মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান পুরোপুরি অ্যাকশনে চলে গেছেন। ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও নিজ হাতে অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন তিনি। মাদকবিরোধী অভিযান নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু প্রতিমন্ত্রী নিজ হাতে অস্ত্র তাক করা নিয়ে যত বিপত্তি। এই বিতর্কিত কর্মকান্ডে সরকার এবং সরকারী দল বিএনপি’র ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তাই তড়িঘড়ি প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। ইশরাককে প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া বিএনপি’র জন্যে বড় ঘটনা। রাজধানীতে বিএনপি’র সাংগঠনিক কাঠামোর ভিত্তি অনেকখানি ইশরাক হোসেনের ওপর নির্ভরশীল।
পুরনো ঢাকায় অবস্থিত ঢাকা-৬ আসনের এমপি ব্যারিষ্টার ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ঢাকা-৬ আসন থেকে খোকা একবার ভোটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে ছিলেন। এতটাই শক্ত তার ঘাঁটি। খোকা ঢাকার মেয়র ছিলেন। মন্ত্রীও ছিলেন। তারই পুত্র ইশরাক হোসেন অনেক জনপ্রিয় একজন নেতা। তার আসনের ঘুন্টি ঘর নামের একটি জায়গা দীর্ঘ দিন যাবত মাদকের আখড়া। এখানে মাদকসেবীরা শুধু মাদক সেবন করে এমন নয়। মাদক ছড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। ঘুন্টি ঘর এলাকায় ইশরাক মাদকবিরোধী অভিযান চালান। এতে তিনি প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মাদকসেবী ও কারবারীদের তাড়া করেন। এই ভিডিও তিনি আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা ও সমালোচনা। বিতর্কিত এই কান্ডে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে নিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন।
নাটকীয়তার পর ইশরাক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দল বিএনপিকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এও বলেন যে, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনি কোনও ভুল করেননি। বিএনপি’র রাজনীতির জন্যে ইশরাক হোসেন একজন শক্তিশালী নেতা। তার নিজের ভিত্তি অত্যন্ত মজবুত। তবুও প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ইশরাকের ঘটনার আগে মিরপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্বৃত্তরা রাজধানী ঢাকার মিরপুরে শিশুদের টিকাদানকারী প্রতিষ্ঠান রাড্ডা ক্লিনিক রাতের আঁধারে কয়েক ঘন্টা হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পুলিশ এই হামলা বন্ধ করতে কোনও ভূমিকা পালন করেনি। এই হামলার নেপথ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টির জড়িত থাকার অভিযোগ মিডিয়ায় প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন। মিষ্টি পুরনো ঢাকার বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন এবং মিরপুরে বিএনপি দলীয় ওয়ার্ড কমিশনার নিউটনের স্ত্রী। পিন্টু গডফাদার হিসাবে পরিচিতি লাভ করে কারাগারে মারা যান। নিউটনকেও দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পিন্টু ও নিউটনের শক্তিশালী অবস্থানের কারণে মহানগর বিএনপি’তে মিষ্টির অবন্থানও পাকাপোক্ত। কিন্তু মিষ্টির ছত্র-ছায়ায় রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দিলে প্রধানমন্ত্রী মিষ্টির এমপি পদ থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুইটি ঘটনার মাধ্যমে তার দলের মন্ত্রী-এমপিদের সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, দলের জন্যে কেউ অপরিহার্য নয়। কেউ তার অপকর্মের মাধ্যমে বিএনপিকে বিব্রতকর পরি¯ি’তির মধ্যে ফেললে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী তার দুইটি বার্তার পর মন্ত্রী ও এমপিরা সতর্ক হয়ে পড়েছেন। সবাই দূর্গাপূজায় নিজ নিজ এলাকায় গিয়ে শান্তিপূর্ণ উপায়ে পূজা উদযাপনে সহায়তা করেছেন। মন্ত্রী-এমপি কিংবা বিএনপি’র দলীয় কর্মীর বিরুদ্ধে অপতৎপরতা শুধু নয়; প্রত্যাহিত যে কোনও আইন লংঘণের ঘটনা চোখে পড়লে সেখানেও একইভাবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। এমন ঘটনা প্রসঙ্গে সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতারের বিষয়টি উল্লেখযোগ্য। আগরওয়ালা খুবই প্রভাবশালী হওয়ার পরও তিনি গ্রেফতার হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে সক্রিয়। রাজধানী ঢাকার মিরপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে হকার এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। শেষ পর্যন্ত হকার উচ্ছেদ করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত নতুন হকার সেখানে বসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। কিন্তু আমলাতন্ত্র সেখানে সহযোগিতা করছে না। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সফল সরকার প্রধান হতে চাইছেন। কিন্তু তার দলের লোকজন এবং আমলারা সেই কাজে আন্তরিক সহায়তা করছে না। এটা এখন দিবালোকের মতো স্পষ্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন-শৃঙ্খলা পরি¯ি’তির উন্নতি ঘটিয়ে দেশে স্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। দেশে নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে না গেলে বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি যে পূর্বাভাস দিচ্ছে তাতে সামনের দিনে প্রবৃদ্ধি নিম্নমুখী হবে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে উন্নতি করা সম্ভব হবে না। পরিস্থিতির গোটা চিত্র আঁচ করতে পেরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে সবকিছু মোকাবেলা করতে চাইছেন। এই ক্ষেত্রে রাজনৈতিক বাঁধা তিনি ধরেছেন। তিনি বলেছেন, তার কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ফ্যাসিস্ট ও গুপ্ত এক হয়েছে। একজন দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছে। আরেকজন দেশের ভেতরে ষড়যন্ত্র করছেন। দুইয়ে মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী মূলত দেশের বাইরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং দেশের ভেতরে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করেছেন। এখন প্রশ্ন হলো, এটা কি কথার কথা নাকি এর বাস্তবিক কোনও ভিত্তি আছে ?
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
