প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
- ড. ইউনূস ও মেজর আখতারুজ্জামানকে হেনস্তার
ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তা ও মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে ঢাকায় বিমানবন্দরে দুর্ব্যবহার এবং প্রবাসীদের বিমান বন্দরে হেনস্তার প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রবাসীদের হয়রানি বন্ধ, মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করেন উপস্তিত প্রবাসীরা।
গত ১৪ অক্টোবর ব্রুকলিনের কেনসিংটন প্লাজায় প্রবাসী নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমতুল্লাহ এবং জেএসএফ সভাপতি হাজী আনোয়ার হোসেন, মোহাম্মদ শহীদ উল্লাহ, মাওলানা জাকির হোসেন, আশরাফুল হাসান, সাইফুল ইসলাম, মোহাম্মদ কাশেম এবং আব্দুল হুদা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘিরে ধরে স্লোগান দেওয়া ও মৌখিক হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন ব্যক্তির নিরাপত্তা, সম্মান ও মানবিক মর্যাদা অক্ষুণ্ন রাখা জরুরি। যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যেমন স্বীকৃত, তেমনি কাউকে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করার অভিযোগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
অন্যদিকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানকে ঘিরে সৃষ্ট ঘটনার প্রসঙ্গ তুলে বক্তারা তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং গ্রেফতারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জনপ্রতিনিধি কিংবা সাধারণ নাগরিক-প্রত্যেকের সমান আইনি অধিকার রয়েছে। কোনো নাগরিকের রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা ব্যক্তিগত অবস্থানের কারণে তাঁর ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়।
সমাবেশে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি, দুর্ব্যবহার, অযৌক্তিক জিজ্ঞাসাবাদ এবং যাত্রীসেবার অব্যবস্থাপনার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ বিমানবন্দরে হয়রানির অভিযোগ তাঁদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করছে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করা জরুরি।
সমাবেশে উত্থাপিত প্রধান দাবি ও আলোচ্য বিষয়: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের ঔঋক আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে কথিত দুর্ব্যবহার ও তাঁর গ্রেফতারসংক্রান্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করা; বাংলাদেশসহ আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করা; বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক, সাবেক জনপ্রতিনিধিসহ সব নাগরিকের সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদা রক্ষা করা; রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা; প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় কার্যকর কূটনৈতিক যোগাযোগ, জনসচেতনতা এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনসম্মত নাগরিক অ্যাডভোকেসি জোরদার করা।
সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও নাগরিক মর্যাদা রক্ষার প্রশ্নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে কাজ করা প্রয়োজন। বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র-যেখানেই হোক, যেকোনো ব্যক্তির সঙ্গে অপমানজনক আচরণ ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।
তাঁরা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে প্রবাসী বাংলাদেশিদের শান্তিপূর্ণ এবং আইনসম্মত নাগরিক উদ্যোগ অব্যাহত রাখা উচিত।
সমাবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উভয় ঘটনার অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনা, নাগরিক অধিকার নিশ্চিত এবং প্রবাসীদের বিমানবন্দরকেন্দ্রিক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
