আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরর বিরুদ্ধে যুক্তরষ্ট্রের বিভিন্ন স্তরে লবিং ও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সাবেক সরকারের অনুসারিরা। সরকারের নেতিবাচক কর্মকান্ডগুলো তুলে ধরতে তারা তৎপর। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক তথা কংগ্রেসম্যানদের ফান্ডরেইজিং এর নামে, কখনো গণতন্ত্র ও মানবাধিকারের নামে তাদের কর্মকান্ড চলছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত বিষয়টিকে সামনে এনে বিরোধী দলীয় নেতাকর্মিদের বিরুদ্ধে নিযার্তনের বিষয়গুলো তুলে ধরছে। ভারতে আশ্রিত শেখ হাসিনা এ সব পদক্ষেপকে উৎসাহিত করতে অডিও কলেও সংযুক্ত হচ্ছেন। দলীয় সর্মথকদের উৎসাহিত করতে ২০২৪ এ পতিত আওয়ামী সরকারের সর্মথকদের বিভিন্ন সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি নির্দেশনা দিচ্ছেন।
গত ২৪ নভেম্বর দুপুরে (নিউইয়র্কেও স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে রাস্তার বিপরীত পার্শ্বে চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্স’র মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমক্র্যাসি, হিউম্যান রাইটস এ্যান্ড সাসটেইনেবিলিটি’ (আইসিডিএইচআরএস)’র ব্যানারে এমনি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মূল উদ্যোক্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নুরুন্নবী। উল্লেখ্য ড. মোমেন দেশ থেকে পালিয়ে আসার পর থেকেই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিকভাবে তিনি এখন ভীষণ সক্রিয়। পত্রপত্রিকাতেও সরকারের দমনপীরড়ন কথা জোড়ালো ভাষায় লিখছেন। ২৪ নভেম্বরের অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। ভারত থেকে টেলিফোনে বক্তব্য প্রদান করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হারি কে টমাস জুনিয়র, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ওয়াশিংটন ভিত্তিক রক্ষণশীল থিঙ্ক ট্যাংক ‘আমেরিকান এন্টারপ্রাইজ’র সিনিয়র ফেলো মাইকেল রুবিন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক আহমেদ কায়কাউস, রোড আইল্যান্ড স্টেট পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি রবার্ট বি ল্যাঞ্চিয়া, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, ড.জিনাত নবী, বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক নেতা আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া, জুনায়েদ আকতার, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ, বিডিনিউজ ২৪ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি লাবলু আনসার, আলিম খান আকাশ, , একটিভিস্ট স্বীকৃতি বড়ুয়া, সাখাওয়াত আলী, সিরাজ উদ্দীন সোহাগ ও সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক মাহাবুŸুর রহমান টুকু । অনুষ্ঠানে আলোচক সহ সবমিলে ৩০ জন উপস্থিত ছিলেন।
একজন একটিভিস্ট কাম সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি উদগ্রিব হয়ে আছি দেশে ফেরার জন্যে। কিন্তু বাংলাদেশের সরকার আমার পাসপোর্ট, আইডি কার্ড সবকিছু সাসপেন্ড করেছে। তাই আমি জানি না কীভাবে দেশে ফিরবো। তবে আমি তাদের জানিয়েছি, যেহেতু বাংলাদেশ এয়ারক্রাফট আমাকে এখানে নামিয়েছে, সেজন্যেই তাদের একটি এয়ারক্রাফট পাঠানো উচিত দেশে ফিরে যাবার জন্যে। তবে আমি সন্দেহ করছি যে তারা আমাকে দেশে ফেরার অনুমতি দেবে কিনা। ইতিমধ্যেই তারা নানা জটিলতা তৈরী করেছে। তবে আমি ১৬ ডিসেম্বর ফিরতে চাই, কারণ সেটি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। যদি তারা (সরকার) আমাকে নিয়ে যাবার বা আমি ফিরে যাবার ব্যবস্থা না করে, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে বলছি, ডিসেম্বরের যে কোন দিন আমি বাংলাদেশে ফিরতে চাই।’ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের চেয়ারম্যান ড. নুরুন্নবী এবং প্যানেলিস্ট ছিলেন ঢাকায় ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারি হারি কে থমাস জুনিয়র, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ওয়াশিংটন ভিত্তিক রক্ষণশীল থিঙ্ক ট্যাংক ‘আমেরিকান এন্টারপ্রাইজ’র সিনিয়র ফেলো মাইকেল রুবিন ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন। আইসিডিএইচআরএস’র মহাসচিব জাহাঙ্গির মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এই অনুষ্ঠানে আওয়ামী সর্মথকরা সরকারের বিভিন্ন নেতিবাচক বিষয় তুলে ধরলেও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হারি কে টমাস জুনিয়র বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোন মন্তব্য করেননি। তিনি বাংলাদেশের উন্নয়নে গনতান্ত্রিক উত্তোরনের ওপর গুরুত্ব দিয়েছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আওয়ামী সর্মথকরা মার্কিন কংগ্রেম্যান গ্রিগরি মিক্সকে নিয়ে বাংলাদেশে গনতন্ত্রের লড়াই,অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী সর্মথকরা। এতে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন, আব্দুল কাদের মিয়া,বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, রাকসু’র সাবেক জিএস প্রদীপ রঞ্জন কর,ডা. মাসুদুল হাসান,লাবলু আনসার ও আবু তাহের। সেখানেও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। উল্লেখ্য গত কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাসরত আওয়ামী সর্মথকরা কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের জন্য তহবিল সংগ্রহ করে আসছে।
এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজা নিজস্ব ফেসবুক স্ট্যটাসে ২৪ নভেম্বর হ্যারি টমাসের (২৪ নভেম্বর ) বক্তব্য অনুবাদ করে বলেছেন, টমাস যা বলেছেন তা ফ্যাসিস্ট দোসরদের জন্য বুমেরাং হয়েছে। তারা তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। বরং নিউইয়র্কের একজন ভাড়াটে সাংবাদিক বাংলাদেশ নিয়ে আজেবাজে কথা বলেছেন। আওয়ামী ঘরণার অনুষ্ঠানে হ্যারিসন টমাস বলেছেন, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি। এই বন্ধন নিয়ে আমার গর্বের একটি বড় কারণ একটি গান। বাংলাদেশের মানুষ যখন ‘আমরা করব জয়’ গায়, তখন তারা গায় ‘উই শ্যাল ওভারকাম’। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনে প্রতিবাদ ও আশার গান হয়ে উঠেছিল এটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের গির্জা আর মিছিল থেকে গানটি পৌঁছে গেছে বাংলাদেশের রাজপথে। আজও এ গান দুই দেশেরই।
দুটি স্মৃতি আজও মনে পড়ে। ২০০৪ সালে আমার বাবা ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। সে সময় মাকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসকদের একটি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে উপস্থিত সব চিকিৎসক উঠে দাঁড়িয়ে বাবার জন্য প্রার্থনা করেছিলেন। সে কথা আমি কোনো দিন ভুলব না। ২০০৫ সালে একদিন ‘আমেরিকা উইক ইন খুলনা’ লেখা পোলো শার্ট পরে সেন্ট্রাল পার্ক সাউথ ধরে হাঁটছিলাম। একের পর এক ট্যাক্সিচালক শার্টটি দেখে হাসিমুখে আমাকে অভিবাদন জানালেন। নিউইয়র্কের দুই জায়গায় চিকিৎসক আর ট্যাক্সিচালকদের কাছে একই আন্তরিকতা পেয়েছি।
এ কারণেই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমার কাছে এত গুরুত্বপূর্ণ। বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেটাই করেছে। গণতন্ত্রে দেশ পরিচালনার জন্য জনগণের রায় পাওয়া একটি সরকার দরকার। একই সঙ্গে এমন শক্তিশালী বিরোধী দল দরকার, যারা সরকারকে প্রশ্ন করতে পারবে, জবাবদিহি করতে বাধ্য করবে এবং ভোটারদের সামনে একটি বাস্তব বিকল্প তুলে ধরবে।
তবে অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনা বা তাঁর সঙ্গে আসা কারও কোনো ক্ষতি হলে এর দায় তারেক রহমানের সরকারকে নিতে হবে। যদিও মাইকেল রুবিন যুক্তরাষ্ট্রের সরকারি কোন পর্যায়ে দায়িত্বে নেই। তিনি আওয়ামী নেতাদের বক্তব্যের আলোকে মতামত দিয়েছেন।
নিউ ইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিয়ে রুবিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ অন্যান্য দেশের কূটনীতিকদেরও ঢাকাকে একই বার্তা দেওয়ার আহ্বান জানান।
এর কয়েক দিন আগে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
