যুক্তরাষ্ট্রে ওড়ার ঠিক আগে কেঁপে উঠল উড়োজাহাজ- যাত্রীদের আতঙ্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫
রানওয়েতে দাঁড়িয়ে ছিল উড়োজাহাজটি। যাত্রীরা সবাই উঠে বসেছেন। ক্রুরাও প্রস্তুত। আর একটু পর উড়াল দেবে। তখনই ঘটে বিপত্তি। উড়ানের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি। আরোহীদের জরুরি স্লাইড ব্যবহার করে উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আকাশসেবা সংস্থাটি বলেছে, উড়োজাহাজটির গন্তব্য ছিল মায়ামি। বোয়িং–৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটিতে ১৭৩ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। উড়োজাহাজের যাত্রীরা জানান, উড়ানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোঁয়া। তা দেখে উড়োজাহাজে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সম্ভাব্য সমস্যার কারণে যাত্রীদের জরুরি স্লাইড বেয়ে নিচে নামিয়ে আনা হয়েছে। ডেনভার থেকে উড়ান দেওয়ার আগে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, যাত্রীরা তাঁদের মালপত্র ও শিশুদের নিয়ে উড়োজাহাজের সামনের অংশের জরুরি স্লাইড বেয়ে নিচে নেমে আসছেন। পরে তাঁদের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় উড়োজাহাজটিতে ছিলেন ১৭ বছরের শাই আর্মিস্ট্রেড। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকট শব্দের পরপর উড়োজাহাজটি হঠাৎ কাঁপতে শুরু করে। রানওয়ের বাঁ দিকে সরে যেতে থাকে। আমি তখন শক্ত করে আমার বন্ধুর হাত ধরে ছিলাম। এর পর হঠাৎ উড়োজাহাজটি থেমে যায়। সবাই সামনের দিকে ঝুঁকে পড়েন। আমরা দ্রুত স্লাইড বেয়ে নেমে আসি।’ আমেরিকান এয়ারলাইনস জানায়, এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পাঁচজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখছে এফএএ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উড়োজাহাজটির উড়ান আপাতত স্থগিত রাখা হয়েছে।
সূত্র: এপি
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
