চোরাই মোবাইলের ভয়ংকর চক্র
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫
♦ কৌশলে পাল্টে ফেলা হয় আইএমইআই ♦ নতুন প্যাকেটে ছাড়া হচ্ছে বাজারে ♦ যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পেও
চট্টগ্রামে মোবাইল চোর চক্রের অভিনব কৌশল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। চুরি বা ছিনতাই করা মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) পাল্টে এবং মেরামত করে নতুন করে প্যাকেটে ভরে বাজারে ছাড়ছে একটি চক্র। এই চোরাই ফোনসেটগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পেও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পাঠানো হচ্ছে এসব চোরাই মোবাইল সেট। মিয়ানমার, নেপালসহ বেশ কয়েকটি দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, এসব মোবাইল ফোন সেটের আইএমইআই পাল্টে এবং মেরামত করে নতুন করে প্যাকেট করা হতো। পরে সেগুলো বিভিন্ন জেলা ও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হতো। চুরি-ছিনতাইয়ের এসব মোবাইল ফোন সেট চলে যায় মিয়ানমার, ভারত ও নেপালে। তিনি আরও বলেন, এ চক্র ভিড়ের মধ্যে বা জনসমাগমস্থলে বেশি সক্রিয় থাকে। কখনো কখনো তারা যাত্রীবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েও এ কাজ করে থাকে। এ ছাড়া তারা বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানেও এ ধরনের অপরাধ বেশি করে থাকে। পকেটমার বা ছিনতাইয়ের সময় কখনো কখনো হিংসাত্মক আচরণ করে এবং ভিকটিমকে মারধর করে।
জানা গেছে, সিএমপির ডিবি (পশ্চিম)-এর বিশেষ অভিযানে চুরি ও ছিনতাই হওয়া ৩৪২টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং নগদ দুই লাখ টাকাসহ চোর ও ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ জুলাই মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ নগরীর নন্দন-কানন হরিশদত্ত লেনে রশিদ মঞ্জিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন বাকলিয়ার মো. তানভির হাসনাইন (৩২), লোহাগাড়ার মো. সোহেল উদ্দিন (৩২) ও মো. মোহাম্মদ হোসাইন (২২), নোয়াখালীর মো. রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬), সাতকানিয়ার আবদুল্লাহ আল মামুন (২৭)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নগরের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল এবং মালামালগুলো অধিক দামে বিভিন্ন জেলাসহ রোহিঙ্গা ক্যাম্প, মিয়ারমার, নেপালে ও ভারতে পাঠিয়ে দেয়। জামিনে বের হয়ে পুনরায় তারা একই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। গ্রেপ্তারদের মধ্যে তানভির হাসনাইন ও সোহেল উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে চারটি মামলা এবং চাকমা রুবেলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
