উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিউইয়র্কের পাঁচটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে। নির্বাচন সফল করতে প্রার্থী, ভোটার, সমর্থক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
আবু নাসের বলেন, নির্বাচন কমিশনের প্রত্যেক সদস্য অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতা পেলে এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাঁদের সমর্থকদের দায়িত্বশীল আচরণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
আবু নাসের জানান, এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য মোট ৭০টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬০টি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে এবং বাকি ১০টি মেশিন রিজার্ভ থাকবে। ভোটগ্রহণ শেষে উডসাইড কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২১টি পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের ৪২ জন প্রার্থীর পাশাপাশি সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম-আলী’ প্যানেল এবং সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ’ প্যানেল। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত কেন্দ্রগুলো হলো কুইন্সের উডসাইডে ৫৮ ম্যানর, ব্রুকলিনের কালামস হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস, জ্যামাইকার অঙ্গন পার্টি হল এবং ওজন পার্কের ম্যাজেস্টিক মারকুইস।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটারদের নিজ নিজ কেন্দ্র, ভোটার নম্বর ও নির্ধারিত ভোটিং টেবিলের তথ্য যাচাই করার ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন নিব বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
