জ্যাকসন হাইটসে মামদানির ফান্ডরেইজিং
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র মামদানির ট্রানজিশন টিমের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান গত ১৩ ডিসেম্বর বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ‘ঠিকানা কমিউনিটি হাব’-এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তির এ অনুষ্ঠানে জোহরান মামদানি নিজেও অংশ নেন। তিনি তাদের সবার সাথে হাত মিলিয়েছেন। সবার আন্তরিক উপস্থিতিতে নবনির্বাচিত মেয়র ছিলেন দারুণ উৎফুল্ল। ট্রানজিশন কার্যক্রম জোরদার ও সফল করতে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির আগমনের মধ্যে দিয়ে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সরাসরি যোগাযোগ ও সিটির প্রশাসনিক প্রস্তুতি আরো একধাপ এগিয়ে গেলো।
জোহরান মামদানি অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে সবাই করতালি দিয়ে স্বাগত জানান। মামদানি হাত উঁচিয়ে সবাইকে অভিবাদন জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে মামদানি বলেন, সবার সহযোগিতা ছাড়া মেয়র হিসেবে জয়লাভ করা সম্ভব হতো না। এখন সবাইকে নিয়ে স্বপ্নের ও সাধ্যের নিউইয়র্ক সিটি গড়ে তুলবো। এজন্য সবার সহযোগিতা চান। আধুনিক, স্বপ্ন ও সাধ্যের নিউইয়র্ক সিটি গড়ে তুলতে সবার মতামত ও পরামর্শ নিচ্ছেন। নগরবাসীও তাকে ভালোবেসে বাড়িয়ে দিচ্ছেন পূর্ণ সহযেগিতার হাত। ট্রানজিশনাল টিমের জন্য অর্থ সংগ্রহ লক্ষমাত্রা পূরণের শেষ ধাপে নিয়ে আসতে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র।
ট্রানজিশন ফান্ডরেইজিংয়ে অধিকাংশ অংশগ্রহণকারী অনলাইনে তাদের ডোনেশন প্রদান করেন, যা সরাসরি ট্রানজিশন ফান্ডে যুক্ত হয়। এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন কমিউনিটি নেতা, পেশাজীবী এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।
প্রবীণ ও নবীনের সমন্বয়ে ট্রানজিশন ফান্ডরেইজিংয়ের আয়োজক হিসাবে ছিলেন ১৫ জন। তারা হলেন- লায়ন শাহ নেওয়াজ, মীর মাসুম আলী, ড. দেবী ও নাজি আলমনতাসের, গুরচরণ সিং বারিং, রাহেলা আলম, জুলফি জাফরি, ড. সালমা কাউসার, আহমেদ খাত্তাক, ইমাম খালিদ লতিফ, আফতাব মান্নান, ইউসুফ মুবারেজ, আলিজ মুহাম্মদ, ড. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, আলী রশিদ, মুশরাত শাহীন অনুভা, হিম্মত সিং এবং ড. উজমা সৈয়দ।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, ঠিকানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিওও এবং রিভোরটেল-এর কো-ফাউন্ডার মুশরাত শাহীন অনুভা, ঠিকানা কমিউনিটি হাব এবং রিভারটেল-এর কো-ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন, জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা ইসলাম, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, তার সহধর্মিনী ফারহানা হানিপ, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী, মেয়র ট্রানজিশন টিমের সদস্য শাহরিয়ার রহমান ও শামসুল হক, রিভারটেল-এর কো-ফাউন্ডার ইয়াসির আরাফাত ও হেড অব সেলস জেনিশ বোরা, বিশিষ্ট চিকিৎসক শামীম আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এরশাদুর সিদ্দিক, মিডিয়া লিয়াজোঁ জামিল সারোয়ার জনি, বাংলাদেশি আমেরিকান অ্যাথলেট মাহদী সিদ্দিকী, ঠিকানা গ্রুপের পরিচালক নাদিয়া শাহীন, লায়ন আহসান হাবিব, বিশিষ্ট রিয়েলটর আসিফ চৌধুরী ও তার পরিবার, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলম, বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ মুন্না প্রমুখ।
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
