ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬
নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোচুল শহরের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির বা সেকেন্ড হোমের ওপর নতুন ধরনের কর আরোপের প্রস্তাব দিয়েছেন, যা মূলত এটি পিয়েদ-আ-তের ট্যাক্স নামে পরিচিত। কর প্রস্তাব অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির এ সব দ্বিতীয় বাড়ি যেগুলোর মূল্য ৫ মিলিয়ন ডলার বা তার বেশি, সেগুলোর ওপর বার্ষিক অতিরিক্ত কর বসানো হবে। উদ্যোগকে কেন্দ্র করে স্টেটের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
গভর্নর হোচুল প্রস্তাবকে শহরের বাজেট ঘাটতি পূরণের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখছেন। তার মতে, নিউ ইয়র্ক সিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হলেও এর আর্থিক ভার কেবল স্থানীয় বাসিন্দাদের ওপর চাপিয়ে দেওয়া ন্যায্য নয়। তিনি এক বিবৃতিতে বলেন, যারা ৫ মিলিয়ন ডলারের দ্বিতীয় বাড়ি কিনে বছরের বেশিরভাগ সময় সেটি ব্যবহার করেন না, তাদেরও শহরের আর্থিক দায়িত্বে অংশ নেওয়া উচিত।
প্রস্তাবের মাধ্যমে স্টেট সরকার বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত রাজস্ব সংগ্রহের আশা করছে। অর্থ নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি পূরণে ব্যবহার করা হবে। বর্তমানে নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি আনুমানিক ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজেট ঘাটতি আগামী অর্থবছর পর্যন্ত আরো জটিল আকার ধারণ করতে পারে বলেও প্রশাসন সতর্ক করেছে।
প্রস্তাব অনুযায়ী করের হার একটি স্লাইডিং স্কেল পদ্ধতিতে নির্ধারণ করা হতে পারে, অর্থাৎ সম্পত্তির মূল্য যত বেশি হবে, করের হারও তত বাড়বে। তবে এখনো হার চূড়ান্ত করা হয়নি এবং এটি রাজ্যের বাজেট আলোচনার অংশ হিসেবে আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
গভর্নর হোচুলের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি সাধারণত কর বৃদ্ধির বিষয়ে সতর্ক অবস্থান নেন। তিনি বিশেষ করে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর অতিরিক্ত কর আরোপের বিরোধিতা করে আসছেন। তবে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপকে তিনি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে করছেন, কারণ এটি মূলত এ ব্যক্তিদের লক্ষ্য করে যারা নিউ ইয়র্কের বাইরে বসবাস করেন এবং স্টেট বা সিটির আয়কর প্রদান করেন না।
প্রস্তাব রাজনৈতিকভাবে শহরের নতুন প্রশাসনের সঙ্গে গভর্নরের সম্পর্কের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক সিটির বর্তমান প্রশাসন, যার নেতৃত্বে রয়েছেন মেয়র জোহরান মামদানি, দীর্ঘদিন ধরেই ধনীদের ওপর কর বাড়ানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তিনি বড় করপোরেশন এবং উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর অতিরিক্ত কর আরোপ করে শহরের আর্থিক ঘাটতি পূরণের পরিকল্পনা তুলে ধরেছেন। তবে হোচুল ধরনের বিস্তৃত কর বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে আসছেন, কারণ তার আশঙ্কা এটি নিউ ইয়র্ক স্টেটের বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তবে পিয়েদ-আ-তের কর নিয়ে দুপক্ষের মধ্যে কিছুটা সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে। মেয়র মামদানি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এটি ধনীদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করবে। তার মতে, সিটির বাজেট ঘাটতি পূরণে ধরনের উদ্যোগ দরকার, যাতে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ি বা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতে একাধিকবার ধরনের কর প্রস্তাব করা হলেও তা রাজনৈতিক ও লবিং চাপে বাস্তবায়িত হয়নি। ২০১৪ সালে এ একটি প্রস্তাবে বলা হয়েছিল, ৫ থেকে ৬ মিলিয়ন ডলারের সম্পত্তির ওপর শূন্য দশমিক ৫ শতাংশ অতিরিক্ত কর আরোপ করা হবে। সম্পত্তির মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে করের হারও বৃদ্ধি পাবে এবং ২৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে বছরে লক্ষাধিক ডলার কর আরোপের কথা ছিল।
২০১৯ সালেও একই ধরনের প্রস্তাব আবার আলোচনায় আসে, বিশেষ করে যখন জানা যায় যে হেজ ফান্ড বিলিয়নিয়ার কেনেথ সি. গ্রিফিন সেন্ট্রাল পার্কের পাশে ২৩৮ মিলিয়ন ডলারের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। শক্তিশালী রিয়েল এস্টেট লবির বিরোধিতা এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কার কারণে এটি আইনসভায় আটকে যায়।
রিয়েল এস্টেট ডেভেলপাররা বারবার দাবি করেছেন যে ধরনের কর নিউ ইয়র্ক সিটির আন্তর্জাতিক আকর্ষণ কমিয়ে দিতে পারে। তাদের মতে, শহরের বিলাসবহুল সম্পত্তি বাজারে বিদেশি বিনিয়োগকারীরা বড় ভূমিকা রাখে, যারা বছরের খুব অল্প সময় এসব সম্পত্তি ব্যবহার করেন। যদি তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়, তবে তারা বিকল্প শহর যে মিয়ামি বা টেক্সাসের দিকে ঝুঁকতে পারেন।
নিউ ইয়র্ক সিটির হাউজিং অ্যান্ড ভ্যাকেন্সি সার্ভে অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৫৯ হাজার ইউনিট ছিল যেগুলো মৌসুমি বা আংশিক ব্যবহারের জন্য রাখা হয়েছে। ২০১৭ সালে সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার, অর্থাৎ কিছুটা হ্রাস পেলেও এখনো উল্লেখযোগ্য সংখ্যক সম্পত্তি খালি বা অর্ধেক সময় ব্যবহার হয় না।
রাজনৈতিকভাবে প্রস্তাব স্টেট সরকারের বাজেট আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিউ ইয়র্কের অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং অতীতে এ কর প্রস্তাবকে সমর্থন করেছিলেন বলে উল্লেখ করেছেন তার দপ্তরের মুখপাত্র। তবে তিনি মনে করেন, প্রশাসনিক দিক থেকে ধরনের কর বাস্তবায়ন কিছুটা জটিল হতে পারে এবং বিক্রয় করের মতো বিকল্প পদ্ধতি তুলনামূলকভাবে সহজ হতে পারে।
স্টেট সিনেট এবং গভর্নরের মধ্যে বাজেট আলোচনাও এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাজেটের সময়সীমা ইতোমধ্যেই পেরিয়ে গেলেও চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। আলোচনায় শহরের বাজেট ঘাটতি পূরণ এবং নতুন রাজস্ব উৎস খুঁজে বের করা একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।
মেয়র মামদানি ইতোমধ্যেই শহরের বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, প্রাথমিক অনুমানের তুলনায় প্রকৃত ঘাটতি আরো বেশি হতে পারে। তিনি দাবি করেছেন যে শহরের কিছু কর্মসূচি পুনর্বিন্যাস করলে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয় সম্ভব হতে পারে।
গভর্নর হোচুল যদিও শহরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের পক্ষে অবস্থান নিয়েছেন, তবে তিনি করপোরেট কর বা উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর ব্যাপক কর বৃদ্ধির বিরোধিতা করে আসছেন। তার মতে, অতিরিক্ত কর বৃদ্ধি করলে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ধনী বাসিন্দারা ফ্লোরিডা বা টেক্সাসের মতো রাজ্যে স্থানান্তরিত হতে পারেন।
সব মিলিয়ে, নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় বাড়ির ওপর প্রস্তাবিত নতুন কর রাজ্যের রাজনীতি, অর্থনীতি এবং রিয়েল এস্টেট খাতে নতুন বিতর্ক সৃকিরেছে। একদিকে বাজেট ঘাটতি মোকাবিলার প্রয়োজন, অন্যদিকে বিনিয়োগ পরিবেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয় হলো, দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করাই এখন স্টেট প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী বাজেট আলোচনায় প্রস্তাব কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
