মাস্কের নতুন দলে যোগ দিতে পারেন এই তিন মার্কিনি
প্রকাশিত: ৭ জুলাই ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরা লুমার ভবিষ্যদ্বাণী করেছেন, ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী মার্কিনি ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’-তে যোগ দিতে পারেন। এই তিনজন হলেন— সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন, কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন এবং রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি।
রোববার যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’-র আনুষ্ঠানিক ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এর ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বাজেট ‘বিগ, বিউটিফুল বিল’ স্বাক্ষর করেন।
ঘোষণার পরপরই লুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, টাকার কার্লসন, এমটিজি (মার্জোরি টেইলর গ্রিন) এবং থমাস ম্যাসি নতুন ‘আমেরিকা পার্টি’-তে যোগ দেবেন— প্রেসিডেন্ট ট্রাম্পকে বেকায়দায় ফেলতেই।’
লুমার অতীতে টাকার কার্লসনকে ‘নকল ট্রাম্প সমর্থক’ বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে, মার্জোরি টেইলর গ্রিনও ট্রাম্পের রোষানলে পড়েন, কারণ তিনি বিতর্কিত বিল ইস্যুতে ইলন মাস্কের অবস্থানকে সমর্থন করেন। মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থমাস ম্যাসি ছিলেন দুইজন রিপাবলিকানের একজন, যিনি পুরো হাউজ ডেমোক্রেটিক ককাসের সঙ্গে একযোগে ট্রাম্পের ব্যয় বিলের বিপক্ষে ভোট দেন। এ কারণে ট্রাম্প তাকে একবার ‘দু:খজনক ব্যর্থ ব্যক্তি’ বলেও মন্তব্য করেছিলেন।
ইলন মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক অনুদানদাতা ছিলেন ইলন মাস্ক। কিন্তু পরবর্তীতে দুজনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমাতে এবং সরকারি চাকরি হ্রাসে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মাস্ক ট্রাম্পের ঘরোয়া ব্যয়ের পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হন। তার দাবি ছিল, এই পরিকল্পনা দেশকে মারাত্মক ঋণে নিমজ্জিত করবে।
পরবর্তীতে মাস্ক ঘোষণা দেন, যারা এই বিল সমর্থন করেছেন, তাদের হারাতে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন। সেই লক্ষ্যেই তিনি গঠন করেছেন ‘আমেরিকা পার্টি’।
নতুন দল ঘোষণার সময় মাস্ক এক্স-এ লেখেন, ‘অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করে তোলার বিষয়ে যখন কথা আসে তখন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করি। এটি কোনো গণতন্ত্র নয়। আজ আমেরিকা পার্টি গঠিত হলো— আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে (৪ জুলাই) তিনি একটি জরিপ পরিচালনা করেন, যেখানে প্রশ্ন ছিল: ‘আপনি কি দুই-দলীয় (বা অনেকে যাকে ‘ইউনিপার্টি’ বলেন) ব্যবস্থার হাত থেকে স্বাধীনতা চান?’
এই জরিপে অংশ নেন ১২ লাখেরও বেশি মানুষ এবং ফলাফল অনুযায়ী, ২:১ অনুপাতে মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে রায় দেন।
এর প্রেক্ষিতে শনিবার মাস্ক ঘোষণা দেন, ‘আপনারা নতুন একটি রাজনৈতিক দল চেয়েছেন— আর তা আপনারা পেয়ে গেছেন!’
তিনি এক্স-এ একটি মিমও পোস্ট করেন, যেখানে একটি দুই-মাথাওয়ালা সাপের ছবি দিয়ে লেখা ছিল, ‘ইউনিপার্টির অবসান ঘটাও।’
ইলন মাস্কের এই নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: এনডিটিভি
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
