শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে তুমুল করতালি ও উৎসবমুখর পরিবেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কের উদ্বোধন হলো। ২২ নভেম্বর দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামকরণের শুভ উদ্বোধন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। ২৩ সেপ্টেম্বর সিটি অব শিকাগো সর্বসম্মতিক্রমে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাস্তার নাম করনের সিদ্ধান্ত নেয়। তা ১৪ অক্টোবর অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়। রাস্তাটির পূর্ব নাম ছিল আপার ওয়াকার ড্রাইভ।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তার রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা।
স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কারাবরণ করেছেন। কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।
তিনি তার জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন-ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। আর সেই কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে তার নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।
বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান শাহ মোজাম্মেল নান্টু আজকাল প্রতিনিধিকে বলেন, ম্যাডাম জিয়া মারা যাবার পরই ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বেগম খালেদা জিয়ার নামে শহরে একটি রাস্তার নামকরণের জন্য সিটির কাছে আবেদন করেছিলাম। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসলে তা তাকে অবহিত করি। রোববার তা উদ্বোধন হলো।
উল্লেখ্য শাহ মোজাম্মেল নান্টু ২০২৬ এর নির্বাচনে হবিগঞ্জ ১ থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে রেজা কিবরিয়াকে দল মনোনয়ন দিলে তিনি প্রার্থীতা প্রত্যহার করে নেন।
শিকাগোতে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদিউল আলম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সদস্যসচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
