কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬
মার্কিন কংগ্রেসে এবার ৭ জন মুসলিম রাজনীতিক ডেমোক্র্যাট দলীয় মনোনয়নে জয়ী হলেন। এরমধ্যে একজন সিনেটর ও ৬ জন প্রতিনিধি পরিষদের সদস্য। যুক্তরাষ্ট্রে ধর্মীয় পরিচয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় না। দলীয় ব্যানারে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে তারা নির্বাচিত হন। কিন্তু আমেরিকায় ধর্মীয় মুসলিম পরিচয় থাকার কারনে রাজনীতিতে তীব্র বাধার সন্মুখিন হতে হয়। এরপরও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলমানরা এগিয়ে চলেছেন ও সাফল্যতা অর্জন করছেন।। উল্লেখ্য কংগ্রেসে বিজয়ী ৭ জনই ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে বিজয়ী হয়েছেন।
ইলহান ওমর
মুসলিম ইলহান ওমর কংগ্রেসে মিনেসোটার ডিস্ট্রিক্ট ৫ থেকে সহজেই ৫ম মেয়াদে জয়ী হলেন । সোমালিয়ায় জন্মগ্রহণকারী এই কংগ্রেস সদস্য নানা প্রতিকূলতার মধ্যেও রিপাবলিকান প্রার্থী ও ৩০ বছরের অভিজ্ঞ স্টেট ট্রুপার জন নাগেলকে পরাজিত করেছেন। শতকরা ৭৭ ভাগ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিক্যান জন নাগেল পেয়েছেন মাত্র ১৬ ভাগ ভোট।
অ্যাডাম হিশাম হামাউই
অ্যাডাম হিশাম হামাউই নিউজার্সির ডিস্ট্রিক্ট ১২ থেকে কংগ্রেসম্যান হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন শতকরা ৭০ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিপাবলিক্যান জর্জ মিলি পেয়েছেন ২৮ ভাগ। তিনি মিশরে জন্মগ্রহনকারি মুসলিম ধর্মাম্বলি একজন আমেরিকান প্লাস্টিক সার্জন এবং মার্কিন সেনাবাহিনীর সাবেক চিকিৎসক। নিউ জার্সির প্রিন্সটনে নিজের চিকিৎসা কেন্দ্রে তিনি কসমেটিক এবং রিকনস্ট্রাক্টিভ (পুনর্গঠনমূলক) উভয় ধরনের অস্ত্রোপাচারে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের জন্য ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে বিজয়ী হয়ে প্রথমবারের মতে কংগ্রেসে যাচ্ছেন।
২০২৪ সালে গাজা যুদ্ধের সময় গাজায় কর্মরত আমেরিকান চিকিৎসকদের একটি স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে হামাউই জাতীয় পর্যায়ে মনোযোগ আকর্ষণ করেন। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল রাফাহ সীমান্ত ক্রসিং দখল করে তা বন্ধ করে দিলে তিনি সেখানে আটকা পড়েন ।মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তাকে গাজা থেকে বের হয়ে আসতে সহায়তা করেন। হামাউই সেই তিনজন চিকিৎসকের একজন যারা স্বেচ্ছায় গাজায় গিয়ে মানব সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।
রাশিদা হারবি তালিব
রাশিদা হারবি তালিব একজন মার্কিন আইনজীবী ও রাজনীতিবিদ।মুসলিম ধর্মাম্বলি রাশিদা ২০১৯ সাল থেকে মিশিগান থেকে মার্কিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেমোক্র্যাটিক পার্টির সদস্য রাশিদা তালিবই প্রথম ফিলিস্তিনি আমেরিকান নারী যিনি কংগ্রেসে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি (ইলহান ওমরের সাথে) কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। এবারের নির্বাচনে রাশিদা ৭৬ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জন হুপার পেয়েছেন শতকরা ২১ ভাগ ভোট।
এন্ড্রু কারসন
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট ৭ থেকে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে পুর্নবার নির্বাচিত হয়েছেন এন্ড্রু কারসন। তিনি শতকরা ৭৭ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিপাবলিক্যান প্যাট্রিক ম্যাকুলি পেয়েছেন মাত্র ২০ ভাগ ভোট।
লতিফা সিমন
লতিফা সিমন ক্যালিফোরনিয়ার ডিস্ট্রিক্ট ১২ থেকে কংগ্রেসওম্যান হিসেবে পুর্নবার নির্বাচিত হয়েছেন। শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিপাবলিক্যান জামি জয়েস পেয়েছেন ২০ ভাগ ভোট। লতিফা প্রথমমার নির্বাচিত হ ন২০১৬ সালে। সেই থেকে বিজয়ের ধারা অব্যাহত রেখেছেন।
আয়েশা ওয়াহাব
আয়েশা ওয়াহাব একজন আমেরিকান রাজনীতিবিদ। ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৪ থেকে পূর্ন মেয়াদে কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত হলেন।
তিনি যুক্তরাষ্ট্রে সরকারি পদে নির্বাচিত প্রথম আফগান আমেরিকানদের মধ্যে অন্যতম। এর আগে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটেও প্রতিনিধিত্ব করেছেন। শতকরা ৫৬ ভাগ ভোট পেয়ে তিনি কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।
সিনেটর আব্দুল এল সায়েদ
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সিনেট নির্বাচনে একজন মুসলিম ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী আব্দুল এল সায়েদ ইতিহাস গড়লেন। দুনিয়াব্যাপী মুসলিম সম্প্রদায়ের আবেগের প্রার্থী সায়েদই শেষ হাসিটা হাসলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের মিশিগান আসন থেকে তিনি নির্বাচন করেন। ধর্মীয়ভাবে শুধুমাত্র মুসলমান হবার কারনে নানা ধরনের প্রতিবন্ধ¦কতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি। তিনি প্রকাশ্যে প্যালেস্টাইন তথা গাজায় ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলকে সাহায্য প্রদান বন্ধ করা। সে অর্থ আমেরিকানদের জন্য খরচ করলে দেশের মানুষ উপকৃত হবে।
সিনেট পদপ্রার্থী আব্দুল এল সায়েদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্স। শতকরা ৫৩ ভাগ ভোট পেয়ে আব্দুল নির্বাচিত হয়েছেন।। মাইক রজার্স পেয়েছেন ৪৫ ভাগ ভোট।
আব্দুল এল-সায়েদের বাবা-মা মিসরের অভিবাসী। তার জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের রচেস্টার হিলে। এল সায়েদ পেশায় একজন ডাক্তার। এর আগে তিনি ওয়েন কাউন্টির স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
