যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশি দুইজন ডক্টরাল শিক্ষার্থী নিখোঁজ হবার ঘটনা নিয়ে কোন তথ্য মিলেনি গত ৭ দিনেও। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুইজন বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজের ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাদের পরিবার থেকে শুরু করে সাধারণ প্রবাসী সবাই উদ্বেগ জানিয়েছেন। জামিল ও বৃষ্টির মতো মানুষ কখনো কাউকে না জানিয়ে উধাও হওয়ার মানুষ নন। জামিলের ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে বলেছেন, ‘সাত দিন হয়ে গেছে। আমরা অসহ্য যন্ত্রণায় আছি। আমার স্বপ্নেও ভাবতে পারি না যে সে কাউকে না জানিয়ে উধাও হবে।’ বৃষ্টির ভাই জাহেদ হাসান প্রান্তও বোনের উদ্দেশে আবেদন করেছেন, ‘শুধু নিরাপদ থাকো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো।’
নিখোঁজের দিনটির ঘটনাপ্রবাহ যত বিশ্লেষণ করা হচ্ছে, ততই নতুন প্রশ্ন উঠে আসছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জামিল তার অ্যাভালন হাইটস অ্যাপার্টমেন্টে ছিলেন। ফোন ও মানিব্যাগ নিয়ে বেরিয়েছেন, কিন্তু পাসপোর্ট রেখে গেছেন। সকাল ১১টায় তার ফোন সর্বশেষ তার অ্যাপার্টমেন্টের কাছেই ট্রেস হয়েছিল। একই দিন সকাল ১০টায় বৃষ্টি ইউএসএফ-এর ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে ছিলেন ল্যাপটপ, আইপ্যাড ও লাঞ্চ বক্স রেখে চলে গেছেন, সঙ্গে ছিল শুধু পার্স ও ফোন। বিকেল ৫টায় তার ফোন সর্বশেষ ইউএসএফ ক্যাম্পাস এলাকায় ট্রেস হয়েছিল। দুইজনের পাসপোর্টই পাওয়া গেছে অর্থাৎ দেশ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল না। বৃষ্টি সেদিন দুপুরে মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন জানিয়েছিলেন, পরে বন্ধুর সঙ্গে বাজার করতে যাবেন। তবে জামিলের কথা উল্লেখ করেননি।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে তারা পরিবারকে মিডিয়ার সঙ্গে যোগাযোগ না করতে বলেছিল, কারণ ‘অপহরণের সম্ভাবনা’ তাদের প্রাথমিক ধারণা ছিল। কোনো সুনির্দিষ্ট সূত্র না পাওয়ায় পাঁচ দিন পর বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে যা নিয়ে পরিবার প্রশ্ন তুলেছে। বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এফবিআইকে মামলায় যুক্ত করার অনুরোধ করেছে এবং নিশ্চিত হয়েছে যে দুইজনের কেউই আইস-এর হেফাজতে নেই। জামিল লিমন পিএইচডি করছেন জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসিতে, আর নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এই বিভাগগুলো সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত না হলেও, পরিবেশ বিজ্ঞান ও রাসায়নিক প্রকৌশল বিভিন্ন ক্ষেত্রে সংবেদনশীল গবেষণার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে। নিখোঁজ হওয়ার পরিস্থিতির সঙ্গে আগের কিছু ঘটনার মিলও খুঁজে পাওয়া যাচ্ছে যেমন পাসপোর্ট রেখে যাওয়া, হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং কোনো পূর্বাভাস না থাকা।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জামিল ও বৃষ্টির খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন কেন পুলিশ দেরিতে বিষয়টি প্রকাশ্যে আনলো, কেন এখনো কোনো অগ্রগতি নেই, এবং তাদের একাডেমিক গবেষণার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা। তবে এখন পর্যন্ত এসব প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
