দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশ শেষে ফেরার পথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম হীরার গাড়িবহর আটকে দেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার নিউমার্কেট চত্বর ও রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দুই পক্ষ পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিকে ঘিরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দীনের ডাকা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি (দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত) রাশেদা বেগম হীরা। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আউয়াল খান।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদের ডাকা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভীউল আহসান মুন্সী। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই পক্ষের কর্মসূচি শেষে মঞ্জুরুল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর সমর্থকেরা র্যালি নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে নিউমার্কেট কলেজ রোডের পশু হাসপাতাল গেট এলাকায় তাদের সঙ্গে রাশেদা বেগম হীরার গাড়িবহরের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় মুন্সীর সমর্থকেরা স্লোগান দিয়ে গাড়িবহর আটকে দেন। এতে এমপি হীরাসহ বহরে থাকা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতিতে তারেক মুন্সীসহ দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় গাড়িবহরটি সেখান থেকে বের করে দেওয়া হয়।
এমপি রাশেদা বেগম হীরা জানান, তাঁর সামনেই দুই পক্ষের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির আয়োজনে অংশ নিয়ে ফেরার পথে মুন্সী পক্ষের নেতা-কর্মীরা তাঁদের অবরুদ্ধ করেন। এ সময় কয়েকজনকে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানাবেন বলে জানান তিনি।
এ এফ এম তারেক মুন্সী জানান, তাঁদের কর্মসূচি আসরের পর শান্তিপূর্ণভাবে শেষ হয়। ফেরার পথে অপর পক্ষের গাড়িবহর সামনে পড়লে দলের কিছু নেতা-কর্মী উত্তেজিত হয়ে পড়েন। তিনি তাঁদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। ফেরার পথে হাতাহাতি, হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
