সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
নিউইয়র্কের জ্যামাইকায় গত ১৬ অক্টোবর ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র, রাষ্ট্রীয় জবাবদিহিতা, আইনের শাসন ও আধিপত্যবাদবিরোধী জাতীয় অবস্থান নিয়ে আলোচনা হয়। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে ও সংগঠনের আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া।
মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া, বিচারিক চ্যালেঞ্জ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্যে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বলে অভিযোগ ওঠা মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিপীড়নের বিচার এবং জবাবদিহির প্রসঙ্গও উঠে আসে। অংশগ্রহণকারীরা আইনের শাসন প্রতিষ্ঠা ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের সামাজিক দায়বদ্ধতা, আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের পক্ষে অবস্থান, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে অতিথি, প্যানেলিস্ট, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা বিচারের অগ্রগতি, বিচারপ্রক্রিয়ার জটিলতা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিচারব্যবস্থার স্বাধীনতা, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার এবং ভবিষ্যৎ আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে প্রশ্ন করেন। মোহাম্মদ তাজুল ইসলাম নিজের আইনগত অভিজ্ঞতা ও বিচারপ্রক্রিয়ার বাস্তবতার আলোকে সেসব প্রশ্নের উত্তর দেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা প্যানেলে অংশ নেন ড. জুন্নুন চৌধুরী, সোহেল হামিদ, আজিজুর রহমান ও ড. শেখ মিজান ।অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রখ্যাত লেখক, অনুবাদক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, মীর মাসুম আলী, ‘বাগ’র সেক্রেটারি শাহানা মাসুম, সাংবাদিক কাজী শামসুল হক, এনসিপি ডায়াসপোরার রওশন হক, ‘মুনা’র প্রসেসর শহীদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকুল চৌধুরী, নিউইয়র্ক সিটির কর্মকর্তা জোহেব আহমেদ চৌধুরী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং প্যাট্রিয়টস অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার জাগপার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস. এম. রহমতুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ‘আইসএনএ’র সোশ্যাল জাস্টিস ডিরেক্টর মাহতাবউদ্দিন খান, ‘হেল্পিং হ্যান্ড’ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার সাইফুল্লাহ খান, ইউবিএম-এর সিইও আব্দুল আলিম, শামীম আহমেদ ও দীপন গাজী এবং তাঁদের পরিবারের সদস্যরা, পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্যাট্রিয়টস অব বাংলাদেশের পক্ষ থেকে প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশের ন্যায়বিচার, মানবাধিকার, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান এবং অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা মোহাম্মদ তাজুল ইসলাম, শোয়াইব আহমেদ ভূঁইয়াসহ সব অতিথির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান আয়োজনে ইনস্টিটিউট ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডেমোক্রেসি (আইজিপিডি) এর সদস্যরা সাংগঠনিক ও সমন্বয়মূলক ভূমিকা পালন করেন। নিরাপত্তা ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন শামীম আহমেদ। অনুষ্ঠানস্থলের প্রস্তুতি, সাজসজ্জা ও অতিথি আপ্যায়নে আন্তরিক পরিশ্রমের জন্য ইমাম আশ্রাফুজ্জামান খান ও ইমাম বেলালকে আয়োজকরা বিশেষ ধন্যবাদ জানান।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
