নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে
রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করলেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরী। ৫ মার্চ বৃহস্পতিবার ব্রুকলীনের ১১৩৪ লিবার্টি এভিনিউস্থ এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকির এইচ চৌধুরী আরো বলেছেন, প্রতিপক্ষ একটি মীমাংসিত বিষয় নিয়ে গত একমাস যাবত কয়েকটি মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কমিউনিটি মিডিয়া কর্মীদের মাধ্যামে প্রকৃত সত্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি।
অধ্যাপক সৈয়দ আজাদের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে জাকির চৌধুরীর বিপক্ষে অপপ্রচারের নিন্দা জানিয়ে আরো বক্তব্য রাখেন সাউথ এশিয়ান রিয়েলটর এসোসিয়েশনের প্রেসিডেন্ট মির্জা মোহাম্মদ হোসেন, রিয়েলটর সাইফুল হারুন ও তাসমিয়া আনজুম।
২০২০ সালের মার্চে শুরু হওয়া করোনাভাইরাস মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য বরাদ্দ করা ত্রাণ তহবিল অপব্যবহার এবং আত্মসাতের ঘটনায় ৯ জন আসামি (আটজন বাংলাদেশি বংশোদ্ভূত এবং একজন পাকিস্তানি বংশোদ্ভূত) আদালতে দোষ স্বীকার করেছেন। ২০২৩ সালে নিউইয়র্ক স্টেটের রেসিলিয়েন্স গ্র্যান্ট এর অর্থ অপব্যবহার আত্মসাৎ করার মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে কুইন্স সুপ্রিম কোর্টে পৃথক সময়ে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলে গত ১৩ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এবং লাকি ল্যাং। তারা জানান, মহামারির মতো জরুরি পরিস্থিাতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করা গুরুতর অপরাধ। সেই অভিযুক্তদের একজন জাকির এইচ চৌধুরী।
রাজনীতিবিদ ও রিয়েল এস্টেট বিজনেসম্যান জাকির চৌধুরী বলেন, কুইন্স কাউন্ট্রি ক্রিমিনাল কোর্ট আমাকে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার পরিশোধের নির্দেশ দিয়েছিল।পুরো অর্থ ইতোমধ্যে পরিশোধ করে দিয়েছি। আমি চাইলে ট্রায়ালে যেতে পারতাম। আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিস, কর্মচারী-সবই ছিল এবং আছে। কোন অনিয়ম আমি করিনি। ট্রায়ালে তিন বছর সময় লেগে যাবে এবং বদনামের ভাগীদার হব বলে আমি কোর্টের নির্দেশমতো সেটেলমেন্ট অনুযায়ী অর্থ পরিশোধও করছি। সরকার ও আদালতের সম্মতি ও নির্দেশমতো এটি এখন সেটেলড (মীমাংসা) অর্থাৎ্ মীমাংসিত বিষয়।
জাকির চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন,, বিষয়টি নিষ্পত্তি হওয়ার কারণেই আমি কিন্তু লাইসেন্সধারী মর্টগেজ ব্রোকার হিসেবে ৯ জন লাইসেন্সড রিয়েল এজেন্টকে সাথে নিয়ে ব্যবসা অব্যাহত রেখেছি। অথচ উক্ত মামলায় ৯ জন আসামির তথ্য থাকলেও শুধুমাত্র আমার ছবি দিয়েই ষংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানো হয়েছে।
জাকির চৌধুরী আরো বলেন, আমাকে মূলত এ পরিস্থিতিতে ফেলেছে আমার সাবেক ব্যবসায়িক পার্টনার। করোনার সময় আমার অফিসের নাম ব্যবহার করে সেই সাবেক ব্যবসায়িক পার্টনার সরকারি অনুদান নেওয়ার ব্যবস্থা করে। অনুদান পাওয়ার পর অর্ধেক টাকা সে নিয়েও যায়। এখন আমাকে জরিমানা দিতে হয়েছে। তিনি আরো বলেন, ২০২০ সালের সেপ্টেম্বরে করোনায় নিহত ২৩৬ জনের পরিবারকে আমি ৫শত ডলার করে অর্থ সহায়তা দিয়ে কমিউনিটির পাশে থেকেছি।
জাকির চৌধুরীর মানবিক কাজ ও ব্যবসায়িক অঙ্গনে দক্ষতার কথা তুলে ধরেন কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আজাদ। জাকির চৌধুরীর কর্মময় জীবন নিয়ে কথা বলেন এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল এর ডিরেক্টর অব সেলস মির্জা মোহাম্মদ হোসেন। তাঁর মতে, কিছু মানুষ জাকির এইচ চৌধুরীর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এইসব মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করছে।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
