সোসাইটির নির্বাচনে উৎসব আমেজ আর উত্তেজনা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
- অশ্লীল আক্রমনাত্মক বার্তায় নানা প্রশ্ন
- তৃনমূল ভোটে এগিয়ে সেলিম-আলী
- কুনু-ফিরোজের ভাগ্য নির্ধারণে ওজনপার্ক , ব্রুকলিন ও ফ্লোটিংভোট
নিউইয়র্কে বহুল আলোচিত হয়ে উঠেছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। আগামী ২৫ অক্টোবর রোববার সকাল ৯টা-রাত ১০টা পর্যন্ত এই নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটার ভোট দেবেন। নির্বাচনে উৎসব মুখর আয়োজনের পাশাপাশি রয়েছে টানটান উত্তেজনা। চলছে পক্ষে বিপক্ষে বাকবিতন্ডা এছাড়া একটি পক্ষের অশ্লিল প্রপাগান্ডার অভিযোগ পাওয়া গেছে। তবে ভোটের মাঠে হাই ভলিউম হিসেবে যাদের কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে তাদের অধিকাংশই আবার এই নির্বাচনে ভোটার নন বলে জানা যায়। তারপরও ওই সকল ব্যক্তির নানা ধরনের উত্তেজনাকর মন্তব্যের কারণে নির্বাচনি পরিবেশ বিষিয়ে উঠার মতো অবস্থা বলে সচেতন মহল থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ তথ্যমতে তৃণমূল পর্যায়ে সেলিম-আলী পরিষদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া ফ্লোটিং ভোটারদের একটা বড় অংশ কুনু-ফিরোজ প্যানেলের দিকে ঝুঁকেছে। এমন পূর্বাভাস প্রতিবেদক গত ৭ দিন নির্বাচনী এলাকাগুলো সফর করে পেয়েছেন।
ওজনপার্ক ভোট কেন্দ্রের ভোটারদের ওপর আধিপত্য নিয়ে ২ পক্ষের মধ্যে টানাপেড়েন চলছে। আজমল হক কুনুর সর্মথকরা বলছেন, হাজার ভোটের ব্যবধানে জিতবো। কুনু বিয়ানীবাজার ও ওজনপার্কের সন্তান। সেখানে ৭ হাজার ভোটারের মধ্যে ৪ হাজার বিয়ানীবাজারের বাসিন্দা। এলাকার উপর ভর করে জিতবেন কুনু। সেলিম-আলী পরিষদের সর্মথকরা তা মানতে রাজি নন। তারা বলছেন, আবেগে ও চোখের পানিতে ভোট আসবে না। সেখানে বিয়ানীবাজারের ৪ জন প্রার্থী রয়েছে আমাদের। শক্তি আমাদের সেখানেই। বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতিদের ৭ জনের মধ্যে ৫ জনই সেলিমের জন্য কাজ করছে। ভোটের অংকে সেলিম এগিয়ে। ১ ভোটে হলেও সেলিম ওজনপার্কে জিতবেন।
দৃশ্যপটে আরেকটি কেন্দ্র ব্রুকলিন। কুনু-ফিরোজ পরিষদের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদের হোমটাউন ব্রুকলিন। কয়েক যুগ তার বসবাস সেখানে। ভোটও তুলেছেন কয়েক হাজার। সন্দ্বীপের সন্তান হাওয়া তুলে ফিরোজ সেখানে ভালো করতে চাচ্ছেন। চট্রগ্রাম সমিতির তাহের-আরিফ অংশ আনুষ্ঠানিকভাবে কুনু-ফিরোজকে সর্মথন দিয়েছে। অন্যদিকে মাকসুদুল এইচ চৌধুরী ও মাসুদ সিরাজীর নেতৃত্বাধীন চট্রগ্রাম সমিতির অংশটি কাজ করছে সেলিম আলীর জন্য। সেখানে চট্রগ্রামের ভোট সমানতালে ২ ভাগ হবার সম্ভাবনা। ফ্যাক্টর নোয়াখালির ভোট। ব্রুকলিন কেন্দ্রে নোয়াখালির ভোট রয়েছে প্রায় আড়াই হাজার। এই ভোট কোন দিকে যায় তা দেখবার বিষয়। নোয়াখালি সমিতির সভাপতি জাহেদ মিন্টু পরোক্ষভাবে সাহায্য করছেন কুনু-ফিরোজকে। অন্যদিকে সাধারন সম্পাদক মাইনুদ্দিন পিন্টু সংগঠনের সিনিয়র নেতাদের নিয়ে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন সেলিম-আলীর জন্য। এই প্যানেলে নোয়াখালির ৪ জন প্রার্থী রয়েছেন। সে হিসেবে সেলিম-আলী নোয়াখালির বেশি ভোট টানতে পারেন। ৫টি কেন্দ্রের মধ্যে জামাইকা ও ব্রংকসে সেলিম-আলীর রয়েছে একক আধিপত্য। এই ২ কেন্দ্রে তাদের বড় ব্যবধানে জেতার সম্ভাবনা। কুইন্সের উডসাইড কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে সেলিম-আলীর পাল্লাই ভারী। কুনু-ফিরোজের ভাগ্য নির্ধারিত হবে ব্রুকলিন-ওজনপার্কের ফলাফলের উপর। তাদের জিততে হলে এই ২ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে থাকতে হবে।
নিউইয়র্ক সিটির উডসাইড, ওজোনপার্ক, ব্রুকলীন, ব্রঙ্কস ও জ্যামাইকার ৫টি কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, ‘এবারের নির্বাচনে সোসাইটির ৩৫ সহস্রাধিক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশ সোসাইটির ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোটারের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টো প্যানেল। বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে। নির্বাচন সফল করতে প্রার্থী, ভোটার, সমর্থক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি’। জানা যায়, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য মোট ৭০টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬০টি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে এবং বাকি ১০টি মেশিন রিজার্ভ থাকবে। ভোটগ্রহণ শেষে উডসাইড কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন, বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।
এবারের নির্বাচনে বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে ২১ জন প্রার্থীর একটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়ছে আরেকটি প্যানেল। এছাড়া স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রাব্বী সৈয়দ। আগামী কমিটি হবে দু’বছরের পরিবর্তে তিন বছরের। প্রায় দুই মিলিয়ন ডলার ব্যায়ের এই নির্বাচনী প্রচারণা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলার জোয়ার তৈরি হয়েছে বলে প্রকাশ।
প্রথা অনুযায়ী এবারো উভয় প্যানেল থেকে নিজস্ব ভোট ব্যাংক তৈরি করা হয়েছে। তবে একটি প্যানেলের ভোট ব্যাংক আকারে তুলনামূলকভাবে বড় বলে তথ্য মিলেছে। ৬০ শতাংশের মতো ভোট টানতে সক্ষম প্যানেলটি এবার নির্বাচিত হবে। তাই প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন বিভিন্ন এলাকায়। প্রতিটি প্যানেল থেকে প্রত্যেক ভোটারের বাসায় চিঠি যাচ্ছে। তাতে ভোট নম্বরসহ থাকছে নানা তথ্য। তবে অগ্রীম ভোট দেয়ার কোন ব্যবস্থা নির্বাচনে রাখা হয়নি। প্রার্থীরা ভোটারের দরজায় নক করছেন, ফোন কল দিচ্ছেন দিনরাতে। ম্যাসেজও পাঠানো হচ্ছে। প্যানেল দু’টোর মধ্যে অনেক প্রার্থীর যোগ্যতা নিয়ে চলছে বাক-বিতন্ডা।
সেলিম-আলী প্যানেল: সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাইনুদ্দীন বাবুল, ক্রীড়া সম্পাদক হাসান খান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন, যুব ও আইটিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী এবং কার্যকরী সদস্য উজ্জ্বল বিপুল, সরওয়ার খান বাবু, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, আবদুল মান্নান ও আব্দুল মালেক খান।
কুনু-ফিরোজ প্যানেল: কুনু-ফিরোজ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি দুলাল বেহেদু, সহসভাপতি আবুল কালাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক রুশদী আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাঈদ গাউছুস আলম, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক বাবুল আকতার, ক্রীড়া সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন নাটু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের বেগম চৌধুরী, যুব ও আইটিবিষয়ক সম্পাদক কাজী হাসান এবং কার্যকরী সদস্য সিরাজুদ্দৌলা হক (বাশার ভূঁইয়া), এবি সিদ্দিক পাটোয়ারি, প্রফেসর আব্দুল বাসির, মাছুদুল হক সানু, মোহাম্মদ কায়সার আলম ও মোহাম্মদ এম ইসলাম (মনিরুল ইসলাম)। স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন সৈয়দ রাব্বী।
জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, কুইন্সের উডসাইড, ওজোন পার্ক, জ্যামাইকা, ব্রুকলিন এবং ব্রঙ্কসে একটি করে মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ঠিকানাগুলো হচ্ছে:
Woodside Center: 58 Manor, 58-02 37th Ave., Woodside, NY 11377; Ozone Park center: Majestic Marquise, 88-03 101st Ave., Ozone Park, NY 11416; Brooklyn Center: Kalams Hall, 96 Church Ave., Brooklyn, NY 11218; Bronx Center: Golden Palace Banquet Hall, 1451 Unionport Rd., Bronx, NY 10462 and Jamaica Center: Angan Party Hall, 89-16 175th St., Suite # CF2, Jamaica, NY 11432.
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটারদের প্রকাশিত জিপ কোডের তালিকা অনুযায়ী নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাই নির্বাচনের আগেই নিজেদের ভোটকেন্দ্র নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোট দেওয়ার সময় ছবিসংবলিত বৈধ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, নিউইয়র্ক সিটি আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড অথবা পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। পরিচয়পত্রে থাকা নাম ও জন্মসাল ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলতে হবে। ভোটকেন্দ্রের ২০০ ফুটের মধ্যে নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার লাগানো ও লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের আশপাশে মাইক বা অন্য কোনো শব্দদূষণ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- সোসাইটির নির্বাচনে উৎসব আমেজ আর উত্তেজনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
