এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার অন্যতম উৎসবের দিন থ্যাংকসগিভিং ডে। প্রতিবছরের নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়। এদিনের বিশেষ আকর্ষণ টার্কি পার্টি অর্থাৎ নানা আয়োজনে টার্কি ভোজ। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোর মতো এবছরও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নিউইয়র্কের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। সৌহার্দ্য, সম্প্রীতি আর মানবিকতার বার্তার পাশাপাশি উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সংগঠনটির উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে হালাল চিকেনসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর এস্টোরিয়ায় এই খাদ্যসামগ্রী আয়োজন করা হয়।
থ্যাংকসগিভিং ডে কেবল একটি উৎসব নয়, এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করারও একটি উপলক্ষ। আর সেই চেতনাকে ধারণ করেই এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইউএসএ ইনক এই মানবিক আয়োজন করে বলে কর্মকর্তারা জানান।
সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই উল্লেখিত কর্মসূচি। এ আয়োজনে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হালাল চিকেনের পাশাপাশি আলু, পেঁয়াজ, বেগুন, গাজর, পাস্তা, আপেল, পেঁপেসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্থম ই›িন্ডপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স-এর কমিউনিটি আউটরীচ ম্যানেজার উইন্ডি ডমিংগাস, মূলধারার রাজনীতিক শামছুল হক, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, কমিউনিট অ্যাক্টিভিষ্ট মনসুর চৌধুরী ও মোহাম্মদ মির্জা।
পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ১১৪তম প্রিসিঙ্কটের অফিসার ক্লেবি ও অফিসার বেলিন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ, দেওয়ান শাহেদ চৌধুরী ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী এবং সদস্য সাব্বির আহমেদ, নুরুল হক, হোসেন আহমেদ, সাদ্দাম হোসেন, উজ্জল মিয়া, শেখ মোহাম্মদ জুলহাস, নাবিলা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন।
মো. জাবেদ উদ্দীন জানান, উল্লেখিত কর্মসূচীতে সকল বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির ৩০০ পরিবারের মধ্যে ২০০ পরিবারের মাঝে ২০০ হালাল চিকেন, ৫০টি পরিবারের মাঝে নন হালাল চিকেন এবং ৫০টি পরিবারের মাঝে নন হালাল টার্কি বিতরণ করা হয়। এছাড়াও ৩০টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ৩০টি হালাল চিকেন ও নন হালাল টার্কি সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচীটি সফল করতে সহযোগিতার জন্য অ্যান্থম ই›িন্ডপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স, মুনা সোস্যাল সার্ভিস, নাইন মিলিয়ন রিজন্স ও আলীফ ফার্মেসী’র প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
