ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও লাঞ্ছনার অপচেষ্টার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ওই সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনার কড়া প্রতিবাদ জানান।
গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস হুইলচেয়ারে করে বের হওয়ার সময় কতিপয় ব্যক্তি তার পথরোধ করে উচ্চবাচ্যে অপবাদমূলক স্লোগান দেয় ও আপত্তিকর মন্তব্য করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, সেখানে উপস্থিত কিছু লোক আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রবাসী সমর্থকদের একাংশের বিরুদ্ধে এই হেনস্তার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, সাবেক প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ধারাবাহিক অপপ্রচার, অনলাইনে বিষোদ্গার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের লাগামহীন আর্থিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ধ্বংসসাধন, সর্বগ্রাসী দুর্নীতি এবং কাঠামোগত নিপীড়নে দেশ যখন পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল, তখন রাষ্ট্র পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে বিগত ফ্যাসিবাদী শাসনামলে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধের ইতি টেনেছিল এই সরকার।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন, বিগত কর্তৃত্ববাদী আমলের ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার প্রক্রিয়াটি এগিয়ে যাবে বলেই সবার প্রত্যাশা ছিল। তবে গভীর অনুতাপের সঙ্গে দেখা যাচ্ছে, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক চক্র দেশে অস্থিতিশীলতা তৈরি এবং অন্তর্বর্তী সরকারের বিপুল গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষমূলক মিথ্যাচার ছড়াচ্ছে ও শারীরিকভাবে আঘাতের হুমকি দিচ্ছে।
কোনো ধরনের ভীতি প্রদর্শন বা অপপ্রচারে জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি ও চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের বিপুল আত্মত্যাগের বিনিময়ে মর্যাদা ও রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ভিত্তি রচিত হয়েছে, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসররা তা কখনোই নস্যাৎ করতে পারবে না।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক উপদেষ্টারা হলেন—ড. সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, ড. সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী এবং সৈয়দা রিজওয়ানা হাসান।
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সড়ক বন্ধের পাইলট প্রকল্প
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন
- প্রবাসী টাঙ্গাইলবাসী সাঈদা জেরিন আক্তারের ইন্তেকাল
- সোনালী এক্সচেঞ্জে বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন
- জ্যামাইকায় প্রাত:রাশ দিয়ে প্রবীণ প্রবাসিদের নিয়ে সংগঠনের যাত্রা
- নিউইয়র্কে খুন ও গুলির ঘটনা হ্রাসের দাবী এনওয়াইপিডির
- সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে চোখ বেঁধে অপহরণের পর হত্যা চেষ্টা
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
