ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫
# ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান
# ছায়ানট কার্যালয়ে হামলা চালায়
# সাংবাদিকদের ক্রেন দিয়ে উদ্ধার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। তারা ভারত ও আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা করছে। তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিস জ¦ালিয়ে দিয়েছে। বাংলাদেশে চরম এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। তবে অন্যান্য স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা থাকলেও তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তাদের দাবি মানা না হলে ভারতের সঙ্গে কিছুতেই স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন নাহিদ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত গণঅভ্যূত্থানের সামনের সারির নেতা শরিফ ওসমান হাদি প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এই তরুণ নেতাকে টার্গেট করে রাজধানী ঢাকার কাকরাইলের কালভার্ট রোডে দুই তরুণ মোটরসাইকেলে এসে গুলিবর্ষন করে। হাদি তার মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি ঘটলে তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে পাড়ি জমান। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা জানান, হাদির পরিবারের দায়িত্ব সরকার নেবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, হাদি ছিলেন নির্ভিক কন্ঠস্বর।
হাদির মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশে ব্যাপক অরাজকতা শুরু হয়। বিক্ষুব্ধ জনতা প্রথমে শাহবাগে সমবেত হয়ে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। মধ্যরাতে একটি গ্রুপ প্রথমে প্রথম আলো ভবনে আগুন দেয়। তার কিছুক্ষণ পর ডেইলি ষ্টার ভবনে আগুন দেয়। দাউ দাউ করে জ¦লে আগুন। ডেইলি ষ্টারে দেওয়া আগুনে অনেকে আটকা পড়েন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে একের পর এক হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের খবর আসতে থাকে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালায় জনতা। কয়েক দফা ভাঙার ফলে ৩২ নম্বরের বাড়ি প্রায় নিশ্চিহ্ন। এখন তারা এই বাড়িটিকে ধুলায় মিশিয়ে দিতে চায়। কিছু কিছু বিক্ষোভকারী ৩২ নম্বরের বাড়িতে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে যে, তারা এই বাড়িতে একটি গণশৌচানাগার গড়ে তুলবে। ডেইলি স্টারে হামলার সময়ে পত্রিকাটির অনেকে ভবনের ভেতরে অনেকে আটকা পড়লে দমকল বাহিনী উদ্ধারে তৎপর হয়। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিক্ষুব্ধ জনতা ছায়ানট কার্যালয়ে হামলা চালায়। ভাংচুর করে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের ওপরও হামলা চালানোর চেষ্টা হয়। তখন পুলিশ তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ এবং হামলাকারীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাংচুর করা হয়। সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে হামলা চালানো হয়। ধর্ম অবমাননার দায়ে ময়মনসিংহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। একইভাবে সারাদেশ থেকে হামলা ও ভাংচুরের খবর আসতে থাকে। এদিকে, শরিফ ওসমান হাদির লাশ আজ শুক্রবার দেশে আসবে। হাদির লাশ দেশে আসার পর পরিস্থিতি আবার পযবেক্ষনে রাখবে।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অরাজক পরিস্থিতি নির্বাচনকে আবার অনিশ্চিত করে দেয় কিনা সেই প্রশ্ন রয়েছে। কারণ এই নৈরাজ্য থামবে কিনা সেই প্রশ্নও রয়েছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সহিংসতা নতুন নয়। ফলে এই পরি্িস্থতির মধ্যে নির্বাচনের কী হাল হয় সেটি বিবেচ্য বিষয়।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
