সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬
কানাডার সাহিত্যিক অ্যান কারসন এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটির পক্ষ থেকে তাঁকে ফোন করে এ সম্মাননার কথা জানানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। ৭৬ বছর বয়সী অ্যান কারসন কবিতা ও গদ্যের মিশ্রণে তৈরি তার ব্যতিক্রমী লেখার জন্য পরিচিত। সমকালীন গল্পের সঙ্গে প্রাচীন পুরাণের সমন্বয়ও তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। জীবনে সবচেয়ে সাফল্যের খবরটি তিনি যখন পান তখন আইসল্যান্ডে নিজের বাসায় ঝাড়ুু দিচ্ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৯৮ সালে প্রকাশিত পদ্য উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’। এতে গ্রিক পুরাণের বীর হেরাক্লিসকে নিয়ে লেখা একটি কবিতার নতুন রূপ দেওয়া হয়েছে এবং সমকামী এক তরুণের বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ওলসন অ্যান কার্সনের সাহিত্যকর্মের প্রশংসা করে বলেন, তাঁর লেখার মাধ্যমে কবিতা, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য এবং বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। তাঁর সৃষ্টিশীলতা সাহিত্যের প্রচলিত সীমারেখাকে আরও বিস্তৃত করেছে।
শব্দের উৎপত্তি অ্যান কার্সনের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি নিজেই শব্দের উৎপত্তিকে তাঁর কাজের সূচনাবিন্দু হিসেবে উল্লেখ করেছেন। একটি শব্দ কীভাবে সময়ের সঙ্গে অর্থ পরিবর্তন করে এবং মানুষের চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে নতুন অর্থ তৈরি করে, তাঁর লেখায় সেই অনুসন্ধান বারবার উঠে এসেছে।
সাহিত্য সমালোচকদের কাছেও অ্যান কার্সনের কাজ বিশেষভাবে আলোচিত। কবিতা, অনুবাদ, প্রাচীন সাহিত্য ও সমকালীন চিন্তাকে একসঙ্গে ব্যবহার করে তিনি যে স্বতন্ত্র সাহিত্যভাষা তৈরি করেছেন, এবারের নোবেল পুরস্কারের মাধ্যমে তারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল।
অ্যান কার্সনের এই পুরস্কারের মধ্য দিয়ে কানাডার সাহিত্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ সময় ধরে কবিতা, অনুবাদ ও শিক্ষাদানের পাশাপাশি সাহিত্য নিয়ে তাঁর নিরীক্ষাধর্মী কাজ এবারের সম্মানের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বিজয়ীদের হাতে নোবেল পদক ও সনদ তুলে দেবেন। পরে স্টকহোম সিটি হলে নোবেল বিজয়ীদের সম্মানে ঐতিহ্যবাহী ভোজের আয়োজন করা হবে।
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন
- বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
- নিউইয়র্কে সুরের জালে শ্রোতাদের বাঁধলেন ইমরান, কনা ও ঝিলিক
- ভারতের স্যাটেলাইটের আঘাতে বাংলাদেশের স্যাটেলাইট ঝুঁকিতে!
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- খলিল বিরিয়ানি এখন ওজনপার্কে
- ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে চাপালো লাখ ডলার
- ‘এআই প্রতিযোগিতায় মানবজাতি বিপন্নের শংকা’
- বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
- দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ইঞ্জিনিয়ার আরদি’র
- ভারতে সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলন
- রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প থেকে দূরে
- হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
- নিউইয়র্ক সিটিই বিশ্বের শীর্ষ শহরের মর্যাদায়
- প্রেমে ব্যর্থ হয়ে নারীকে হুমকি
সাসপেন্ড বাংলাদেশি পুলিশ আতিক - বদলে গেল আমেরিকার পাসপোর্ট
- ৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
- প্রো-প্যালেস্টাইনী তোপের মুখে মেয়র মামদানি
- ৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- মাফ করবেন খোকন
কমিউনিটির মুখোশ উন্মোচন - ব্রংকসে এগিয়ে সেলিম-আলী: ব্রুকলিনে হাড্ডাহাড্ডি লড়াই
- আজকাল ৯৪৩
- উৎপাদন বাড়ে, কমে না দাম
- ফ্লোরিডাসহ আগামীকাল যেসব এলাকায় আঘাত হানছে হারিকেন ইসাইয়াস
- ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৭০ হাজার ডলার ফি
- সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
