ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬
এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব দেন তিনি।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন, যার কোনো তুলনা নেই। ডানা, অনুগ্রহ করে দায়িত্বটি গ্রহণ করুন!’
তবে ট্রাম্পের এই প্রস্তাব সত্যিই নিয়োগের উদ্যোগ, নাকি নিছক রসিকতা—তা স্পষ্ট নয়। শনিবার (৭ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে ডানা হোয়াইট বলেন, ‘আমার হাতে এমনিতেই অনেক দায়িত্ব রয়েছে।’
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে কেটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর শনিবার বিকালে ট্রাম্পের এই পোস্ট সামনে আসে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা।
ডানা হোয়াইটকে ‘একজন লড়াকু যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার সময় তার সঙ্গে কয়েকজন খ্যাতনামা ইউএফসি যোদ্ধাকেও নিয়ে আসা উচিত। এমনকি তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ বামপন্থিদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এসব যোদ্ধার প্রয়োজন।
পোস্টের সঙ্গে ছয়জন ইউএফসি যোদ্ধার ছবিও যুক্ত করেন তিনি।
ট্রাম্পের পোস্টের পর ডানা হোয়াইটও ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষের পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন অধ্যায়ের পথে।’
তবে তার এই পোস্টও নিছক রসিকতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে ট্রাম্পের পোস্ট শেয়ার করে লেখেন, ‘অবশ্যই! ডানা, দায়িত্বটি গ্রহণ করুন!’
শনিবার রাতে লন্ডনের কপার বক্স অ্যারেনায় একটি বক্সিং ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডানা হোয়াইট। সাবেক ব্রিটিশ বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস বিলাম-স্মিথ ও জ্যামাইকান বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার শেভন ক্লার্কের লড়াইয়ের পর সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
জবাবে হোয়াইট জানান, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি ওয়াশিংটনে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ওই বৈঠকের পর আমাদের আলোচনার মতো কিছু বিষয় থাকবে।’
তবে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে তিনি আগ্রহী কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। এদিকে সিএনএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডানা হোয়াইট এই প্রস্তাব গ্রহণে আগ্রহী নন।
ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু হিসেবে পরিচিত। ২০০১ সালে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে মাত্র ২০ লাখ ডলারে তখন আর্থিক সংকটে থাকা ইউএফসি কিনে নেন হোয়াইট। সে সময় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল।
এর পাঁচ বছর আগে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মিক্সড মার্শাল আর্টসকে ‘মানুষের মোরগ লড়াই’ বলে আখ্যা দিয়েছিলেন। তার সমালোচনার পর যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে এ খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০২৫ সালে হোয়াইট বলেন, সে সময় কোনো ভেন্যুই ইউএফসিকে জায়গা দিতে চাইত না। আয়োজকদের প্রতি মানুষের আগ্রহ ও দর্শকদের আচরণ নিয়ে সংশয় ছিল।
তবে মূলধারার ক্রীড়া ভেন্যুগুলো যখন ইউএফসিকে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, তখন ট্রাম্পের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বলে দাবি করেন হোয়াইট। ২০০১ সালে নিউ জার্সির আটলান্টিক সিটির ট্রাম্প তাজমহল ক্যাসিনোতে দুটি ইউএফসি ইভেন্ট আয়োজনের সুযোগ দিয়েছিলেন ট্রাম্প।
এরপর ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বক্তৃতা দেন ডানা হোয়াইট।
তথ্যসূত্র: বিবিসি
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
