স্পেনের শহরে অভিবাসীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫
দক্ষিণ-পূর্ব স্পেনের তোরে-পাচেকো শহরে শনিবার রাতে উত্তর আফ্রিকান অভিবাসীদের সঙ্গে উগ্র-ডানপন্থী গোষ্ঠী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগে বয়স্ক এক ব্যক্তি অজ্ঞাত হামলাকারীদের হাতে আহত হওয়ার পর এই উত্তেজনা শুরু হয়।
স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দশকে স্পেনে এমন ঘটনা বিরল। আজ রোববার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সরকারি সূত্র বলছে, আরও গ্রেপ্তার হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উগ্র-ডানপন্থী প্রতীকসংবলিত পোশাক পরা কিছু লোক ও মরক্কোর পতাকা হাতে অভিবাসীরা একে অপরের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারছে। এই সহিংসতা কয়েক দিন ধরে চলা হালকা উত্তেজনার চূড়ান্ত রূপ।
সিএনএন জানিয়েছে, গত বুধবার স্থানীয় ও বৃদ্ধ এক ব্যক্তিকে রাস্তায় আক্রমণ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে থেকে সেরে উঠছেন। হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সরকারের স্থানীয় প্রতিনিধি মারিওলা গেভারা স্পেনের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ঘটনার তদন্ত চলছে। সহিংসতা দমনে অতিরিক্ত সিভিল গার্ড মোতায়েন করা হবে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, তোরে-পাচেকোর এক-তৃতীয়াংশ জনসংখ্যা অভিবাসী। শহরটি মুরসিয়া অঞ্চলে অবস্থিত। সেখানে কৃষিশ্রমিক হিসেবে বহু অভিবাসী কাজ করেন।
এদিকে মাত্র দুই সপ্তাহ আগেই মুরসিয়া সরকারের একটি প্রস্তাব বাতিল করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, অনাথ অভিবাসী শিশুদের জন্য বাড়ি কেনার পরিকল্পনা করা হয়েছিল। প্রস্তাবটি বাতিলের কারণ হলো—ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি এমন সিদ্ধান্তের জন্য উগ্র-ডানপন্থী ভক্স পার্টির সমর্থন হারাতে বসেছিল।
উল্লেখ্য, ২০০০ সালে স্পেনের দক্ষিণের এল এহিদো শহরে অভিবাসনবিরোধী বড় ধরনের দাঙ্গা হয়েছিল। মরক্কোর অভিবাসীদের হাতে তিন স্প্যানিশ নাগরিক নিহত হওয়ার জের ধরে ওই দাঙ্গা সংঘটিত হয়।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
