যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশি আমেরিকান মুহিত মাহমুদকেই মিশিগানের হ্যামট্রামক সিটির মেয়র হিসেবে ঘোষণা করলো মাননীয় আদালত। প্রায় ১ বছর ধরে চলা আইনী লড়াইয়ে জয় পেয়েছেন তিনি। তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি কিনা আমেরিকান কোন শহরের মেয়র হিসেবে নির্বাচিত হলেন। গড়লেন মূলধারার রাজনীতিতে বাংরাদেশিদের ইতিহাস। শুক্রবার ৩০ নভেম্বর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি মেয়র পদে দায়িত্ব পালনের জন্য মাহমুদ বসবাসের শর্ত পূরণ করেছেন বলে রায় দেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই। একই সাথে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার ঘোষণা দিয়েছেন মাননীয় আদালত। অক্টোবর মাসে পোস্টাল ব্যালটের ভোট গননায় ১২ ভোটে এগিয়ে থাকলেও মাহমুদের বিরুদ্ধে রেসিডেন্সী নিয়ে আদালতে মামলা থাকায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষনায় জটিলতা তৈরি হয়েছিল।
ভোট হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। প্রাথমিক ফলাফলে বিজয়ী হন অ্যাডাম আলহারবি। তিনি শপথও নেন মেয়র হিসেবে। একটি বছর দায়িত্বও পালন করেন। মাহমুদ পুনঃ ভোট গননা ও মিসিং পোস্টাল ব্যালট খুঁজে বের করার দাবি জানান। মুহিত মাহমুদ ২০২৫ সালের হ্যামট্রামক মেয়র নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। শুরুতে আলহারবি জয়ী হয়েছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের পরবর্তী দিনগুলোতে সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি ব্যালট পাওয়া গিয়েছিল। ওয়েইন কাউন্টি সার্কিট আদালতের একজন বিচারক ভোট পুনর্গণনার নির্দেশ দেন। গেল অক্টোবর মাসে মিসিং ব্যালট পাওয়া ও পুনঃ ভোট গননায় মাহমুদ ১২ ভোটে এগিয়ে যান। কিন্তু সিটিতে বসবাসের যোগ্যতা সংক্রান্ত একটি মামলা পেন্ডিং থাকায় জয়ী হলেও আনুষ্ঠানিক বিজয় ঘোষণা আটকে যায়। ৩০ নভেম্বর শুক্রবার মামলা নিষ্পত্তির মধ্যদিয়ে চূড়ান্ত জয়ের মালা পড়েন মাহমুদ। শুক্রবার এই খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম এক বিবৃতিতে মুহিত মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন। সিলেটের সন্তান মাহমুদ এর আগে সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন।
মাহমুদের আইনজীবী মার্ক ব্রিউয়ার এক বিবৃতিতে বলেছেন, এটি হ্যামট্রামকের ভোটার, গণতন্ত্র এবং মুহিত মাহমুদের জন্য একটি পূর্ণাঙ্গ বিজয়। তাঁর বিরুদ্ধে আনা ভুয়া বসবাসের অভিযোগটি খারিজ হয়ে গেছে এবং ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্সকে মাহমুদকে হ্যামট্রামকের মেয়র হিসেবে প্রত্যয়ন করার নির্দেশ দিয়েছে । এই রায় আবারও নিশ্চিত করল যে, মিশিগানের ভোটাররা আস্থা রাখতে পারেন। তাঁদের ভোট গণনা করা হবে এবং ব্যালট বাক্সে দেওয়া তাঁদের রায় কার্যকর হবে।
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
