ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬
ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে ওয়াশিংটন হয়তো ‘মাত্রা ছাড়িয়ে গেছে’ বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেন, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে– এমন ব্যক্তিদের চিহ্নিত করার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। খবর আলজাজিরা ও মিডল ইস্ট আইয়ের।
ওহাইওর ইয়ংসটাউনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো ইরানের নেতাদের ওপর আঘাত হানার ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। কারণ সত্যি বলতে, আমরা এখন আর বুঝতেই পারছি না যে কার সঙ্গে আলোচনা চালাচ্ছি। সত্যি কথা বলতে, কার সঙ্গে চুক্তি বা আলোচনা করতে হবে, তা বের করতেই আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমার মনে হয়, আমরা একটু বেশিই দূরে চলে গেছি।’
বক্তব্যের এক পর্যায়ে তিনি দাবি করেন, ‘এখন আর কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।’ যদিও বাস্তবতা হচ্ছে, ২০২৪ সালের জুলাই থেকেই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।
ট্রাম্প তাঁর সামরিক সাফল্যের খতিয়ান তুলে ধরে পুনরায় দাবি করেন, ইরান তার পুরো বিমানবাহিনী এবং ১৫৯টি নৌজাহাজের সবকটিই হারিয়ে ফেলেছে। জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে খুব সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে।
আবার ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক সরঞ্জাম দিয়ে রাশিয়া ও চীন সহায়তা করছে– এমন খবর উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘তারা যদি সাহায্য করেই থাকে, তবে সেটি অত্যন্ত নিম্নপর্যায়ের। তবে আমি একদমই বিশ্বাস করি না যে তারা কোনো সাহায্য করছে। কারণ, এতে তাদের হারানোর মতো অনেক কিছু আছে এবং তারা সাহায্য করলে সেটি আমরা খুব দ্রুতই জেনে যেতাম।’
প্রতিবেশী আরব দেশগুলোয় স্থল হামলার পরিকল্পনা ইরানের
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে আবারও হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এমন আশঙ্কায় নিজেদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করছে ইরান। এর সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোয় স্থল হামলার পরিকল্পনাও করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, নতুন করে হামলার শিকার হলেই প্রতিবেশী দেশগুলোয় স্থল হামলার পরামর্শ দিয়েছেন ইরানের চরমপন্থি রাজনীতিবিদরা।
এ ছাড়া মধ্যস্থতাকারীদের ইরান সতর্কতা দিয়েছে, এবার যুদ্ধ শুরু করা হলে ইরানের জবাব আরও আগ্রাসী হবে। যার মধ্যে থাকবে ব্যাপক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টা।
এদিকে কোন দেশে ইরান সরাসরি সেনা পাঠাতে পারে, সেটি উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে তাদের সম্ভাব্য গন্তব্য হতে পারে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
হরমুজে শাটল জাহাজে হামলা
ইরানের অবরোধ এড়িয়ে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি সচল রাখতে উপসাগরীয় আরব দেশগুলো একটি নতুন শাটল ব্যবস্থা চালু করেছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় আরবদের এই তেল পরিবহন এখন ইরানের সরাসরি লক্ষ্যবস্তু।
রেজাই জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ও আমিরাতের সহায়তায় ছোট ছোট জাহাজে তেল নিয়ে হরমুজ প্রণালির বাইরে থাকা বড় ট্যাঙ্কারে স্থানান্তর করা হচ্ছিল। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আপনারা চোরাচালান করছেন; কিন্তু মনে রাখবেন, এই প্রণালি ইরানের নিয়ন্ত্রণে এবং আমরাই এটি পরিচালনা করছি।’
তিনি বলেন, ইরানের বেসামরিক বা জ্বালানি অবকাঠামোয় হামলা হলে আরব অঞ্চলের ডিজিটাল অবকাঠামো, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হবে।
যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও ও উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের অনুশাসন না মেনে ট্রান্সপন্ডার বন্ধ করে চলাচলকারী যে কোনো জাহাজকে শত্রুভাবাপন্ন বলে গণ্য করা হবে এবং ডুবিয়ে দেওয়া হবে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
