নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটি নিউ মেক্সিকো। এই অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ নামকরণে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সোমবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যকে তাদের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার আহ্বান জানিয়েছেন। ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে এটি তার সর্বশেষ পদক্ষেপ।
হোয়াইট হাউস থেকে কানসাসে একটি মধ্যবর্তী নির্বাচনী প্রচারণায় যাওয়ার ঠিক আগে সোমবার ট্রাম্প ‘ট্রুুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, “নিউ মেক্সিকোর উচিত অবিলম্বে তাদের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা। আমরা মেক্সিকো নই, আমরা হলাম মার্কিন যুক্তরাষ্ট্র (ইউনাইটেড স্টেটস অব আমেরিকা)!”
নিউ মেক্সিকো নিয়ে তাঁর এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন রিপাবলিকানরা নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে উদ্বিগ্ন। জনমত জরিপে ভোটাররা জানিয়েছেন যে, প্রেসিডেন্ট দেশের সবচেয়ে জরুরি সমস্যাগুলোর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। ৩ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিক্যান পার্টি উভয় চ্যাম্বার সিনেট ও হাউজে পরাজয় বরণ করতে পারে। আর তার প্রধান কারন ট্রাম্পের অজনপ্রিয়তা।
ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, নাম পরিবর্তনের ফলে “বাড়ির মূল্য ও মানুষের আয় বৃদ্ধি পাবে”। এছাড়া, তিনি নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ পুনর্ব্যক্ত করে যোগ করেন, “হয়তো নিউ মেক্সিকো যে ‘কারচুপিপূর্ণ নির্বাচনের’ জন্য পরিচিত, তা-ও আবার সৎ ও সুষ্ঠু হয়ে উঠবে!”
ট্রাম্প এর আগেও নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, তবে এবারের মতো এতটা জোরালোভাবে নয়। সেপ্টেম্বরে তিনি সোশ্যাল মিডিয়ায় অঙ্গরাজ্যটির একটি মানচিত্র পোস্ট করেছিলেন, যেখানে ‘মেক্সিকো’ শব্দটি কেটে তার নিচে ‘আমেরিকা’ লেখা ছিল। এই ছবিটি হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়েছিল।
কানাডার সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে, আগস্ট মাসে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছিলেন। কানাডিয়ান সরকারের পক্ষ থেকে এসেছিল ঘোর আপত্তি। গত বছর তিনি ‘গালফ অব মেক্সিকো’ এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার মতো একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া, তিনি বেশ কয়েকবার ইরানের ‘স্ট্রেট অব হরমুজ’র নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেট’ রাখার প্রস্তাবও দিয়েছেন।
‘জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম’-এর অন্তর্ভুক্ত বিভিন্ন ভৌগোলিক স্থান বা জলাশয়ের নাম পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে কোনো অঙ্গরাজ্যের নাম আইনত পরিবর্তন করার সাংবিধানিক ক্ষমতা তার নেই। অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়াটি সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের ভেতর থেকেই সম্পন্ন হতে হবে। ‘ব্যুরো অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স’ এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার অনেক আগে, ষোড়শ শতাব্দীতেই ‘নিউ মেক্সিকো’ নামটি অস্তিত্ব লাভ করেছিল।
সোমবার সন্ধ্যায় নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুজান গ্রিশাম ট্রাম্পের মন্তব্যকে নাকচ করে দিয়েছেন। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি আবারও বলছি: যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার অনেক আগে থেকেই নিউ মেক্সিকো ছিল নিউ মেক্সিকো এবং চিরকালই তা নিউ মেক্সিকো হিসেবেই থাকবে।”
নিউ মেক্সিকোর সিনেটর বেন রে লুজান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে, অঙ্গরাজ্যটির নামের সাথে জড়িয়ে আছে “বহু প্রজন্মের ইতিহাস, সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য-যা আজও আমাদের পরিচয় গড়ে দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা নিউ মেক্সিকোর বাসিন্দা। আমরা আমাদের নাম নিয়ে গর্বিত, আমাদের আবাসস্থল নিয়ে গর্বিত; আর আমরা এই দুটোকেই ধরে রাখব। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অনেক পরেও, আমরা নিউ মেক্সিকো হিসেবেই টিকে থাকব।”
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ট্রাম্পের দাবির প্রতিবাদ করেছেন। তারা অনেকেই উল্লেখ করেছেন, ‘দ্য ল্যান্ড অফ এনচ্যান্টমেন্ট’ বা ‘মায়াময় ভূমি’ হিসেবে পরিচিত এই অঞ্চলটি ১০০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের অংশ।
একজন সমালোচক টুইট করেছেন, “আমাদের দেশে গুরুতর সমস্যা রয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে-আর এই বোকা লোকটা ব্যস্ত একটি অঙ্গরাজ্যের নাম পরিবর্তন নিয়ে? ধুর ছাই, ট্রাম্প! এটা প্রেসিডেন্সি, আপনার কোনো বাজে হোটেল ব্যবসা নয়।”
অন্য একজন লিখেছেন, “তিনি কি আমাদের জীবনযাত্রার উন্নতির দিকে নজর দিতে পারেন না? কিন্তু না... তাঁর কাজ হলো নাম পরিবর্তন করা, তোরণ ও গলফ কোর্স তৈরি করা, আর কমিউনিস্ট স্বৈরশাসকদের সাথে সখ্যতা গড়ে তোলা।”
এই প্রথম নয় । রিয়্যালিটি শো থেকে উঠে আসা এই সাবেক তারকা ৪৭তম অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন। গত সেপ্টেম্বরে তিনি ‘ট্রুুথ সোশ্যাল’ এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, “সম্ভাবনাময় এই চমৎকার অঙ্গরাজ্যের মানুষের জন্য এটি অনেক বেশি সম্মানজনক ও সুন্দর হবে।”
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
