বাড়িভাঙ্গা প্রেম ও ব্যাডমিন্টন
মনোয়ারুল ইসলাম, ঢাকা থেকে
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫
সন্ধ্যে ৬টা। ৪ ফেব্রুয়ারি। প্রেসক্লাবে বসে চলছিল আড্ডা। সাংবাদিক ইলিয়াস হোসাইন, মাহবুবুল আলম, কবি হাফিজ, শাহানাজ পারভীন, শাহানাজ পলি,আব্দুল হান্নান ও মনজুরুল ইসলাম সহ পড়টা ও কাবাব দিয়ে নৈশ ভোজ শেষে চা’র জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় মন্জু বললেন, রাস্তাঘাটে সমস্যা হবে। বঙ্গবন্ধু ভবন ভাঙ্গতে লোকজন ৩২ নম্বর যাচ্ছে। রাস্তাঘাটের ভবিষ্যৎ ট্রাফিকের কথাভেবে আড্ডা সাঙ্গ করে বের হয়ে পড়লাম। বাসা ধানমন্ডির ৬ নম্বর রোডে। ফিরে সাপ্তাহিক আজকালের কাজ শুরু। রাত ৯টা। হঠাৎ মনে হলো ৩২ নম্বরতো পাশেই। ছোট ভাইকে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে হেঁটে যেতে। বললো ১০ মিনিট। ব্যস। ২ ভাই রওনা দিলাম স্বচােখে দেখার মানসে। পরের গলিতেই শেখ হাসিনার বাড়ি সুধাসদন। তা পেড়িয়ে ধানমন্ডি লেক ধরে পার্ক পেড়িয়ে ৩২ নম্বর অভিমুখি আমরা।লেকের পাড়ে জোড়ায় জেড়ায় কপোত কপোতিরা নিজ নিজ ধ্যানে চোখে চোখ রেখে প্রেম বিনিময় করছে। কারও মাথায় রজনীগন্ধ্যা ফুল। কেউবা এক অপরের হাত ধরে ভালাবাসা বিনিময়ে মগ্ন। কেউ প্রিয়তমার ঘাড়ে হাত এলিয়ে স্বপ্নের জাল বুনছেন। তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। লেকের পাড়ের ২টি রেষ্টুরেন্ট থেকে ভেসে রক মিউজিকের শব্দ। ভেতরে নাচ গান ও উল্লাসের দৃশ্য কিছুটা দেখাও যায় বাইরে থেকে। লেকের পাড় ঘেষে ব্যাডমিন্টন খেলার অনেকগুলো কোর্ট রয়েছে। সেখানে যুবকেরা খেলছেন নিশ্চিন্তে। ২৫ বছর পর এই লেকের ভেতর দিয়ে হাঁটতে গিয়ে পরিবর্তন ও উন্নয়ন দেখেই ভালোই লাগছিল। শত শত মানুষ জগিং করছেন। স্বাস্থ্যের প্রতি ঢাকাবাসীর বেশ সচেতনতা। দেখলাম লেক সংলগ্ন আলোক সজ্জিত রবিন্দ্র সরোবর। ১২ মিনিট পর স্বাধীনতার স্মৃতি বিজোড়িত ৩২ নম্বর বাড়ির সামনে । হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে। অনেকে হাসিনা ও ভারত বিরোধী শ্লোগান দিচ্ছেন। প্রায় শ’ খানেক লোক বাড়ির ভেতরে বিভিন্ন ফ্লোরে ও ছাদে। অনেকের হাতে হাতুড়ি ও লাঠি। ভাবছিলাম তা দিয়ে এই বাড়ি ভাঙ্গা সম্ভব? ছাদের উপর কেউ কেউ কাগজ বা কাপড় দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে। অধিকাংশ মানুষ ৩২ নম্বর সড়কের ওপর দাড়িয়ে ভিডিও করছেন। বুলডোজার আসছে বলে অনেকে মন্তব্য করছিলেন। রাস্তার পাশেই ছাত্ররা মাইক লাগিয়ে হাসিনা ও ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। এমন দৃশ্য দেখে ভাবছিলাম, একজন মহিলার ক্ষমতালিপ্সা, এরোগেন্সি ও অহংকারের কারনে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও স্বাধীনতার স্মৃতি চিহ্নগুলো শেষ হয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে ভারতে বসে বায়বীয় উস্কানী দিয়ে অতি সাধারন কর্মি ও সর্মথকদের বিপদে ঠেলে দিচ্ছে। ছোট ভাই স্থান ত্যাগ করার জন্য তাড়া দিচ্ছিল। তার ভাষায়, এখানে থাকা নিরাপদ নয়। মব শুরু হতে পারে। প্রায় ২০ মিনিট থাকার পর রিটার্ন একই পথে। পথিমধ্যে একই দৃশ্য। খেলাধুলা, প্রেম ভালোবাসা, সাধারন মানুষের জগিং ও রেষ্টুরেন্টের হাউ ভলুউমের সঙ্গিত পরিবেশনা। ৫০, ১০০ কিংবা ১০০০ গজ দূরেই ৩২ নম্বরের বাড়িটির সামনে এতও কিছু ঘটছে কারও কোন তোয়ক্কা নেই। বিকার নেই। ভাবটি এমন কই কিছুইতো না। নেই কোন উদ্বেগ কিংবা উৎকন্ঠা। প্রেমিক প্রেমিকারা নিবেদন করছেন আবেগের ফুলছড়ি। খেলোয়াড়েরা জয়ের নেশায় মরিয়া। সবই যেন স্বাভাবিক। লেকের এক পাড়ে ধ্বংসযজ্ঞের উৎসব। অন্যপাড়ে সবকিছুরই স্বাভাবিকতা। এটাই আমার বাংলাদেশ।
বাসায় ফেরার পর রাত ১২টার দিকে জানতে পারলাম বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে। এমন সময় খুব খাছ থেকে শ্লোগান শোনা যাচ্ছিল। সকালে জানতে পারলাম রাতে ছাত্ররা ৫ নম্বর রোডস্থ সুধাসদনও জ্বালিয়ে দিয়েছে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
