প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছেই
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছেই। তার অর্থনৈতিক নেতৃত্ব নিয়ে আমেরিকানদের অসন্তোষ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। নিউজ/এনপিআর/মেরিস্টের এক নতুন জরিপে দেখা গেছে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্প তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন অনুমোদন রেটিং পেয়েছেন। বৈদেশিক নেতৃত্বেও মানুষ আস্থা হারিয়েছে। ব্যর্থ হয়েছে আরব বিশ্বের অস্থিরতা কমাতে। ইউক্রেন যুদ্ধ বন্ধের এখনও আশার আলো নেই।
জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প অর্থনীতি ভালোভাবে পরিচালনা করছেন না। বিপরীতে মাত্র ৩৬ শতাংশ বলেছেন, তিনি ভালো কাজ করছেন, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। একসময় যেটিকে ট্রাম্পের অন্যতম বড় শক্তি হিসেবে দেখা হতো, সেই অর্থনীতিই এখন তার জন্য দুর্বলতায় পরিণত হয়েছে।
অর্থনীতিতে এই অসন্তোষের প্রভাব পড়েছে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তায়ও। জরিপে দেখা যায়, মাত্র ৩৮ শতাংশ আমেরিকান মনে করেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজ করছেন, যা তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর থেকে সর্বনিম্ন হার।
ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের পরিচালক লি মিরিংফ বলেন, ‘এটি তার জন্য বড় সমস্যা। মানুষের মনে যখন ক্রয়ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন এর দায় শেষ পর্যন্ত দেশের প্রধান নির্বাহীর ওপরই পড়ে।’
জরিপে আরও উঠে এসেছে, প্রতি ১০ জনে ৭ জন আমেরিকান জানিয়েছেন তাদের এলাকায় জীবনযাত্রার ব্যয় অসহনীয়। এর মধ্যে প্রায় অর্ধেক রিপাবলিকান ভোটার এবং তিন-চতুর্থাংশ স্বাধীন ভোটারও রয়েছেন। মাত্র ৩ জন মনে করেন জীবনযাত্রার ব্যয় সহনীয়, যা জুন মাসের তুলনায় ২৫ শতাংশ পয়েন্ট কম।
দ্য কুক পলিটিক্যাল রিপোর্টের সম্পাদক অ্যামি ওয়াল্টার বলেন, ‘এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, এই পরিসংখ্যান ঘুরিয়ে আনা তত কঠিন হবে। একসময় এটি স্বয়ংসম্পূর্ণ এক চক্রে পরিণত হয়, মানুষ আস্থা হারায় এবং ধরে নেয়, দাম কেবল বাড়তেই থাকবে।’
উল্লেখ্য, অর্থনৈতিক অসন্তোষ ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনকেও ভুগিয়েছিল। ২০২২ সালের শুরুতে যখন মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায়, তখন বাইডেনের অর্থনৈতিক অনুমোদন নেমে আসে ৩৬ শতাংশে। মেয়াদের শেষ দিকে কিছুটা উন্নতি হলেও সেই ক্ষতি পুরোপুরি পুষিয়ে ওঠেনি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ভোটারদের অর্থনৈতিক অসন্তোষকে পুঁজি করে ফের হোয়াইট হাউসে ফেরেন। তবে এখন সেই একই অসন্তোষ আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অর্থনৈতিক ইস্যুতে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছে। জরিপে ৪০ শতাংশ ভোটার মনে করেন, ডেমোক্র্যাটরা অর্থনীতি ভালোভাবে সামলাতে পারবে, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছে ৩৫ শতাংশ। স্বাধীন ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১১ পয়েন্টে এগিয়ে, যদিও ত্রুটির মার্জিন ৬.২ শতাংশ।
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
