নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নীসংযোগ, অত্যাচার-নির্যাতনের কথিত প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আ.লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠন যৌথভাবে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আর সেখানেই বেঁধে যায় নিজেদের মধ্যে হট্টগোল আর মারামারি। গত ২২ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা এই চিহ্নিত মহল থেকে বারবারই অপপ্রচারের অভিযোগ রয়েছে। এবার আ. লীগের হাতে চরমভাবে নাজেহাল হলো ইউনাইটেড হিন্দুর এক নেতা। তাকে জুতা পেটা করার ঘোষণা দেয় যুবলীগের এক নেতা। ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র বক্তরা নিজেদেরকে বাংলাদেশি দাবী করলেও তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেুন্দ্রমোদী ও পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধীকারীর হস্তক্ষেপ কমনা করেন।
প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র এক বক্তার মন্তব্যকে কেন্দ্র করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এবং যুক্তরাষ্ট্র আ.লীগের ( পূর্বাঞ্চল) মধ্যে হৈ চৈ-হট্টগোল আর বিশৃঙ্খলার সৃষ্টি হয় প্রকাশ্যে। উত্তেজনার এক পর্যায়ে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষনা করে। কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ চালিয়ে যায়।
ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংসু গুহ , স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশিল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুত সরকার, সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দীলিপ কে. নাথ, জয়দেব কুমার গাইন, জামাল হোসেন, দীনেশ মজুমদার, জাহিদুল হক, জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্লা, শাহ বখতিয়ার হোসেনসহ আরও অনেকে।
বক্তরা আরও বলেন,বাংলাদেশে যখন মৌলবাদ শক্তির উত্থান হয় এবং সংখ্যালঘুদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন তখন কোন রাজনৈতিক দলই এগিয়ে আসে না। ’৭৫ সালের পর সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।
বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার আখ্যায়িত করে সমাবেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষ থেকে বলা হয়, এর পর যদি সংখ্যালঘুদের ওপর এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন রকম অত্যাচার-নির্যাতন নেমে আসে তবে বিদেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে আ. লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে । ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল । জয়দেব গাইন তার বক্তব্যে বলেন, আনেকের ধারনা যে, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র যৌথ সভা করার কারণে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে । তাই আওয়ামী লীগের সাথে এই সমাবেশ না করলেই ভালো হতো। এই বক্তব্য দেয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র যুবলীগ একাংশের সাবেক সভাপতিসহ দুই-একজন গায়েনকে ‘বিএনপির দালাল’ বলে গালিগালাজ করেন এবং তাকে জুতা দিয়ে পেটানো দরকার বলেও চিৎকার করেন। তা ছাড়াও জয়দেব গায়েনকে অশ্লীল ভাষায় গালি দেন। এসময় দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আ. লীগ তাদের সমাবেশ চালিয়ে যায়।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
