নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬
ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইসরায়েলের নির্বাচনে জড়াতে চান না; বরং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেই মনোযোগ দিতে চান। খবর আলজাজিরার।
সাংবাদিক মার্ক হালপেরিনকে সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান ভ্যান্স। এর মাত্র এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন দিয়েছিলেন।
ভ্যান্স বলেন, ‘আমি তাকে সমর্থন না দেওয়ার পক্ষেও নই, আবার সমর্থন দেওয়ার পক্ষেও নই। ইসরায়েলের নির্বাচনে আমি জড়াতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন করি। আর আমার মনোযোগ এখন মধ্যবর্তী নির্বাচনেই।’
গত এপ্রিলে সর্বশেষ কোনো বিদেশি নেতার পক্ষে অবস্থান নিয়েছিলেন ভ্যান্স। সে সময় তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন দিয়েছিলেন। তবে নির্বাচনে পিটার মাগিয়ারের কাছে বড় ব্যবধানে পরাজিত হন অরবান। যদিও ট্রাম্প তার দুই মেয়াদেই নেতানিয়াহু ও তার ডানপন্থি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
ভ্যান্স অবশ্য বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকা উচিত। তবে এই জোটের প্রতি তার অঙ্গীকার নিয়ে রিপাবলিকান পার্টির ইহুদি সদস্যদের কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।
গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির একটি পরিকল্পনার বিরোধিতা করেছিল ইসরায়েল। সে সময় ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রতিটি সমস্যা সমাধানের জন্য শুধু মানুষ হত্যা করে যাওয়া যায় না।’
ট্রাম্পকে অসন্তুষ্ট না করার বিষয়েও নেতানিয়াহুর মন্ত্রিসভাকে সতর্ক করেছিলেন তিনি। ভ্যান্স বলেছিলেন, ইসরায়েলের হাতে এখন ট্রাম্পই একমাত্র শক্তিশালী মিত্র।
প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করেন, গোলান মালভূমিতে ইসরায়েলের সংযুক্তিকরণকে স্বীকৃতি দেন এবং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এ ছাড়া আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার একাধিক চুক্তির উদ্যোগ নেন তিনি। এসব উদ্যোগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু অনেকটাই আড়ালে পড়ে যায়।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরও ট্রাম্প প্রশাসন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলার মধ্যে দেশটিতে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। এ সময়ে ইরানের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে চাপও বাড়িয়েছে ওয়াশিংটন।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্সকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন নিয়ে রিপাবলিকান পার্টির অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষের অন্যতম প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে মার্কিন ভোক্তাদের ব্যয় বেড়ে যাওয়ায় এ অসন্তোষ আরও গভীর হয়েছে।
সূত্র : আলজাজিরা
- স্বাধীনতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গে থাকছে আলবার্টা
- ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড
- ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
- আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর
- মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে
- ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই
- ডেঙ্গু সংক্রমণ ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ভুল নীতির মাশুল দিচ্ছে ইউরোপ: ইরান
- ধনসম্পদ বাড়াতে প্রেসিডেন্ট পদ ব্যবহার করছেন ট্রাম্প:নতুন জরিপ
- পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
- হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন
- ইরান যুদ্ধে ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার
- অভিবাসীদের দোষ দিয়ে ফ্রান্স সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের
- সচিব পর্যায়ে বড় রদবদল
- কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন
- বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ইশরাকের উচিত হবে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ
- গণমাধ্যমে পদত্যাগের নির্দেশের খবর: ইশরাকের দপ্তরের প্রতিবাদ
- কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, নিহত ১৭
- পিস্তল হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক
- মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প
- অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা
- কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়
- সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
- বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট
- ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
- ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
