শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
শেষ হাসিটা মুহিতই হাসলেন। ১ বছরের আইনী লড়াই, মেইল ইন ব্যালট ও পুনরায় ভোট গনণায় জয়ী হন বাংলাদেশি বংশোদভ’ত মুহিত মাহমুদ। শপথ নিলেন ৮ নভেম্বর। ইতিহাস গড়লেন বাংলাদেশি মেয়র হিসেবে।
২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আলহারবি ১১ ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হন। পুনর্গণনার পরও তার জয় বহাল থাকে। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি মেয়রের দায়িত্ব নেন। তবে নির্বাচনের পরদিন হ্যামট্রামিক সিটি ক্লার্কের কার্যালয়ে পাওয়া ৩৭টি অগণিত ব্যালট ঘিরে শুরু হয় দীর্ঘ আইনি বিরোধ। ব্যালটগুলো খোলা ফেরত খামের ভেতরে ছিল। সেগুলোর হেফাজত ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সে ভোটাভুটিতে অচলাবস্থা তৈরি হয় এবং ব্যালটগুলো গণনার বাইরে থেকে যায়।
ভোটারদের দেওয়া ব্যালট গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। ২০২৬ সালের মার্চে মিশিগান কোর্ট অব আপিল নিম্ন আদালতের সিদ্ধান্ত উল্টে দেয়। আগস্টে মিশিগান সুপ্রিম কোর্ট মামলাটি শুনতে অস্বীকৃতি জানালে আপিল আদালতের সিদ্ধান্ত বহাল থাকে। পরে ৩০ সেপ্টেম্বর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি ব্যালটগুলো গণনার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে ১৬ অক্টোবর ব্যালটগুলো পরীক্ষা ও গণনা করা হয়। ৩৭টির মধ্যে দুটি অযোগ্য ঘোষণা করা হয়; বাকি ৩৫টি গণনায় অন্তর্ভুক্ত হয়। সংশোধিত হিসাবে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আলহারবির ২ হাজার ৭৭। ফলে ১১ ভোটে পিছিয়ে থাকা মুহিত শেষ পর্যন্ত ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান।
তবে ফল প্রত্যয়নের আগে মুহিতের আবাসিক যোগ্যতা নিয়ে আরেক দফা আইনি জটিলতা তৈরি হয়। আলহারবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মুহিত হ্যামট্রামিকের বাইরে বসবাস করেন এবং মেয়র পদে দায়িত্ব পালনের আবাসিক শর্ত পূরণ করেন না।
৩০ অক্টোবর বিচারক ক্যাথলিন ম্যাকার্থি সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে রায় দেন, মুহিত মাহমুদ হ্যামট্রামিকের মেয়র হওয়ার আবাসিক শর্ত পূরণ করেছেন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, অন্য শহরে তাঁর বাড়ি থাকা কিংবা স্ত্রী-সন্তানদের প্রধানত ট্রয় শহরে বসবাস করা তাঁকে এই পদে দায়িত্ব পালনের অযোগ্য করে না।
এরপর ৪ নভেম্বর বুধবার ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স সংশোধিত নির্বাচনী ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। এর মধ্য দিয়ে মুহিতের শপথ গ্রহণের পথ খুলে যায়।
শপথের পর মুহিত শহরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিভেদ কাটিয়ে কমিউনিটির উন্নয়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার ওপর জোর দেন তিনি। সিলেটের গোলাপগঞ্জের সন্তান মুহিতের দায়িত্ব গ্রহণকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
তবে শপথ গ্রহণের মধ্য দিয়েই নির্বাচনী বিরোধের পুরোপুরি অবসান হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ মুহিতের আবাসিক যোগ্যতা এবং বিতর্কিত ব্যালট গণনা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে শহরের অর্ন্তর্বতী সিটি ম্যানেজার সৈয়দ আমের আহসান জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়েছে।
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
