‘পুতিনকে ব্যথা দিতে তুমি কি মস্কোতে আঘাত হানতে পারবে?’
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘হতাশা’ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প এখনি হাল ছাড়তে রাজি নন। ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় পুতিনের প্রতি ক্ষোভ জানিয়ে ট্রাম্প মস্কোকে ৫০ দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়ার ওপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে এ সময় তিনি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর বিষয়েও উৎসাহ দেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প প্রশ্ন করেন, ‘তুমি কি মস্কোতে আঘাত হানতে পারবে? সেন্ট পিটার্সবার্গেও কি পারবে?’
জেলেনস্কি জবাব দেন, ‘অবশ্যই পারব, যদি আপনি আমাদের অস্ত্র দেন।’
ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মতে, রাশিয়াকে ‘যন্ত্রণার স্বাদ দিতে হবে’—এই উদ্দেশ্যেই তার নতুন কৌশল, যাতে মস্কো আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়।
রাশিয়ার রাজধানী ও বড় শহরগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার বিষয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেনি। তবে ফিনান্সিয়াল টাইমস বলছে, পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না পেয়ে ট্রাম্প ইউক্রেনকে আরও আগ্রাসী হতে বলছেন।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। তার ভাষায়, ‘পুতিন দিনের বেলায় শান্তির কথা বলেন, কিন্তু রাত নামতেই সবাইকে বোমা মেরে উড়িয়ে দেন।’
ন্যাটো সদস্যদের সহযোগিতায় ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার পরিকল্পনাও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, এই সহায়তার লক্ষ্য রাশিয়াকে আলোচনার টেবিলে টেনে আনা এবং যুদ্ধ শেষ করার চাপ সৃষ্টি করা।
রাশিয়া এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ওয়াশিংটন ও ন্যাটোর সিদ্ধান্ত কিয়েভকে শান্তির পথে নয় বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার পথেই উসকানি দেবে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্লেষণে আমাদের কিছু সময় লাগবে।’
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে। শুরুতে ট্রাম্প এই যুদ্ধ একদিনেই শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখন তিনি রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে কৌশল বদলানোর ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, পুতিনের অনড় অবস্থান এবং শান্তি আলোচনা প্রত্যাখ্যানই ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে এবং পশ্চিমা জোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
