৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
কৃষির রাজ্য ক্যানসাস। রক্ষনশীল একটি স্টেট। রিপাবলিক্যানদের ঘাঁটি। জ্বালানি ও কৃষিপণ্যের উচ্চমূল্য রিপাবলিকান ভোটারদের আনুগত্যের পরীক্ষা চলছে সেখানে। গত ৯৪ বছরে সিনেট নির্বাচনে কোন ডেমোক্র্যাট প্রার্থী জয় লাভ করতে পারেনি। এবার চিত্রটি ভিন্ন। হাতছাড়া হবার পথে আসনটি। রিপাবলিক্যান পার্টি ও প্রেসিডেন্ট শংকিত। দলীয় প্রার্থীর প্রচারনায় এসে ট্রাম্প ঘোষণা দিলেন, মার্কিন কৃষি বিভাগ একটি “হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম” (ফসল তোলার মৌসুমে জ্বালানি সহায়তা কর্মসূচি) চালু করবে। এর মাধ্যমে কৃষকদের ৮ বিলিয়ন ডলার দেওয়া হবে, যা ফসল তোলার মৌসুমে ডিজেলের বাড়তি খরচের বোঝা কমাতে সাহায্য করবে। ভোটের আগে ক্ষুব্ধ কৃষকদের আশার বাণী।
সিনেটের এই আসনে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন একজন মেগাচার্চের যাজক। রিপাবলিকান মার্কিন সিনেটর রজার মার্শালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছেন। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা পোল এবং এমারসন কলেজ পোলিং উভয়ের জরিপ অনুযায়ী, এমন একটি রাজ্যে এই লড়াই হচ্ছে যেখানে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে ৫৭ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। আর এবার সিনেট নির্বাচনের চিত্রটাই বিপরীত।
এই অপ্রত্যাশিতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটির টানাপোড়েনকে প্রতিফলিত করে। যেখানে ডেমোক্র্যাটরা বলছেন, প্রায় রেকর্ড-উচ্চ ডিজেলসহ কৃষিপণ্যের আকাশছোঁয়া খরচ এবং ট্রাম্পের অভিবাসন দমন নীতির প্রতি অসন্তোষ এই অঞ্চলের প্রগতিশীল জনতাবাদী ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পারে।
গৃহযুদ্ধের ২০ বছর পর ১৮৮৫ সালে ভ্যান্স এমকের পূর্বপুরুষরা পশ্চিম কানসাসে কৃষিকাজ শুরু করেছিলেন। কিন্তু এখন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান খরচ তাকে তার খামার এবং আশেপাশের অন্যান্য খামারগুলোর জন্য এক অন্ধকার ভবিষ্যতের কথা ভাবাচ্ছে। এমকে বলেন, গত এক বছরে আমরা জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হতে দেখেছি। এর ফলে আমাদের ৫০,০০০ ডলারের অপ্রত্যাশিত ব্যয় বেড়েছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি ও সারের দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। বিশেষ করে কৃষি যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহৃত ডিজেলের দাম যুদ্ধ শুরুর পর থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ক্রমবর্ধমান ব্যয়ের প্রভাব কানসাস, আইওয়া এবং নেব্রাস্কার মতো অঙ্গরাজ্যগুলোতে পড়েছে। সেখানে স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি।
আইওয়া অঙ্গরাজ্যের জনমত জরিপ অনুযায়ী, রিপাবলিকান জনি আর্নস্টের ছেড়ে দেওয়া সিনেট আসনের জন্য রিপাবলিকান প্রতিনিধি অ্যাশলি হিনসন এবং ডেমোক্র্যাট জশ টুরেক-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিনসন ইরান যুদ্ধের “অবিলম্বে সমাপ্তি” দাবি করেন। তিনি লেখেন, আইওয়ার বাসিন্দাদের “যুদ্ধের জন্য জ্বালানি পাম্পে বা কেনাকাটার সময় বাড়তি মূল্য পরিশোধ করতে বাধ্য হওয়া উচিত নয়।” যদিও তার দলের প্রেসিডেন্টই এই যুদ্ধের হোতা।
নেব্রাস্কাতে রিপাবলিকান সিনেটর পিট রকেটস স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন-এর কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন-যদিও ২০২৪ সালে ট্রাম্প এই অঙ্গরাজ্যে ২০ পয়েন্টেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। ডেমোক্র্যাটরা সর্মথন দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্নকে।
ইমিগ্রেশন বিরোধী ট্রাম্পের নানা অভিযানও ক্যানসাস, আইওয়া ও নেব্রাস্কার মতো স্টেটগুলোতে রিপাবলিকান প্রার্থীদের বেকায়দায় ফেলেছে। সেপ্টেম্বরের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ কানসাসের মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পে বড় ধরনের প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের কানসাস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) বা অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার এজেন্টরা ডজ সিটি, গার্ডেন সিটি, লিবারেল এবং এর আশেপাশের এলাকা থেকে ১০৪ জনকে গ্রেপ্তার করে।
গরুর মাংসের উচ্চমূল্য নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভের মধ্যেই এই অভিযানগুলো চালানো হয়। এর ফলে কার্গিল ও ন্যাশনাল বিফ এর মতো বড় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর কার্যক্রম ধীর হয়ে পড়ে। কারণ গ্রেপ্তার হওয়ার ভয়ে অনেক কর্মী কাজে আসেননি। এই অভিযানগুলো ওই শহরগুলোর প্রথাগত রক্ষণশীল রাজনৈতিক অবস্থানেও প্রভাব ফেলছে ।
ক্যানসাসের উইচিটা স্টেট ইউনিভার্সিটির ‘আইকেই ল্যাব’ এর গবেষক ও অধ্যাপক আলেকজান্দ্রা মিডলউড বলেছেন, যেসব কাউন্টিতে আইস এর অভিযান চালানো হয়েছিল, সেখানে সেপ্টেম্বর মাসে ভোটার নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর অর্থ রিপাবলিক্যানদের জন্য অশুভ বার্তা। নতুন নাগরিকদের সিংহভাগ ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়ে থাকে।
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- সোসাইটির নির্বাচনে উৎসব আমেজ আর উত্তেজনা
- আজকাল ৯৪৫
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
