ভারতের সঙ্গে শিগগিরই শুল্ক চুক্তি হবে: ট্রাম্প
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫
ভারতের সঙ্গে শিগগিরই শুল্ক চুক্তি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে এবং সেই চুক্তি হয়তো হবে ভারতের সঙ্গে। চুক্তি করতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমানে ওয়াশিংটন ডিসিতে আছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারত প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পেতে চায় আর তাই ইন্দোনেশিয়ার তুলনায় কম হারে শুল্ক সুবিধা চাচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। যেখানে শুল্ক হার ধরা হয়েছে ১৯, ভারতের ক্ষেত্রে ২০ শতাংশের নিচে হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমাদের ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশাধিকার দিচ্ছে, যেটা আমাদের আগে ছিল না। সেটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভারতও একই পথে এগোচ্ছে। আমরা এখন ভারতের বাজারে প্রবেশ করতে যাচ্ছি। আপনাদের বুঝতে হবে, এর আগে আমাদের এসব দেশে প্রবেশাধিকার ছিল না। আমাদের লোকজন যেতেই পারত না। এখন শুল্কনীতি বদলের মাধ্যমে আমরা সে সুযোগ পাচ্ছি।
গত সপ্তাহেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এ সপ্তাহের শুরুতে বলেন, ‘আলোচনা দ্রুতগতিতে এগোচ্ছে।’
ভারত এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে আছে। ভারতের জন্য এ দুই খাত অত্যন্ত সংবেদনশীল। অতীতের প্রতিটি বাণিজ্য আলোচনাতেই ভারত নিজের দুগ্ধ শিল্পকে রক্ষা করে এসেছে। ফলে সম্ভাব্য কোনো মিনি বা অন্তর্বর্তী চুক্তিতেও এ দুই খাতের যুক্ত হওয়ার সম্ভাবনা কম। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম (৫০%) ও গাড়ি আমদানিতে (২৫%) যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে এখনও বিরোধ আছে। এসব বিষয়ে ভারত পৃথকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছেও অভিযোগ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের হিসাব অনুসারে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৯২০ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে পণ্য রপ্তানি করেছে ৪ হাজার ১৮০ কোটি ডলারের। ২০২৩ সালের তুলনায় যা ৩ দশমিক ৪ শতাংশ বা ১৪০ কোটি ডলার বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানি করেছে ৮ হাজার ৭৪০ কোটি ডলারের, আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বা ৩৭০ কোটি ডলার বেশি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
