শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৩ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার


 
বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নীসংযোগ, অত্যাচার-নির্যাতনের কথিত প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আ.লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠন যৌথভাবে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আর সেখানেই বেঁধে যায় নিজেদের মধ্যে হট্টগোল আর মারামারি। গত ২২ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা এই চিহ্নিত মহল থেকে বারবারই অপপ্রচারের অভিযোগ রয়েছে। এবার আ. লীগের হাতে চরমভাবে নাজেহাল হলো ইউনাইটেড হিন্দুর এক নেতা। তাকে জুতা পেটা করার ঘোষণা দেয় যুবলীগের এক নেতা। ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র বক্তরা নিজেদেরকে বাংলাদেশি দাবী করলেও তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেুন্দ্রমোদী ও পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধীকারীর হস্তক্ষেপ কমনা করেন।
প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র এক বক্তার মন্তব্যকে কেন্দ্র করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এবং যুক্তরাষ্ট্র আ.লীগের ( পূর্বাঞ্চল) মধ্যে হৈ চৈ-হট্টগোল আর বিশৃঙ্খলার সৃষ্টি হয় প্রকাশ্যে। উত্তেজনার এক পর্যায়ে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ  তাদের সমাবেশের সমাপ্তি ঘোষনা করে। কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ চালিয়ে যায়।
ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংসু গুহ , স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশিল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুত সরকার, সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দীলিপ কে. নাথ, জয়দেব কুমার গাইন, জামাল হোসেন, দীনেশ মজুমদার, জাহিদুল হক, জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্লা, শাহ বখতিয়ার হোসেনসহ আরও অনেকে।
বক্তরা আরও বলেন,বাংলাদেশে যখন মৌলবাদ শক্তির উত্থান  হয় এবং সংখ্যালঘুদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন তখন কোন রাজনৈতিক দলই এগিয়ে আসে না। ’৭৫ সালের পর সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।
বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার আখ্যায়িত করে সমাবেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষ থেকে বলা হয়, এর পর যদি সংখ্যালঘুদের ওপর এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন রকম অত্যাচার-নির্যাতন নেমে আসে তবে বিদেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের বক্তা জয়দেব কুমার গায়েনের  বক্তব্যকে কেন্দ্র করে আ. লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে । ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল । জয়দেব গাইন তার বক্তব্যে বলেন, আনেকের ধারনা যে, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র যৌথ সভা করার কারণে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে । তাই আওয়ামী লীগের সাথে এই সমাবেশ না করলেই ভালো হতো। এই বক্তব্য দেয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র যুবলীগ একাংশের সাবেক সভাপতিসহ দুই-একজন গায়েনকে ‘বিএনপির দালাল’ বলে গালিগালাজ করেন এবং তাকে জুতা দিয়ে পেটানো দরকার বলেও চিৎকার করেন। তা ছাড়াও জয়দেব গায়েনকে অশ্লীল ভাষায় গালি দেন। এসময় দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আ. লীগ তাদের সমাবেশ চালিয়ে যায়।