শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬  

বাংলাদেশ সোসইটির নির্বাচনে ওজনপার্ক কেন্দ্র

 
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আলোচিত কেন্দ্র ওজনপার্ক। ৩৫ হাজার ভোটারের মধ্যে ৭ হাজার এই কেন্দ্রে। আঞ্চলিকতার ভোটার বিচেনায় এই কেন্দ্রটি আলোচনার অগ্রভাগে। বলা হচ্ছে সেখানে ৭ হাজার ভোটারের মধ্যে ৫ হাজারই বিয়ানীবাজার উপজেলার বাসিন্দাদের। নির্বাচনে ২ প্যানেলেরই চোখ এই বিয়ানীবাজার ঘিরেই। 
কুনু-ফিরোজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনুর জন্মস্থান সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি। আসন্ন নির্বাচনে ওজনপার্ককে অনেকে তার হাব হিসেবে বিবেচনা করছেন। তার হোম টাউন। গত বুধবার ওজনপার্কে কুনু-ফিরোজ প্যানেলের পরিচিতি সভায় বক্তব্য রাখছিলেন সোসাইটর সাবেক সহ সভাপতি ও বিয়ানীবাজারের সন্তান ফারুক চৌধুরী। তিনি বলেন, বিয়ানীবাজারের সন্তান কুনু। আপনাদের সন্তান। তার মানসন্মান মানেই বিয়ানীবাজরের মানসন্মান। তা রক্ষায় আজমল হোসেন কুনুকে ভোট দিন। তার জন্য হাতজোড় করে একটা ভোট ভিক্ষা চাচ্ছি । আসুন বিয়ানীবাজারবাসী, ২৫ অক্টোবর কুনু ভাইয়ের পাশে দাঁড়াই। অপর সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিমের জন্মস্থান সিলেটের গোলাপগঞ্জ। বেড়ে ওঠা ফেঞ্চুগঞ্জে। তারা দু’জনই ব্যবসায়ী। ম্যানহাটনের একটি রেষ্টুরেন্টের যৌথ মালিকানা তাদের। বড় ভাই ছোট ভাই সম্পর্ক। ২ বছর আগের নির্বাচনে এই কুনুই সেলিম-আলী প্যানেলের নির্বাচনী প্রচারনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তার রানিংমেট ফিরোজ আহমেদও ছিলেন সেলিম-আলী প্যানেলের অন্যতম সংগঠক । আজ তারা একে অপরের মুখোমুখি। একই ঘরের ৪ ভাইয়ের লড়াই। ভাগ্য নির্ধারিত হবে ২৫ অক্টোবর। কুনু তার হোমটাউন কেন্দ্রে জিতবেন? জিতলে কত ভোটে এগিয়ে থাকবেন।  তা নিয়ে হিসেব নিকেশ চলছে। নাকি সেলিম ভোটের পাশা উল্টে দেবেন। তার সর্মথকরা বলছেন, সেলিম বিয়ানীবাজারবাসীর মধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার ভোট ব্যাংক শক্তিশালী। এই উপজেলার ৪ জন প্রার্থী সেলিমের প্যানেলে। পক্ষান্তরে কুনু ছাড়া বিয়ানীবাজারের মাত্র একজন রয়েছেন কুনু-ফিরোজ প্যানেলে। এই কেন্দ্রে উভয় পক্ষই হাজারের বেশি ভোট পেয়ে জিতবেন বলে মনে করছেন। তবে লড়াইটা কুনু বা সেলিম কারোর জন্যই সহজ হবে না। একদিকে কুনুর আঞ্চলিকতার টিকেট ও সহানুভূতি ভোটের প্রচেষ্টা। অন্যদিকে সেলিমের দিকে স্থানীয় নেতাদের জোড়ালো সর্মথন। যোগ হয়েছে নোয়াখালি সমিতির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পিন্টু ও সন্দ্বীপের মুক্তিযোদ্ধা বাবর উদ্দীনের সর্মথন। তারা দীঘদিন ধরে ওজনপার্কে ব্যবসা করছেন। 
কুনু-ফিরোজ প্যানেলের অন্যতম উপদেষ্টা মাওলানা আহমেদ রশীদ প্রতিবেদককে বলেন, ‘বিয়ানীবাজারের ভোট রয়েছে প্রায় ৫ হাজার। এরমধ্যে আজমল হোসেন কুনু প্রায় ৩ হাজার ভোট করেছেন। এরমধ্যে ২ থেকে আড়াই হাজার ভোট পাবেন আজমল হোসেন কুনু। তার বিয়ানীবাজারের সাধারন ভোটারদের মধ্যে একটি সহানুভূতি কাজ করছে। এই ওজনপার্কে তিনি বাস করছেন যুগের পর যুগ। তার প্রতিদান এবার পাবেন। আমার বিশ্বাস, আজমল হোসেন কুনু এই কেন্দ্রে ১ হাজার থেকে ১৫০০ ভোটের ব্যবধানে জিতবেন। ’ এই কেন্দ্রে কুনু-ফিরোজের হয়ে কাজ করছেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দীন, বর্তমান সভাপতি আব্দুল মান্নান, মাহবুব আহমেদ, ইফজাল আহমেদ,ফকরুল ইসলাম, হাফিজ উদ্দীন ও সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সহ অনেকে। একটি দায়িত্বশীল সূত্র জানায়, মুনা নেটওয়ার্কের প্রায় ৪০০ ভোট কুনু-ফিরোজ এ কেন্দ্রে পাবেন তা নিশ্চিত। কুনু-ফিরোজ প্যানেলের সাংগঠনিক সম্পাদক জামিল আনসারি প্রতিবেদককে বলেন, ঘরের সন্তানের টানে আজমল হোসেন কুনু বিপুল ভোটে ওজনপার্কে জিতবেন। 
বিয়ানীবাজারের পরিচিত মুখ মকবুল রহিম চুনুই নির্বাচনে সেলিম-আলী প্যানেলের অন্যতম সংগঠক। অন্যদিকে আজমল হোসেন কুনুর ঘনিষ্ঠ আত্মীয়। তিনি প্রতিবেদককে বলেন, ওজনপার্কে শুধু আঞ্চলিকতার শ্লোগানে কুনু পাশ করতে পারবেন না। সেলিম-আলী প্যানেল বিপুল ভোটে পাশ করবেন ওজনপার্কে। প্রতিবেদকের সাথে আলাপকালে তার পাশেই বসেছিলেন প্রফেসর কামাল চৌধুরী। তিনি প্রতিবেদককে বলেন, বাস্তব চিত্রটি ভিন্ন। ১০ অক্টোবর আলাউদ্দীন রেষ্টেুরেন্টে বসে তিনি বলেন, আতাউর রহমান সেলিম ১ ভোট হলেও বেশি পেয়ে পাস করবেন। ২৬ অক্টোবর আপনার সাথে এখানে দেখা হবে। ওজন পার্ক এলাকায় সেলিম-আলীর পক্ষে কাজ করছেন বিয়ানীবাজারের পরিচিত মুখ আজিজুর রহমান সাবু, গওহর চিনু চৌধুরী, মোস্তফা কামাল, সন্দ্বীপের মুক্তিযোদ্ধা বাবর উদ্দীন (ওজনপার্ক কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান),সাহাবুদ্দিন চৌধুরী, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বোরহান ও বিয়ানী বাজার সমিতির সাধারন সম্পাদক রেজাউল আলম অপু। সেলিম-আলীর প্রতি সর্মথন থাকার পরও  ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় আজিমুর রহমান বোরহান ও ফকরুল ইসলাম দেলোয়ার আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না। বদরুল খান প্রেসিডেন্ট পদে সেলিমকে সর্মথন করলেও নির্বাচন কমিশন সদস্য হবার কারনে নীরব রয়েছেন।বিয়ানী বাজার সমিতির সাবেক ৭ জন সভাপতির মধ্যে ৪ জন সেলিমের পক্ষে। ২ জন কুনুর সর্মথনে। একজন নীরব। 
সেলিম-আলী প্যানেলে প্রচার সস্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ বলেন, আমাদের পক্ষে বিয়ানীবাজারবাসীর প্রায় ৩ হাজার মানুষ ভোটার হয়েছেন। উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আতাউর রহমানকে সর্মথন দিচ্ছেন। আমাদের প্যানেলে ৪ জন প্রার্থী রয়েছেন বিয়ানীবাজার উপজেলার। এতেই বুঝে নিতে পারেন ওজন পার্কে আমরা কেমন করবো। 
ভোটের স্টকহোল্ডারদের দাবির সাথে ভোট যুদ্ধ সমান্তরালে। সেলিম-আলীদের দাবি ওজনপার্কে বিয়ানীবাজরের ভোট করেছেন প্রায় ৩ হাজার, কুনু-ফিরোজের প্যানেলের দাবি ওজনপার্ক কেন্দ্রে বিয়ানীবাজারের ভোট সাড়ে ৩ হাজারের কাছাকাছি। বৃহত্তর নোয়াখালির ভোট রয়েছে ৭ শতাধিক। চট্রগ্রাাম এলাকার মানুষের ভোট রয়েছে ৫ শতাধিক। প্রার্থীদের এই দাবি যোগ করলে ওজন পার্কের ভোট দাঁড়ায় ৮ হাজারের উপরে। তাদের দাবির ভেতরেও যে ফারাক রয়েছে তা হিসেবেই বেরিয়ে আসছে। 
ওজনপার্ক কেন্দ্রের স্থানীয় প্রার্থী কারা
সেলিম-আলী পরিষদের প্রার্থীদের তালিকা: হারুন চেয়ারম্যান-সহ সাধারন সম্পাদক (নোয়াখালি), আব্দুল মালেক খান-কার্য নির্বাহী সদস্য  (নোয়াখালি), অনিক রাজ-সাংস্কৃতিক সম্পাদক (বিয়ানীবাজার), রিজু মোহাম্মদ -জন সংযোগ ও প্রচার সম্পাদক (বিয়ানীবাজার), রুমানা আহমেদ-সাহিত্য সম্পাদক (বিয়ানীবাজার) ও হাসান খান-ক্রিড়া ও আপ্যায়ন সম্পাদক (বিয়ানীবাজার)

কুনু-ফিরোজ প্যানেলে ওজনপার্কের স্থানীয় প্রার্থী
আজমল হেসেন কুনু-সভাপতি (বিয়ানীবাজার), মাসুদুল হক সানু-কার্যকরি কমিটির সদস্য (বিয়ানীবাজার, আগে ওজনপার্কে বাস করতেন।এখন এস্টোরিয়ায়), মোরশেদ আলম-ক্রিড়া ও আপ্যায়ন সম্পাদক (নোয়াখাালি, ওজনপার্কের ভোটার)।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর