ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে আব্দুল এল সায়েদ সিনেটর নির্বাচিত
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সিনেট নির্বাচনে মুসলিম ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী আব্দুল এল সায়েদ ইতিহাস গড়লেন। দুনিয়াব্যাপী মুসলিম সম্প্রদায়ের আবেগের প্রার্থী সায়েদই শেষ হাসিটা হাসলেন। বিজয় ভাষনে তিনি বলেন, ইনশাল্লাহ বলে নির্বাচনী প্রচার শুরু করেছিলাম। বিজয়ের পর আলহামদুল্লিাহ বলে শেষ করলাম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের মিশিগান আসন থেকে তিনি নির্বাচন করেন। ধর্মীয়ভাবে শুধুমাত্র মুসলমান হবার কারনে নানা ধরনের প্রতিবন্ধ¦কতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি। তিনি প্রকাশ্যে প্যালেস্টাইন তথা গাজায় ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলকে সাহায্য প্রদান বন্ধ করা। সে অর্থ আমেরিকানদের জন্য খরচ করলে দেশের মানুষ উপকৃত হবে।
সিনেট পদপ্রার্থী আব্দুল এল সায়েদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্স। এসোসিয়েটেড প্রেস (এপি) আল সায়েদকে প্রোজেকটেড বিজয়ী ঘোষণা করেছে। শতকরা ৮৯ ভাগ ভোট গনণায় এল সায়েদ পেয়েছেন শতকরা ৫২ ভাগ ভোট। মাইক রজার্স পেয়েছেন ৪৬ ভাগ ভোঠ। ২ লাখ ৫২ হাজার ভোটে আব্দুল সায়েদ এগিয়ে আছেন। গত আগষ্টে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে নিজ দলের হ্যালি স্টিভেন্সকে ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দলীয় মনোনয়ন পান সায়েদ। ইসরাইলের সর্মথক হবার কারনে ৩০ মিলিয়ন ডলার খরচ করা হয় স্টিভেন্সকে জেতাতে। কিন্তু জনতার রায়ে সায়েইদই জয়ী হয়ে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারন নির্বাচনে রিপাবলিক্যান পার্টির প্রার্থী মাইক রজার্সের সর্মথনে জনসভা করেন একাধিকবার। তিনি এল সায়েদকে জেহাদিস্ট ও মিশরের মুসলিম ব্রাদারহুডের সদস্য হিসেবে আখ্যায়িত করেন। মাইক রজার্সও ইসরাইলের কট্রর সর্মথক। রিপাবলিক্যানরা এল সায়েদকে ইসরাইল বিরোধী তকমা দিয়ে নির্বাচনী মাঠে ঘায়েল করার চেষ্টা করে। সর্বশেষ নির্বাচনের ২ দিন আগে ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসওম্যান দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে মাইাক রজার্সকে সর্মথন দেন। প্রাইমারি নির্বাচনে এল সায়েদের কাছে হেরে গিয়ে বিপক্ষ প্রার্থীকে সর্মথন দিয়ে হারার প্রতিশোধ নেন তিনি। সাধারণত প্রাইমারিতে পরাজিত প্রার্থীরা নিজ দলের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে থাকেন। তবে স্টিভেনসের সিদ্ধান্তে সেই রীতির ব্যতিক্রম ঘটেছে। তার এই রাজনৈতিক ডিগবাজিতে গোটা ডেমোক্র্যাটিক পার্টি কেঁপে ওঠে। সাথে সাথে ডেমোক্র্যাটিক পার্টি তাকে বহিস্কার করে। সিনেটে বিরোধীদলীয় নেতা চ্যাক শুমার তাকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেন। অথচ আগষ্টের প্রাইমারি নির্বাচনে হ্যালি স্টিভেন্সকেই চ্যাক শুমার সর্মথন দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রজুড়ে কোটি আমেরিকানের চোখ ছিল মিশিগানের দিকে। জুইস ডোনারদের অর্থের কাছে সায়েদ হারবেন এমন আশংকা করছিলেন আমেরিকানরা। কিন্তু জনতার রায়ে এল সায়েদই হয়ে উঠলেন আমেরিকার গনতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র।
আব্দুল এল-সায়েদের বাবা-মা মিসরের অভিবাসী। তার জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের রচেস্টার হিলে। এল সায়েদ পেশায় একজন ডাক্তার। এর আগে তিনি ওয়েন কাউন্টির স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মিশিগানের ভোটের সমীকরণ
মিশিগানের ভোটারদের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন। অঙ্গরাজ্যটিতে উল্লেখযোগ্যসংখ্যক ইহুদি, মুসলিম ও কৃষ্ণাঙ্গ ভোটার আছেন। ফলে এখানকার নির্বাচনী সমীকরণ বেশ জটিল। নির্বাচনের আগে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং ইহুদি বিদ্বেষের অভিযোগের মতো বিষয়গুলো ভোটের লড়াইয়ে গুরুত্ব পেয়েছিল। কিন্তু জনতার রায়ে শেষ হাসি সায়েদই হাসলেন।
সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান
আব্দুল এল সায়েদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কোনো ধরনের প্রমাণ ছাড়াই এল সায়েদকে ‘জিহাদি’ হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া রিপাবলিকানরা তার বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারে কোটি কোটি টাকা ব্যয় করেছে। অন্যদিকে এল-সায়েদের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রবাসী কবি রুপুর প্রতিক্রিয়া
মিশিগানে বাস করেন বাংলাদেশি কবি ও সাংবাদিক ইশতিয়াক রুপু। তিনি আগামীর সময়কে বলেন, সায়েদ সারা দুনিয়ার মুখ হয়ে উঠেছেন। ভোট দিতে গিয়ে দেখেছি তরুণ সম্প্রদায়ের উপস্থিতি অবাক করার মতো। তারা সাধারনত ভোট দিতে আসেন না। মিশিগানে যুবকরা বিপ্লব ঘটিয়েছে। সায়েদকে সর্মথন করার পাশাপশি মিশিগানবাসী ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। অনেক রিপাবলিক্যানও সায়েদকে ভোট দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শতভাগই ভোট দিয়েছেন তাকে। তিনি বাংলাদেশিদের প্রার্থী হিসেবে আর্বিভূত হয়েছিলেন।
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
