গ্যাসচোরেরা কাজ করছে মিলেমিশে
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫
♦ রাজনৈতিক পট পরিবর্তনে বদলেছে দালালের আশ্রয়দাতা
♦ কারখানায় অবৈধ সংযোগ দিয়ে মাসে কোটি টাকা আদায়
আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনদের হাতে ছিল গ্যাসের অবৈধ সংযোগের রমরমা বাণিজ্য। তবে রাজনৈতিক পরিবর্তনেও গ্যাসের চুরি থেমে নেই। শুধু অবৈধ গ্যাসসংযোগ দেওয়া দালালদের আশ্রয়দাতাদের চেহারার পরিবর্তন হয়েছে। দালালরা নতুন করে আশ্রয়দাতা খুঁজে নিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে জানা যায়, ঢাকা ও তার পাশের জেলাগুলোতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কর্মকর্তারা ভুয়া আইডি ব্যবহার করে একটি সিন্ডিকেট এই অবৈধ সংযোগ দিচ্ছে। এজন্য প্রতিটি সংযোগ থেকে দালাল চক্র ২ থেকে ৩ লাখ টাকা নিচ্ছে। আর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছে। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে চক্রটি হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা। অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।
অবৈধ সংযোগের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হলেও সরকারি কাগজে একে সিস্টেম লস হিসেবে দেখানো হয়। ২০২৩-২৪ অর্থবছরে এজন্য প্রায় ৪ হাজার কোটি টাকা আর ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে সোয়া ৩ হাজার কোটি টাকার আর্র্থিক ক্ষতি হয়। আর সিস্টেম লসের উল্লেখযোগ্য অংশই গ্যাস চুরি বা অবৈধ সংযোগের।
মানিকগঞ্জের ধামরাইয়ের ইনডেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক মো. শাহরিয়ার সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিতাস থেকে তার কারখানার জন্য নতুন গ্যাস সংযোগের আবেদন করেও যখন কিছু হয় না তখন তিতাসের কিছু ঠিকাদার এই শিল্প মালিককে ২ কোটি টাকার বিনিময়ে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলছেন। তবে তিনি রাজি হননি।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ (পেট্রোবাংলা) এর তথ্যে, অবৈধ গ্যাস সংযোগে তিতাসের কিছু কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার অভিযোগ আছে। চুন উৎপাদনকারী কারখানাগুলোতে এমনো হয়েছে যে, চার থেকে পাঁচবার করে সংযোগ বিচ্ছিন্ন করার পরও আবার অবৈধ সংযোগ নেওয়া হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, বর্তমানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে এই বিশাল পরিমাণ অবৈধ লাইন বিচ্ছিন্ন করার মতো লোকবলও তিতাসের নেই।
সাভারে অবৈধ সংযোগে চলে চোর-পুলিশ খেলা : সাভার ও আশুলিয়ার অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। রাতের আঁধারে দেওয়া সংযোগ থেকে প্রতি মাসে বিল হিসেবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। এক শ্রেণির ঠিকাদার এবং গ্যাস অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের সৈয়দবাড়ি এলাকায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসোহারা আদায় করছে। তার নিয়ন্ত্রণে থাকা বাড়িগুলোতে সরকারি অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে অসংখ্য রাইজার এবং চুলা। আলাউদ্দিনের একটি বাড়িতে মাত্র ২টি চুলার অনুমোদন থাকলেও সেখানে ২২টি চুলা চালু রয়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় তার মালিকানাধীন ৭-৮টি বাড়িতে প্রায় ৭০-৮০টি চুলা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসী জানায়, আলাউদ্দিনের ভাইয়েরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক মেম্বার। প্রতি মাসে ৪-৫টি অভিযান চালিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জে মিলেমিশেই অবৈধ সংযোগ : নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ আগে ছিল এখনো আছে। শুধু গ্যাস সংযোগ দেওয়া দালালদের আশ্রয়দাতাদের চেহারা পরিবর্তন হয়েছে। ২০১৯ সালে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই শুরু হয় অবৈধ গ্যাস সংযোগ ব্যবসা। গ্যাস অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাকে হাত করে প্রতিটি পাড়া-মহল্লায় প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়। সেই সঙ্গে প্রতিটি সংযোগে ২ থেকে ৩ লাখ টাকা নিয়ে থাকেন। এরপর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা সেই দালালরাই আদায় করেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আদায় করা হচ্ছে।
অভিযানে গেলেই রূপগঞ্জে হামলার শিকার হতে হয় : নারায়ণগঞ্জের রূপগঞ্জজুড়ে রয়েছে তিতাসের অবৈধ গ্যাসের সংযোগ। আর এসব সংযোগের ৯৫ ভাগই দেওয়া হয়েছে নিম্নমানের পাইপ এবং সামগ্রী দিয়ে। অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।
গাজীপুরে কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ সংযোগ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, সুরাবাড়ী, বাসনসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বেশি। দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ সংযোগ দেওয়া হয় বলে অভিযোগ আছে। -বিডি প্রতিদিন
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
