বাড়ি গোপালগঞ্জে, ঢাকায় থেকেও অনেকের মোবাইল ব্যাংকিং বন্ধ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬
বাড়ি গোপালগঞ্জে, ভোটারও ওই জেলার; কিন্তু জীবিকার প্রয়োজনে থাকেন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এমন ব্যক্তিদের কারও কারও মুঠোফোনে হঠাৎ বন্ধ হয়ে গেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। বিকাশ, নগদ, রকেটের মতো আর্থিক সেবা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন তারা। এমনকি হিসাবের জমা টাকাও তুলতে বা দৈনন্দিন লেনদেনে ব্যবহার করতে পারছেন না কেউ কেউ।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উসকানি ও অর্থায়নের আশঙ্কায় জেলার প্রায় দুই লাখ মুঠোফোন নম্বরে এমএফএস সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে জেলার বাইরে বসবাসকারী কিছু গ্রাহকের ওপরও। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিরাপত্তা ও আর্থিক অপরাধ প্রতিরোধের বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও নিরীহ গ্রাহকদের সেবা বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকেরা জানিয়েছেন, তাদের মুঠোফোনে সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার বিষয়ে বার্তা পাঠিয়েছে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে টাকা পাঠানো, রিচার্জসহ প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না তারা।
ভুক্তভোগীদের একজন নারী ঢাকার একটি সুপরিচিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানের এমএফএস সেবা ব্যবহার করেন তিনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান তাকে বার্তা পাঠিয়ে জানিয়েছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার অঞ্চলে সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত’।
ওই নারী জানান, বাড়িতে থাকা মায়ের কাছে মাঝেমধ্যে টাকা পাঠান তিনি। মায়ের মুঠোফোনে রিচার্জও করে দেন। কিন্তু সেবা বন্ধ থাকায় এখন এসব করতে পারছেন না। তার এমএফএস হিসাবে প্রায় পাঁচ হাজার টাকা জমা রয়েছে, সেটিও ব্যবহার করতে পারছেন না।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েক দিনের ব্যবধানে পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা। সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে বলপ্রয়োগ করেনি।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন পরিস্থিতিতে গত বুধবার গোপালগঞ্জে এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের তিনটি সূত্র থেকে জানা গেছে, প্রায় দুই লাখ মুঠোফোন নম্বরে আর্থিক সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জেলার সব গ্রাহকের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হয়নি। কারও কারও নম্বরে সেবা সচল রয়েছে। আবার কারও একটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হলেও অন্য প্রতিষ্ঠানের সেবা চালু আছে।
স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ- এমন ২২ জনের সঙ্গে গতকাল শুক্রবার ও আজ শনিবার কথা বলেছে প্রথম আলো। তাদের মধ্যে ১৩ জন জানিয়েছেন, তাদের মুঠোফোনে এমএফএস সেবা বন্ধ রয়েছে।
এই ১৩ জনের একজন রাকিবুল ইসলাম। তিনি ঢাকায় বসবাস করেন। রাকিবুল বলেন, ২৫ নভেম্বর নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সতর্কতামূলক একটি পোস্ট দেন। সেখানে তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকে কোনো অস্বাভাবিক লেনদেনের বিষয়ে কেউ যোগাযোগ করলে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানান।
ওই পোস্টের মন্তব্যের ঘরে আরও কয়েকজন একই ধরনের সমস্যায় পড়ার কথা জানান। গ্রাহকদের ভাষ্য অনুযায়ী, ২৬ নভেম্বরও তারা এ-সংক্রান্ত বার্তা পেয়েছেন।
রাকিবুল ইসলাম বলেন, পরে বিভিন্নজনের মন্তব্য এবং মুঠোফোনে সেবাদানকারী প্রতিষ্ঠানের পাঠানো বার্তা থেকে তিনি বুঝতে পারেন, গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের এমএফএস সেবা বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ২১ লাখ। এর মধ্যে গ্রামাঞ্চলে ১৩ কোটি ২৪ লাখ এবং শহরাঞ্চলে ১২ কোটি ৯৭ লাখ হিসাব রয়েছে। একই ব্যক্তির একাধিক এমএফএস হিসাব থাকতে পারে। এ ছাড়া সেপ্টেম্বর শেষে দেশে এমএফএস এজেন্টের সংখ্যা ছিল প্রায় ২১ লাখ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশে এমএফএসের মাধ্যমে মোট ২ লাখ ১৩ হাজার ৫৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার ১১৮ কোটি টাকা।
বর্তমানে মুঠোফোনে আর্থিক সেবা শুধু টাকা পাঠানো বা গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ, মুঠোফোনে রিচার্জ, সঞ্চয়, ঋণ গ্রহণসহ নানা কাজে এসব সেবা ব্যবহার করছেন মানুষ। অনেকে এমএফএস হিসাবে জমা থাকা টাকা দিয়ে অনলাইনে কেনাকাটাও করেন। ফলে এসব সেবা বন্ধ হয়ে গেলে দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের।
এমএফএস বিধিমালা-২০২২-এর ১১ নম্বর ধারায় বলা হয়েছে, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) জারি করা নির্দেশনা ও নির্দেশিকাও অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গোপালগঞ্জে বেশির ভাগ গ্রাহকের এমএফএস সেবা বন্ধের সিদ্ধান্ত সরকার আইনগতভাবেই নিয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণে নিরীহ গ্রাহকদের কারও কারও আর্থিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে।
দেশের শীর্ষস্থানীয় একটি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোপালগঞ্জে সেবা বন্ধের কারণে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তবে সরকারের সিদ্ধান্ত তারা মেনে চলছেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জে বাড়ি, কিন্তু সেখানে বসবাস করেন না- এমন কিছু গ্রাহকের মুঠোফোনে আর্থিক সেবা বন্ধ হওয়ার অভিযোগ তারাও পেয়েছেন।
সূত্র: প্রথম আলো
- স্ত্রীকে অচেতন করে অপরিচিতদের নিয়ে ধর্ষণের মহামারি যুক্তরাজ্যে
- লাতিন আমেরিকায় নীরবে সংকুচিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা
- সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ
- বাড়ি গোপালগঞ্জে, ঢাকায় থেকেও অনেকের মোবাইল ব্যাংকিং বন্ধ
- অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু
- হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান
- যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে এক দোকানেই ভাঙল ৫৬ লাখ টাকার মদের বোতল
- ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
