অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়, বিশেষ করে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ বৃদ্ধি, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) এর ১৯তম বার্ষিক সম্মেলন।
গত ১৭ অক্টোবর নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ (ডিসি ৩৭) এর সদর দপ্তরে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে মার্কিন কংগ্রেস সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নেতা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। ‘আমাদের ভোট, আমাদের কণ্ঠ, আমাদের শক্তি, আমরাই গড়ে তুলব পরিবর্তন’-এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, কমিউনিটির ঐক্য এবং নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, কংগ্রেস সদস্য গ্রেস মেং, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান ও লিন্ডা লি। এ ছাড়া নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমেরিটাস মাফ মিসবাহ উদ্দিন, জাতীয় সভাপতি মোহাম্মদ করিম চৌধুরী এবং জাতীয় সেক্রেটারি হরজিৎ সিং মিনহাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনের কর্মসূচিতে নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোলি, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, কংগ্রেস সদস্য থমাস সুয়োজি, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসনসহ আরও অনেক নির্বাচিত জনপ্রতিনিধির নাম অন্তর্ভুক্ত ছিল। মূল বক্তা হিসেবে নাম ছিল নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনসের।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন এবং কংগ্রেস সদস্য গ্রেস মেং দক্ষিণ এশীয় কমিউনিটির কর্মকাণ্ড ও আসালের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অংশগ্রহণ এবং কমিউনিটির অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রমকে গুরুত্ব দেন।জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় ভোটারদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সম্মেলনে ভোটারদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, যোগ্য নেতৃত্ব তৈরি এবং দলমত-নির্বিশেষে কমিউনিটির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান এবং মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারও দক্ষিণ এশীয়দের সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা নিউইয়র্কের অর্থনীতি ও জনজীবনে অভিবাসী জনগোষ্ঠীর ভূমিকা এবং সিটির সুযোগ-সুবিধা সম্পর্কে কমিউনিটির সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।গত ১৮ বছর ধরে অ্যাসাল যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। সম্মেলনে এসব বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
আসালের প্রতিষ্ঠাতা ও এমিরেটাস সভাপতি মাফ মিসবাহ উদ্দিন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, দীর্ঘদিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ এশীয় আমেরিকানদের মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত করা এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসালের জাতীয় সভাপতি মোহাম্মদ করিম চৌধুরী সংগঠনটির কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। জাতীয় সেক্রেটারি হরজিৎ সিং মিনহাস দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী সম্মেলনে দক্ষিণ এশীয় নারীদের ওপর পারিবারিক সহিংসতা প্রতিরোধ, মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অংশগ্রহণ এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়।‘ব্রেকিং সাইলেন্স: সাউথ এশিয়ান উইমেন কনফ্রন্ট ডমেস্টিক ভায়োলেন্স’ শীর্ষক অধিবেশনে নারীদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং কমিউনিটিতে সচেতনতা সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়। এই পর্বের ঘোষিত আলোচকদের মধ্যে ছিলেন সাউথ কুইন্স উইমেন্স মার্চের প্রতিষ্ঠাতা অমিতা কিলাওয়ান ও কমিউনিটি অধিকারকর্মী উমা খান।
সম্মেলনে শ্রমিক ও কমিউনিটি নেতাদের জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, সামাজিক সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণের কর্মসূচি ছিল।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময়বালক সুবর্ণ আইজ্যাক বারী। অল্প বয়সে শিক্ষা ও গবেষণার জন্য পরিচিতি পাওয়া সুবর্ণ সম্মেলনে বক্তব্য দেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তাঁর উপস্থিতি সম্মেলনে নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনাকে মূলধারায় তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় আমেরিকানদের শিক্ষা, সামাজিক নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। ভবিষ্যতে কমিউনিটির অবস্থান আরও শক্তিশালী করতে তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।
শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক ক্ষমতায়ন এবং নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয় আসালের ১৯তম বার্ষিক সম্মেলন। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের অংশগ্রহণ আরও বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাসাল আগামীতেও সক্রিয় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
