আইস নিষিদ্ধের দাবিতে ড্রামের বিশাল মিছিল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬
কোনো ধরনের অপরাধে লিপ্ত না থাকা অভিবাসীসহ সিটিজেনরাও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দয় আচরণের ভিকটিম হচ্ছেন। এমনকি জানুয়ারিতে আইসের গুলিতে মিনিয়াপলিসে দুই সিটিজেনের নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় অভিবাসী সমাজে আতংক ছড়িয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরী হয়েছে। নিউইয়র্কসহ ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, বস্টন, লসএঞ্জেলেসে গত কয়েকদিন ধরেই মিনিয়াপলিসে আইসের আচরণের নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে আইস বিলুপ্তির স্লোগান উঠেছে।
দেশ থেকে আইস বিলুপ্ত করার জাতীয় আহবানে সাড়া দিয়ে নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারেও ২৩ জানুয়ারি হাড় কাঁপানো শীত উপেক্ষা করে হাজারো মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। এতে ছিলেন অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিংয়ের (ড্রাম) শতাধিক সদস্য। আন্দোলনকর্মী এবং মিনিয়াপলিসের যে সব সংগঠক ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সহিংসতা সত্ত্বেও টিকে থাকার সংগ্রাম করছেন তাদের ডাকে সাড়া দিয়ে ও তাদের প্রতি একাত্মতা প্রকাশ করেন সবাই। সারা দেশে আইসের সহিংসতা, আগ্রাসন এবং মিনিয়াপলিসে ৩৭ বছর বয়স্ক রেনী নিকোল গুডকে ঠাণ্ডা মাথায় খুন, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এম এন, শ্রমিক ইউনিয়ন, ছাত্র, অভিবাসী অধিকার গোষ্ঠী, ধর্মীয় বিশ্বাসী নেতা এবং কমিউনিটি সংগঠন যোগ দেয়।
আইস যে মানুষগুলোর জীবন ধ্বংস করেছে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং সহমর্মিতা প্রকাশের জন্য সারা দেশে জনগণ সমবেত হচ্ছে। সেইসঙ্গে তারা আইসের ক্রমাগত সহিংসতার জবাবদিহি দাবি করছে। আইস এজেন্টরা নিকোল গুডকে হত্যার কয়েক দিনের মধ্যেই আলেক্স প্যাঁটি নামে ৩৭ বছর বয়সী আরেকজনকে খুন করলো, এসব কিছুর হিসাব চাইতেই জনগণ রাস্তায় নেমে এসেছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আইসের সমালোচনায় বলেন, আমরা লক্ষ্য করছি সরকারের একটা এজেন্সি অভিবাসন আইনের সদ্ব্যবহার করার বদলে সাধারণ জনগণকে তাদের অবস্থান, আইনের সঠিক ব্যাখ্যা, কেসের বাস্তবতা এসব কোনো কিছুই বিবেচনা না করে সকলকে হয়রানি এবং আতঙ্কিত করছে। মামদানি ওই এজেন্সি বিলুপ্তির পক্ষে জোর দাবি তোলেন। তিনি বলেন, ‘আমি আইসের বিলুপ্তির সমর্থন করি কারণ আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যে আইস গঠিত হয়েছিল সেটার আর কোনো প্রয়োজন নেই।’
গত শুক্রবার মিনেসোটায় উদারবাদি ধর্মীয় নেতারা, ডেমোক্রেটিক আইন প্রণেতা এবং কমিউনিটি আন্দোলনকারীরা একটা সাধারণ ধর্মঘট করেছিল, জনগণ বাসায় বসে থেকেছে, তারা কাজে যায়নি, স্কুলে যায়নি, এমনকি কোনো কিছু কিনেনি। নিউইয়র্ক সিটিতে সংগঠকরা সিটি থেকে স্থায়ীভাবে আইসকে চলে যাওয়ার দাবি জানিয়েছে এবং হোম ডিপো, পালানটি ও আমাজনের মতো লোভী মুনাফাখোরদেরকে প্রকাশ্যে আনার দাবি তুলেছে যারা আইসকে সহযোগিতা করে আমাদের কমিউনিটিকে বিভাজন করছে ও ক্ষত-বিক্ষত করছে। নিউইয়র্কবাসী তাদের নির্বাচিত প্রতিনিধি এবং কংগ্রেস সদস্যদের আহবান জানিয়েছে তারা যেন আইসের সহিংসতা প্রদর্শনের বিরুদ্ধে জবাবদিহিতায় আনার জন্য তাদের বাজেট বন্ধ করে দেয়।
ড্রামের কমিউনিটি অ্যান্ড হাউজিং অর্গানাইজার রওশন আরা নীপা বলেন, ‘কোনো পদক্ষেপ গ্রহণের জন্য এটা একটি কঠিন সময়। সারা দেশে এবং নিউইয়র্ক সিটিতে যা কিছু ঘটছে তা দেখে আমরা অনেক ভীত শঙ্কিত। লোকজন কাজে যাচ্ছে না, বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না এবং এমনকি গ্রোসারিতে বাজার করতেও ভয় পাচ্ছে। এত কিছু সত্ত্বেও আমাদের শ্রমজীবী অভিবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সবাই মিলে কমিউনিটি রক্ষার জন্য প্রস্তুত।’
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
