জিম্মি উদ্ধারে ইসরাইলে সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩
বিশাল রণতরি আর অস্ত্রের চালান পাঠিয়েছে আগেই। বলা যায় ঢাকঢোল পিটিয়েই। এবার হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে ইসরাইলে সেনা পাঠাল যুক্তরাষ্ট্র। ১০ হাজার ৭৪১ কিলোমিটার দূরের মিত্রদেশের বিপদ উদ্ধারের ‘দ্বিতীয় পদক্ষেপ’ খানিকটা চুপিসারেই সেরে ফেললেন ‘বিশ্ব মোড়ল’! দুদেশের ‘জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডো’র অধীনে সেনা পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য মেসেঞ্জার বুধবার এক প্রতিবেদনে বলেছে, জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের অধীনে দুটি বিশেষ ইউনিট রয়েছে-সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এবং নেভি সিল টিম সিক্স।
যারা আগেও জিম্মি উদ্ধার অভিযান পরিচালনা করেছে। যাদের ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতে হামাসের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা (স্ট্যান্ডবাই) হয়েছে দেশটির স্পেশাল ফোর্স ‘নেভি সিল’কেও। ফক্স নিউজ, ডেইলি মেইল, স্কাই নিউজ, নিউইয়র্ক পোস্ট, ডেইলি মিরর। যুক্তরাষ্ট্রের ২০ জন নাগরিকসহ মোট ১৩০ জন জিম্মিকে মুক্ত করতে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স বুধবার রাতে ইসরাইলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অস্টিন।
বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষকে জিম্মি উদ্ধার প্রচেষ্টায় জড়িত সম্ভাব্য অপারেশনগুলোর জন্য ‘গোয়েন্দা তথ্য ও পরিকল্পনা’ দিয়ে সহায়তা করতে মার্কিন জিম্মি উদ্ধার বাহিনীকে পাঠানো হয়েছে। আরও বলেন, ইসরাইলের সঙ্গে পেন্টাগনের (মার্কিন প্রতিরক্ষা বিভাগ) একটি যোগসূত্র রয়েছে যারা ইসরাইলি বিশেষ অভিযান বাহিনীর সঙ্গে কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাও নিশ্চিত করে বলেছেন, ইতোমধ্যেই ইসরাইলের মাটিতে কিছু বিশেষ অপারেশন বাহিনী রয়েছে। বৃহস্পতিবার দেশটির নির্ভরযোগ্য আরেকটি গণমাধ্যম নিউজ নেশনও (নেক্সটার মিডিয়া গ্রুপের মালিকাধীন আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক) এ খবর নিশ্চিত করেছে। নেভি সিল বাহিনীকে জরুরি অবস্থায় (নির্দেশের অপেক্ষা) রাখা হয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
দ্য মেসেঞ্জারের সঙ্গে কথা বলার সময় দুই ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা জানান, কাছাকাছি একটি ইউরোপীয় দেশে নেভি সিলকে সতর্কতার সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধে প্রয়োজনে ইসরাইলকে হামাসের বিরুদ্ধে সহায়তা করতে পুরোদমে প্রস্তুত রাখা হয়েছে। ইসরাইলের বিশেষ বাহিনীর বিশেষজ্ঞ অ্যারন কোহেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, ইসরাইল বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিশেষ বাহিনী মোতায়েন ছাড়াও হামলার পর থেকে, যুক্তরাষ্ট্র ইসরাইলে যুদ্ধাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা সরবরাহ করেছে। বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড পাঁচটি ক্ষেপণাস্ত্র গাইডেড-মিসাইল ক্রুজার এবং মিসাইল ডেস্ট্রয়ারসহ আটটি স্কোয়াড্রন মঙ্গলবার পূর্ব ভূমধ্যসাগরের মধ্য দিয়ে ইসরাইলের উপকূলে পৌঁছেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইরান বা হিজবুল্লাহকে সংঘাতে বাধা দিতে ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। এই গ্রুপটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামুদ্রিক আধিপত্য থেকে শুরু করে দূরপাল্লার স্ট্রাইক পর্যন্ত একটি সম্পূর্ণ মিশন পরিচালনা করতে পারে। পেন্টাগন ইসরাইলকে আরও অস্ত্র সরবরাহের দিকে নজর দিচ্ছে বলে জানা যায়। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সমরাস্ত্রের উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বুধবার থেকে ইসরাইলকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে হামাসের মুখপাত্র আবু ওবাইদা আগেই (সোমবার) হুঁশিয়ারি দিয়েছেন, ইসরাইল যদি সতর্কতা ছাড়াই গাজার লোকদের লক্ষ্য করে তবে গোষ্ঠীটি তাদের জিম্মিদের মৃত্যুদণ্ড দেওয়া শুরু করবে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
