তাপ ইত্যাদি কারণেও মাছের উৎপাদন ও আহরণ কমেছে। বর্তমানে সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও নদীতে এখনো উল্লেখযোগ্য পরিমাণে ইলিশ মিলছে না।
সাগর মোহনায় ডুবোচর ও বিভিন্ন জালের মাধ্যমে মাছ শিকারের কারণেও নদীতে ইলিশ ভিড়তে পারছে না। কয়েক বছর আগেও এ অবস্থা ছিল না। তাদের মতে, তাই বাজারে ইলিশের সরবরাহ কম। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেন যে, গত দু-তিন বছরে ইলিশের দাম বেড়েছে লাগামহীনভাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পরিবেশগত কারণে ইলিশের আহরণ কম থাকায় সরবরাহ কম। ফলে দাম বেশি। এ ছাড়া ডিজেলের দাম বেশি হওয়ার করাণে ট্রলার খরচ বেড়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি- এসব নানা কারণেও দাম বেড়েছে।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
