শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৮ ১৪৩৩   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬  


 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর। সিনেটের ৩৫টি ও হাউজ অব রিপ্রেজেনটেটিভস’র (প্রতিনিধি পরিষদ) ৪৩৫টি আসনে নির্বাচন। এই ২টি কক্ষ অর্থাৎ কংগ্রেসে রিপাবলিক্যান পার্টি এখন সংখ্যগরিষ্ঠ দল। হোয়াইট হাউজেও তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পরিবর্তন হবে না। ২০২৮ সালের সাধারন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এরপরও আমেরিকার রাজনীতিতে এই মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। প্রেসিডেন্টকে জবাবদিহিতায় রাখা ও তার একক কর্তৃত্ব টেনে ধরতে পারে এই কংগ্রেসই। এই নির্বাচনে অধিকাংশ জরিপেই ডেমোক্র্যাটদের বিজয়ের খবর দিচ্ছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নিজেদের আসনগুলো ধরে রেখে রিপাবলিক্যানদের ৪টি সিনেট ও ৭টি হাউজ আসনে ডেমোক্র্যাটদের জিততেই হবে। মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করতে মরিয়া ট্রাম্প। জিতলে ভোটারদের ৫ হাজার ডলার প্রদান ও কৃষকদের ৮ বিলিয়ন দেবার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প নির্বাচনের আগে বিভিন্ন অনুদানের ঘোষণার পাশাপাশি ডেমোক্র্যাট সর্মথকদের জঙ্গিবাদী মুসলিম ও কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠই ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকে। ট্রাম্প গত মঙ্গলবার এক নির্বাচনী জনসভায় বলেছেন, রিপাবলিক্যানরা জিততে না পারলে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের মতো অবস্থা হবে। সেখানে মুসলিমরা দাঙ্গা করছে। মুসলিমরা প্যারিস শহর দখল করে নিচ্ছে। 
গত সপ্তাহে এক সমাবেশে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিশিগান থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাটিক দলের মুসলিম প্রার্থী আব্দুল এল-সায়েদকে "অত্যন্ত খারাপ মানুষ" বলে অভিহিত করেছেন। ভ্যান্সের অভিযোগ, ডেট্রয়েটের শহরতলিতে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) মার্চ মাসে হামলার পর আব্দুল এল-সায়েদ যে মন্তব্য করেছিলেন, তা আসলে সন্ত্রাসবাদকে সমর্থন করার শামিল। অবশ্য সায়েদ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।  
টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি পুনরায় নির্বাচিত হওয়ার জন্য কঠিন লড়াইয়ের মুখোমুখি। তিনি সরাসরি মুসলিমদের নেতৃত্বে একটি উন্নয়ন প্রকল্পের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এর মাধ্যমে "শরিয়া আদালত" প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে। 


আলাবামায় মুসলিমরা মোট জনসংখ্যার অনেক কম। সেখানেও রিপাবলিকান দলের গভর্নর পদ পদপ্রার্থী  টমি টিউবারভিল বলেছেন, “শত্রু আমাদের ঘরের ভেতরেই রয়েছে।” তিনি মূলত ‘উগ্র ইসলাম’-এর দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্যানসাস ও অহিও’র নির্বাচনী জনসভায় মুসলিম ও কমিউনিস্ট বিরোধী বক্তব্য দিয়েছেন। 
এই মন্তব্যগুলো ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মুসলিম ও ইসলামকে নির্বাচনী বিতর্কের অংশ করে তোলার একটি প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে যে, ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংেেগ্রসের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারবে কি না।
সমালোচকদের মতে, এই ধরনের বক্তব্য অন্যায্যভাবে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে রিপাবলিকানদের দাবি, তারা নিরাপত্তা, চরমপন্থা এবং জনজীবনে ধর্মের ভূমিকা নিয়ে যৌক্তিক উদ্বেগ তুলে ধরছেন।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বসবাস করেন। ২০০৭ সালে ছিল ২৪ লাখ। তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১.৬ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম আমেরিকানরা রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে বেশ কয়েকজন মুসলিমের নির্বাচিত হওয়া। গত বছর নিউইয়র্ক শহর তাদের প্রথম মুসলিম মেয়র (জোহরান মামদানি) নির্বাচিত করেছে। এছাড়া, এল-সায়েদ যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। ভার্জিনিয়ায় গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়ে অঙ্গরাজ্য পর্যায়ের কোনো পদে নির্বাচিত প্রথম মুসলিম নারী হওয়ার গৌরব অর্জন করেছেন।
টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি কিথ সেলফ এবং চিপ রয় মিলে ‘শরিয়াহ-মুক্ত আমেরিকা ককাস’ গঠন করেছেন। এছাড়া ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র‌্যান্ডি ফাইন এমন একটি আইন প্রস্তাব করেছেন, যা তার ভাষ্যমতে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইনের “বিস্তার রোধে” কাজ করবে। (তথ্যসূত্র-রয়টার্স)

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর