জাতিগত ঐক্য অটুট রাখলে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হবে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫
মামদানির ট্র্যানজিশন টিমের সদস্যদের প্রত্যাশা
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়রের ট্রানজিশন টিমের বাংলাদেশি সদস্যরা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম চ্যালেঞ্জকে পরাজিত করেছে নিউইয়র্কের মুসলিম কমিউনিটি। এরমধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিলো অগ্রগণ্য। মুসলিম এবং বাংলাদেশী ভোটারদের কারণে মামদানি বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
আমেরিকার সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারি নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের নেপথ্যে নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের ভূমিকাও ছিল অপরিসীম। সকলে ভোট দিয়েছেন বলেই নির্বাচিত মেয়র মামদানির ট্র্যানজিশন টিমে ঠাঁই পেয়েছি আমরা ৯ বাংলাদেশি। আমরা যারা ঠাঁই পেয়েছি তারা আপনাদেরই প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের এ সম্মানের পুরো কৃতিত্ব প্রতিটি বাংলাদেশীর। দোয়া করবেন যেন মেয়রের সাথে সম্পর্ক রেখে সামনের দিনগুলোতে কম্যুনিটির সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে পারি। এমন কথাই বলেছেন মেয়র মামদানির ট্র্যাঞ্জিশন টিমের বাংলাদেশী আমেরিকানর । ৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সমাবেশে মামদানি টিমের সদস্য আব্দুল আজিজ ভূঁইয়া, আরমান চৌধুরী, শামসুল হক, কাজী ফৌজিয়া, শাহরিয়ার রহমান, তাজিন আজাদ ও
ফারিহা আক্তার বক্তব্য রাখেন।
তারা বলেন, কম্যুনিটি মিডিয়ার সহযোগিতায় আমরা আজকের এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি। আশা করছি সহযোগিতার এ দিগন্ত অব্যাহত থাকবে বাংলাদেশীদের আমেরিকান স্বপ্ন পূরণ হবে। জাতিগত ঐক্য অটুট রাখতে পারলে তা সম্ভব। গত নির্বাচনে বাংলাদেশী ভোটারের ৬০% কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এটা বিস্ময়কর অগ্রযাত্রার প্রতিক। এভাবে আমরা যদি জাতিগত ঐক্য অটুট রাখতে পারি তাহলে সামনের দিনগুলোতে সিটি, স্টেট এবং ফেডারেল পর্যায়েও অনেক জায়গা দখলে সক্ষম হবো।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মমিন মজুমদার। মামদানির টিমের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, এমসিটিভির সিইও কাজী শামসূল হক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি’র সিইও আবু তাহের, এটিএন যুক্তরাষ্ট্রের পরিচালক ফকরুল আলম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম,সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাক মনজুরুল হক, সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন, রিমন ইসলাম, সুলতানা রহমান পুতুল, আকবর হায়দার কিরন, আবিদ রহমান ও নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর প্রার্থী মেরী জোবায়দা।
মতবিনিময়ের এক পর্যায়ে আব্দুল আজিজ ভূঁইয়া বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নিজে হোয়াইট হাউসে বসে মেনশন করেছেন বাংলাদেশি কমিউনিটি যেখানে বেশি সেখানেই মামদানি বেশি ভোট পেয়েছে। তার মানে বাংলাদেশি ভোটারদের আলোচনা এখন হোয়াইট হাউজেও হচ্ছে। এর সাথে হোয়াইট হাউজে বাংলাদেশি ভোটারদের বার্তা পৌঁছে গেছে। তিনি আরো বলেন আমরা যোগ্য লোক খুজতেছি সিটি হলে পাঠানোর জন্য। মামদানীর নিকট ব্রকলিন ও কুইন্সে একাধিক কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি করেছি।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (সাবেক স্টেট গভর্ণর) এ্যান্ড্রু ক্যুমোকে ধরাশায়ী করে বিশাল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েছেন ৩৩ বছর বয়েসী মামদানি। মামদানি হচ্ছেন নিউইয়র্ক সিটির চার শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলমান মেয়র। নতুন প্রজন্মের ভোটারের ব্যাপক সমর্থন লাভে সক্ষম মামদানি বিজয় পেয়েছেন। ১ জানুয়ারি তিনি শপথ নেবেন মেয়র হিসেবে। শপথ গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে পরামর্শ প্রদান ও ভবিষ্যত কর্মসূচি নিরূপনের জন্যে ৪ শত সদস্যবিশিষ্ট ট্র্যানজিশন টিমে রয়েছেন ৯ বাংলাদেশী আমেরিকান। এর আগে কখনোই মেয়রের ট্র্যানজিশন টিমে কোন বাংলাদেশির অন্তর্ভুক্তি ঘটেনি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তা ইলিয়াস খসরু,মাহাথির খান ফারুকী, মোস্তাফিজুর রহমান, রওশন হক ও ফারুক হোসেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
