জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদ ইসলাম বলেছেন, ‘জামায়াত জোট সরকার গঠন করলেও দেশ ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। গণতান্ত্রিক সরকার হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে। নারী ও সংখ্যালঘুদের সব সমস্যা সমাধান করবে। এটি আমাদের অঙ্গীকার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্তর্ভুক্তিমূলক আদর্শের অংশ।’
ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ‘দ্য উইক’-এর দিল্লির ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজা। এটি আগামী রোববার ছাপা ম্যাগাজিনে প্রকাশিত হবে। এই সাক্ষাৎকারে তিনি তাঁর দলের লক্ষ্য ও জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে এটি শুধু নির্বাচনী সমঝোতা, কোনো আদর্শিক একীভূতকরণ নয়।
দ্য উইক জানতে চায়, সমালোচনা আছে, জামায়াত চরম ডানপন্থি আদর্শের প্রতিনিধিত্ব করে। সংখ্যালঘুদের উদ্বেগের বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
জবাবে নাহিদ ইসলাম বলেন, জোট এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। নির্বাচনী সহযোগিতা এবং নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। প্রয়োজন হলে এটি ইশতেহারে প্রতিফলিত হবে। বর্তমানে আমাদের আলাদা ইশতেহার রয়েছে। জামায়াত তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। তারা জানিয়েছে, পুরোনো আদর্শের ভিত্তিতে সরকার গঠন করবে না। তারা এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং জাতীয় সরকারের কথা বলছে। আমাদের অবস্থান, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের অধিকারে আঘাত লাগলে আমরা এই সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করব না।
নাহিদ ইসলাম জানান, আসন্ন নির্বাচনে তাঁর দল জোটগতভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নতুন দল হিসেবে সব আসনে জয় নিশ্চিত করা কঠিন হলেও সংসদে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পৌঁছে দিতে এই জোট প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সংসদে জায়গা করে নিতে এই সমঝোতা জরুরি।’
প্রাথমিকভাবে এনসিপি এককভাবে নির্বাচনের কথা ভাবলেও ওসমান হাদি হত্যার পর সিদ্ধান্ত বদলাতে হয়। নাহিদ ইসলামের মতে, জুলাই অভ্যুত্থানের নেতাদের হত্যার লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই অপশক্তিকে রুখতে আদর্শিক একাকিত্বের চেয়ে বড় ঐক্য গড়া জরুরি।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে নাহিদ বলেন, সংস্কারের জন্য গণভোটের উদ্যোগ নেওয়া একটি বড় সাফল্য। তবে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের সব প্রত্যাশা পূরণে এই সরকার পুরোপুরি সফল হয়নি। পুরোনো প্রভাবশালী গোষ্ঠীগুলো দ্রুত সংগঠিত হয়ে সংস্কারের পথ আটকানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম সাফ জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, তবে ভারতকে তার পুরোনো নীতি বদলাতে হবে। সীমান্ত হত্যা এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম দাবি হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। ভারত যদি তাঁকে ফেরত দেয়, তবেই সুসম্পর্ক সম্ভব। অন্যথায় সম্পর্ক রক্ষা কঠিন হবে।’
নাহিদ ইসলাম বিশ্বাস করেন, অভিজ্ঞ দলগুলো অতীতে ভালো শাসন দিতে ব্যর্থ হয়েছে। মানুষ এখন তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহী। সংসদে শক্তিশালী অবস্থান তৈরির মাধ্যমে রাজপথের আন্দোলনকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দেওয়া সম্ভব।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
