বিশিষ্টজনদের লেখা রাজনৈতিক ধারাভাষ্য
বিএনপি’রও আছে জুজুর ভয়
প্রকাশিত: ২৭ মে ২০২৩
ড. নূরুন নবী
বাংলাদেশের বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদি কেউ সুষ্ঠু নির্বাচনে বাধা হয়, তাহলে সেসব ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হবে।
বিগত দিনগুলোতে আমরা দেখেছি, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দিতে চায় না বিএনপি ও অন্যান্য বিরোধী দল। তারা জ্বালাও-পোড়াও করেছে, অগ্নি-সংযোগ করেছে। তারা তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন চায়। তা না হলে তারা নির্বাচন অনুষ্ঠান বানচালের হুমকি দিয়েছে। আমি মনে করি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিৃবতি বিএনপিকেও সতর্ক করবে। তারাও যে এর আওতার বাইরে এমনটি ভাবার কোনো কারণ নেই। জুজুর ভয় বিএনপিরও আছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। ইরাক, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া এমন অসংখ্য উদাহরণ রয়েছে। দেশ যত ছোট হোক না কেন, কোনো বৃহৎ দেশের উচিত নয় ওই দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে আসছেন, তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেবেন। সম্প্রতি কাতার সফরেও তিনি যথাসময়ে নির্বাচন দেওয়ার কথা পুনঃর্ব্যক্ত করেছেন। তাঁর দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগই বাংলাদেশে একমাত্র দল বিগত দিনে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন, সঠিক ভোটার তালিকা প্রণয়ন, সবার জন্য ভোটার আইডি কার্ডের ব্যবস্থা, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু-সহ যুগান্তকারী অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু বর্তমান সরকারের এই সব উদ্যোগকে মেনে নিচ্ছে না বিএনপি তথা বিরোধী দলগুলো। তারা সরকারকে একের পর এক আলমেটাম দিচ্ছে। দাবিতে তারা মানুষ হত্যা করছে, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত। এসব কিছুই সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা।
পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন চান, তাঁর বিবৃতি যদি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যই হয়ে থাকে তাহলে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে এখনই যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেয়া উচিত। তাদেরকে নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে বিরত রাখা উচিত।
আপাতত দৃষ্টিতে মনে হতে পারে, বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার এই ভবিষ্যত নীতি বর্তমান সরকারকে চাপে রাখার জন্য। তাহলে তা যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ কোনো দেশের জন্যই ভাল ফল বয়ে আনবে না।
বাংলাদেশ যে ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে, এবং ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছে এটি মাথায় রাখা উচিত। সেই সঙ্গে রাশিয়া, চীন ও ভারতের বিষয়টিকেও ভাবতে হবে যুক্তরাষ্ট্রকে। আর এসব কারণে যুক্তরাষ্ট্রের উচিত হবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ধ্বংসাত্মক পন্থা অবলম্বন করা থেকে দূরে থাকা। আর তা হলে সবাই যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে স্বাগত জানাবে।
লেখক: বিজ্ঞানী, মূলধারার রাজনীতিক; কাউন্সিলম্যান, প্লেইনস বরো টাউনশীপ, নিউ জার্সী।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
