মন্তব্য প্রতিবেদন
বন্ধ করুন আষাঢ়ি নির্বাচনের গল্প
শওকত হোসেন
প্রকাশিত: ১৭ মে ২০২৫
হাসিনার হাতে কতজন শহীদ হয়েছেন আর কতজনইবা চোখ ও অংগ হারিয়েছেন, তাদের পুরো একটা তালিকা এ সরকার এবং বিপ্লবের তথাকথিত দাবিদাররা গেল নয় মাসেও তৈরী করতে পারে নাই। কারণ, তারা এতদিন চাঁদাবাজী ও নিজেদের আখের গুছিয়ে ড: ইউনুসের দ্বারা আদিষ্ট হইয়া রাজসিক কায়দায় এন পি সি নামক বহুল বিতর্কিত একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের আগেই ক্ষমতার মসনদ নিশ্চিত করার পাঁয়তারা করছে। আরও পাঁচ বছর, আরও পাঁচ বছর জিকির তুলছে। এদের মুখে হাসিনার বিচার ভূতের মুখে রাম রামের মতোই শোনায়। অভিযুক্ত হাসিনা ও তার সকল রাগব বোয়ালেরা তো পালিয়েই গেছে। চুনোপুঁটিদের বিচারই শুরুই করতে পারে নাই। বিচারের নামে অযথা সময় নষ্ট করা হচ্ছে। এ সরকার এখন পর্যন্ত ৮০০ শিক্ষার্থী-জনতা হত্যার তালিকা প্রকাশ করেছে। অথচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে ১৪০০ জনকে হত্যার তথ্য প্রকাশ করা হয়েছে। এ থেকেই বুঝা যায়, জুলাই গনহত্যা নিয়ে ইউনুস সরকারের ও তথাকথিত বিপ্লবীদের উদাসীনতা। অথচ জুলাই বিপ্লবে শহীদদের ও আহতদের পুরো তালিকা করে বিচার কাজ শুরু করলে আর সংস্কার নাটক করতে হতো না। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে পারলেই, আগামীতে দেশে আর কোন ফ্যাসিস্ট শক্তির জন্ম হতো না। তথাকথিত সংস্কারের চেয়ে হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা গেলেই দেশে গনতন্ত্র, সুশাসন ও মানবাধিকার শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারতো। ভুলে গেলে চলবে না, হাসিনাার কারচুপির ইলেকশনের চেয়ে ড: ইউনূসের ভোট ছাড়া দীর্ঘদিন গদি আঁকড়ে থাকার অবৈধ ইেেচ্ছ জাতির গনতন্ত্রের ইতিহাসে আরও একটি কলংকজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আর খারাপ গনতন্ত্রের চেয়ে গনতন্ত্রহীনতা নিশ্চয় দেশের জন্য কোনমতেই ভালো কিছু বয়ে আনতে পারে না। দেশের সামগ্রিক অথনৈতিক অবস্থা কি তা বিশ্ব ব্যাংক পরিস্কারভাবে বলে দিয়েছে। আর দেশের ডুবন্ত পুঁজিবাজারের দিকে একটু তাকালেই তা বুঝতে পারবে বুদ্ধি প্রতিবন্ধীরাও। সুতরাং জাতির সাথে আর ভেলকিবাজি না দেখিয়ে চাপাবাজী বন্ধ কইরা, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা কইরা জাতির ভবিষ্যতের অনিশ্চিয়তা দূর করা এখন সময়ের দাবি। আর ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচনের যে কথা বলা হচ্ছে তাও জাতির সাথে আরও একটি প্রতারনারই সামিল। কারণ বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বরের পর কিংবা জানুয়ারী মাসের পর আর কোন ইলেকশন অনুষ্ঠিত করা সম্ভব নয়। কারণ এবার ফেব্রুয়ারী মাস থেকে শুরু হয়ে যাবে মাহে রমজান, রোজার পরই রোজার ঈদ, তারপরই আবার আসবে কুরবানির ঈদ, তার পর শুরু হবে এস এস সি এবং এইচ এস সি পরীক্ষা। আর জুন জুলাই তো বর্ষাকালই। এ সময়ের মধ্যে কোন মতেই কি ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠান করা কি আদৌ সম্ভব? সুতরাং আষাঢ় মাসে আষাঢ়ী নির্বাচনের আষাঢ়ী গল্পটি বন্ধ করেন দয়া করে। এদেশের মানুষ বোকা না। হাসিনাও এ দেশের মানুষকে বোকা মনে করেছিল। শেখ হাসিনার সুবিধাভোগীরাও শেষ মুহূর্তেও মুখে ফেনা তুলে জিকির উঠিয়ে স্লোগান দিয়েছিল 'শেখ হাসিনার সরকার, বার বার দরকার।' তার করুন পরিনতি কি হয়েছিল তা সারা বিশ্ব দেখেছে। সুতরাং যদি গদিতে আরও থাকতে মন চায়, আর জনগনও যদি আপনাদেরকেই চায়, তাহলে আর সমস্যাটা কোথায়? একটা ইলেকশন দিয়ে, কোন প্রকার ছল চাতুরীর আশ্রয় না নিয়ে জনগণের বৈধ ম্যানডেট নিয়ে মনের সাধ মেটান। অবৈধভাবে ও অগণতান্ত্রিকভাবে দীর্ঘদিন গদিতে আসীন কোন সরকারই দেশের জন্য কোনমতেই ভালো কিছু বয়ে আনতে পারে না। আর দেশ প্রেমিক সেনাবাহিনীকে দিয়ে আর কতদিনইবা পুলিশের কাজ করাবেন। এটা ওনাদের কাজ না। ওনাদের কাজ দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। ওনারা যেন শিগগিরই তাদের আসল জায়গায় ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করুন। আর মনে করাইয়া দিলাম, সোসাল মিডিয়া আপনাদের পক্ষে পাঁচ বছরের জন্য যে জিকির তুলবার অপচেষ্টা হয়েছিল, তা কিন্তু অংকুরেই শেষ অই গেছে। মানে অইলো গিয়া এ জিকিরও হালে পানি পায় নাই। আপনার নিজস্ব লোকজনও অনেক চেষ্টা করছিল পালে হাওয়া দিতে, তাদের কেবলই নিজস্ব কোটারি ইন্টারেস্টে। সুতরাং সাধু সাবধান।
শওকত হোসেন: সিনিয়র সাংবাদিক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
