জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরি পরিষদের যৌথসভায় নতুন বছরের জানুয়ারিতে সংগঠনের ২৫ বছরপূর্তি অনুষ্ঠান আয়োজন এবং আগামী দুই বছরের মধ্যে ভবন ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সভায় সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ও বারবিকিউ পার্টি’ অনুষ্ঠান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আয়-ব্যয় গৃহীত হয়। গত ৫ নভেম্বর সন্ধ্যায় পারসন বুলেভার্ডের হালাল ডাইনার রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণিসহ অন্য উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি।
সভার শুরুতে সংগঠনের কার্যকরি পরিষদ সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের পিতা আব্দুল খালেক লালুর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এএফ মিসবাহউজ্জামানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা শাহাব উদ্দিন সাগর।
এরপর সভায় সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ও বারবিকিউ পার্টি’ অনুষ্ঠানের আয়-ব্যয় হিসাব তুলে ধরলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী সময়ে উপস্থিত উপদষ্টা ও কর্মকর্তারা খোলামেলা আলোচনায় অংশ নেন এবং ভেন্যু পাওয়া সাপেক্ষে আগামী জানুয়ারি মাসে ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তি আয়োজনে ঐকমত্য পোষণ করেন। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি হবে ‘ইনডোর গালা নাইট’ প্রোগ্রাম।
পাশাপাশি সংগঠনের জন্য একটি ভবন ক্রয়ের ব্যাপারে উপস্থিত সকলেই ঐকমত্য পোষণ করেন। এছাড়াও সভায় আসছে ‘থ্যাক্সস গিভিং ডে’তে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ফ্রেন্ডস সোসাইটির অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অধ্যাপিকা হুসনে আরা, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান ও প্রফেসর মোহাম্মদ আব্দুল বাছির এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ-সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ কার্যকরি পরিষদের কর্মকর্তাদের মধ্যে রাশেক মালিক, নওশাদ হায়দার, সাইদুল ইসলাম রিয়াদ, আলম সরকার, মহিন উদ্দিন পাটোয়ারী, ইকবাল আহমেদ, শরিফ হোসাইন ও সাইফ আলম উপস্থিত ছিলেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
