রোববার   ১১ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৫ ১৪৩৩   ২৮ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১২

এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬  

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ আবারও প্রকাশ্যে এসেছে। পুরস্কারজয়ী নাভানেথেম ‘নাভি’ পিল্লাইয়ের পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্পের দাবি, বিশ্বে একাধিক সংঘাতের অবসান ঘটানোসহ নানা উদ্যোগ নেওয়ার পরও তাকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নরওয়ের জন্য দীর্ঘস্থায়ী কলঙ্ক হয়ে থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাকিউজে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ নিয়ে অসন্তোষ জানান ট্রাম্প। নাভি পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ উল্লেখ করে তিনি বলেন, পিল্লাই কী করেছেন, তা তার জানা নেই। একই সঙ্গে নরওয়ের উদ্দেশে তিনি বলেন, তাকে পুরস্কার না দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ভুলে যাবে না।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং আরও দুটি সংঘাতের সমাধানের কাছাকাছি পৌঁছেছেন। এ ছাড়া ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, এসব উদ্যোগের পরও তাকে কিংবা যুক্তরাষ্ট্রকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত বিস্ময়কর। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও নিজের সাফল্যের দাবি করেন তিনি। দেশটির একজন কর্তৃত্ববাদী নেতাকে আটক করার কথাও পোস্টে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্পের আটটি সংঘাতের অবসান ঘটানোর দাবির সবকটির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। কয়েকটি সংঘাতের অবসান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট দেশ ও অন্যান্য পক্ষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রায় ১০ মিনিটের বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য ছিল। তাকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তকে নরওয়ে ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। এর আগে বিভিন্ন সময়ে নিজেকে এ পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছেন তিনি। পুরস্কার নিয়ে নরওয়ের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দেশটির অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠানোর ঘটনাও আলোচনায় এসেছে।

তবে নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রাইডনেস শনিবার বলেন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কমিটি নরওয়ে সরকারের কাছ থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। আলফ্রেড নোবেলের উইলে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য ব্যক্তিদের সম্মানিত করাই কমিটির দায়িত্ব।

ট্রাম্পের অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে ফ্রাইডনেস বলেন, সাহস ও সততার সঙ্গে আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় যারা অবদান রাখেন, তাদের স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের উদ্দেশ্য। শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে বিশ্বকে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

নরওয়েজীয় নোবেল কমিটি দেশটির সরকারের কোনো অংশ নয়। যদিও সংসদ সদস্যদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কমিটির সদস্যদের নিয়োগ দেওয়া হয়।

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আইনজ্ঞ ও জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মীদের আইনি সহায়তা দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক বিচারব্যবস্থায় দায়িত্ব পালন বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন পিল্লাই। ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়ায় গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও নেতৃত্ব দিয়েছেন তিনি। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত বছর গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দেন পিল্লাই। ওই কমিশন ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল। তবে ইসরায়েল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান একটি মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পিল্লাই। মামলাটিতে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

পুরস্কার পাওয়ার খবরের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিল্লাই রসিকতা করে বলেন, উপস্থিত ব্যক্তিরা আরও বেশি করতালি দিলে হয়তো তিনি পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।

পরে যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের উদ্দেশে পুরস্কারটি উৎসর্গ করেন তিনি। তার সাহসের প্রশংসা করায় বিস্ময় প্রকাশ করে পিল্লাই বলেন, সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। তার মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধের বিচারপ্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে।

 পিল্লাইয়ের পুরস্কার ঘোষণার দিনই আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে এমন একটি আদালতের কার্যক্রম ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো-এর ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলো মনে করেন, পিল্লাইকে পুরস্কার দেওয়ার দিনই আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার ঘটনা আন্তর্জাতিক আইন রক্ষার গুরুত্ব সামনে এনেছে।

গেরলোর ভাষ্য, নোবেল কমিটির সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন ও এ আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর মতে, সিদ্ধান্তটি সাহসী হলেও এর বিপরীতে আসা প্রতিক্রিয়া উদ্বেগজনক।

এদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে বিভিন্ন সময়ে কয়েকটি দেশ ও ব্যক্তি প্রচার চালিয়েছেন। গত বছরের শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোও চলতি বছরের জানুয়ারিতে নিজের পদক ট্রাম্পকে দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনা ঘটে।

তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, একবার পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল করা, ভাগ করে দেওয়া কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করার সুযোগ নেই।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর